Weight loss tips: ওজন কমানো নিয়ে চিন্তিত? ডায়েটে রাখুন এই প্রোটিন সমৃদ্ধ খাবারগুলি

By Bhagysree Sarkar

Weight loss tips: বর্তমানে প্রতিনিয়ত জীবনধারার পরিবর্তনে মানুষের সবচেয়ে বড় সমস্যা হল ওজন বৃদ্ধি। মূলত, সময়ের অভাব, কাজের চাপ, অস্বাস্থ্যকর জীবনযাপন এবং খাদ্যাভ্যাস ওজন বৃদ্ধির কারণ (Causes weight gain)। ওজন কমানোর জন্য, অনেকে কঠোর ডায়েট (Weight loss diet) অনুসরণ করে। পাশাপাশি ওজন কমাতে ডায়েট থেকে অনেক প্রয়োজনীয় খাবার বাদ দেয়। কিন্তু আপনি কি জানেন, প্রোটিন (Protein-rich foods for weight loss) আপনার ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং আপনার সামগ্রিক স্বাস্থ্যের যত্ন নেয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ প্রোটিনযুক্ত খাবার খাওয়া আপনার হজমের উন্নতি ঘটায়। পাশাপাশি খিদে কমায় এবং খিদের হরমোন নিয়ন্ত্রণ করে। সঙ্গেই এটি পেশী বৃদ্ধিতে সহায়তা করে এবং শক্তির মাত্রা বাড়ায়। তাহলে আসুন জেনে নিই প্রোটিন সমৃদ্ধ কোন খাবারগুলি (Protein-rich foods for weight loss) সহজেই আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। যেমন-

. ডিম-
ডিম আমাদের নানা স্বাস্থ্য উপকারিতা দেয়। ডিমের সাদা অংশ প্রোটিনের একটি চমৎকার উৎস হিসেবে বিবেচিত হয়। ডিম বিভিন্নভাবে তৈরি করে খেতে পারেন। যেমন- অমলেট, ভাজা বা সিদ্ধ নানান উপায়ে ডিম খাওয়া যায়।

. মাছ-
মাছও আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারি। স্যামন, টুনা এবং অন্যান্য মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিন সমৃদ্ধ। এসব খেলে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। সঙ্গেই শরীরের দুর্বলতাও কাটে।

. মুরগির ব্রেস্ট-
আপনি যদি আমিষভোজী হন, তবে মুরগির ব্রেস্ট খাওয়া ওজন কমানোর সর্বোত্তম উপায়। কারণ, এতে কম চর্বি এবং উচ্চ প্রোটিন রয়েছে। মুরগির ব্রেস্ট খেলে ক্ষুধা কমে যায় এবং ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। এটি আপনি নানাভাবে রান্না করে খেতে পারেন।

. ডাল-
ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি, একথা আমরা ছোট থেকেই জেনে এসেছি। মুগ, ছোলা, মসুর ডালের মতো ডালে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন থাকে, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। এটি ক্ষুধা কমায় এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

. দই-
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দই প্রোটিনের একটি বিশেষ উৎস হিসেবে বিবেচিত হয়। এটি স্যালাড, ফলের চাট ইত্যাদির সঙ্গে খাওয়া যায়। এটি ওজন কমাতে সাহায্য করে।

. এছাড়াও বাদাম, আখরোট বা চিয়া বীজের মতো শুকনো ফলগুলি কেবল প্রোটিনই নয় স্বাস্থ্যকর চর্বিগুলিরও ভাল উৎস হিসাবে বিবেচিত হয়। যা খেলে শরীর সুস্থ থাকে। সঙ্গেই আপনার ওজন কমাতেও সাহায্য করে।

Story first published: Saturday, October 19, 2024, 13:08 [IST]
X
Desktop Bottom Promotion