বয়সের আগেই কপালে ভাঁজ? আজই এই ফলগুলি আপনার খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করুন!

By Bhagysree Sarkar

বয়স বাড়ার সঙ্গেই আমাদের ত্বকেও কিছু পরিবর্তন নজরে আসে। যেমন- বার্ধক্যের দাগ, বলিরেখা, মুখের সুক্ষ্ম রেখা ইত্যাদি। মূলত ভুল জীবনযাপন ও অতিরিক্ত মানসিক চাপের কারণে বয়সের আগেই ত্বকে বলিরেখার সমস্যা দেখা যায় অনেকের। তখন বয়সের তুলনায় অনেক বেশি বয়ষ্ক মনে হয়। প্রত্যাশিত সময়ের আগেই এই সমস্যা দেখা দেওয়ার ফলে মানসিকভাবে ভেঙে পড়েন তাঁরা।

আমাদের ত্বকের সৌন্দর্য নষ্ট করার জন্য অন্যতম দায়ী বলিরেখা। বাজারে এই সমস্যা থেকে মুক্তি পেতে নানান ক্রিম ও ফেসপ্যাক রয়েছে। যা আপনাকে প্রতিশ্রুতি তো দেয়, কিন্তু ব্যবহারের পর সমস্যা আরও বাড়িয়ে তুলে পারে। আপনি চাইলেই কোনো চিকিৎসা সহায়তা ছাড়া একটি নির্দিষ্ট বয়সের পর মুখ থেকে বলিরেখা দূরে রাখতে পারবেন না। কিন্তু কিছু উপায় আছে যার সাহায্যে আপনি এই প্রক্রিয়াটিকে ধীরে করে দিতে পারেন। এমন কিছু ফল আছে, যা প্রতিদিন খেলে মুখের বলিরেখা রোধ করতে পারবেন। তাহলে আসুন এই ফলগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Wrinkles
  • ডালিম

ডালিম এমন একটি ফল, যাতে আপনি প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট এবং ভিটামিন সি পাবনে। এটিতে পলিফেনলও থাকে। এই সমস্ত উপাদানগুলি ফ্রি র‌যাডিকেল দূরে রাখে এবং শরীরে কোলাজেন উৎপাদন বাড়ায়। এটি আপনার ত্বকের টোন এবং টেক্সচার উভয়ই উন্নত করতে সক্ষম।

  • পেঁপে

পেঁপেতে ভিটামিন সি, এ পাওয়া যায়। এটি আপনার ত্বককে এক্সফোলিয়েট করে এবং নতুন কোষ তৈরিতে সাহায্য করে। এটি আপনার ত্বককে ফ্রি র‌যাডিকেল দ্বারা সৃষ্ট ক্ষতি থেকেও রক্ষা করে।

  • পেয়ারা

পেয়ারায় আপনি ভিটামিন এ, সি, লাইকোপিন এবং অ্যান্টি-অক্সিডেন্ট পাওয় যায়। এটি আপনার ত্বককে ফ্রি র‌যাডিকেল দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে রক্ষা করে। এটি কোলাজেন সংশ্লেষণকে বাড়িয়ে তোলে, যা আপনার ত্বককে নরম ও কোমল রাখতে সাহায্য করে।

  • নারকেল

নারকেল আপনাকে হাইড্রেট করে। শুধু তাই নয়, এটি আপনার ত্বকের ভেতর থেকে পুষ্টিও জোগায়। নারকেলে অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা আপনার ত্বককে বিভিন্ন উপায়ে উপকার করতে পারে। নিয়মিত নারকেলের জল বা নারকেল খেলে আপনার বলিরেখার সমস্য়া সামধান হতে পারে।

  • কলা

কলায় প্রচুর পরিমাণে ভিটামিন-বি, এ, সি পাওয়া যায়। শুধু তাই নয়, এতে ডোপামিন এবং ক্যাটেচিনও পাওয়া যায়। এগুলি আপনার ত্বককে হাইড্রেট করার পাশাপাশি নমনীয় করে তোলে। এটি আপনার মুখ থেকে সূক্ষ্ম রেখা এবং বলিরেখাও দূর করতে পারে।

Story first published: Monday, July 1, 2024, 15:07 [IST]
X
Desktop Bottom Promotion