বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০১৯ : জেনে নিন এই দিবসের থিম ও গুরুত্ব

আজ, ২৫ সেপ্টেম্বর 'বিশ্ব ফার্মাসিস্ট দিবস'। প্রতিবছর এইদিনে সারা বিশ্বজুড়ে উদযাপিত হয় এই দিবস। এর মূল উদ্দেশ্য হল, বিশ্বের সবাইকে ফার্মেসি সম্পর্কে জ্ঞাত করা, ফার্মেসিকে একটি আলাদা পেশা হিসেবে প্রতিষ্ঠা করা, সমাজে ফার্মাসিস্টদের গুরুত্ব তুলে ধরা ও তাঁদের সম্পর্কে সঠিক ধারণা পৌঁছে দেওয়া।

world pharmacists day theme

ছবি সৌজন্যে : Pixabay

ফার্মাসিস্টরা দেশে বিদেশে মানসম্মত ওষুধ তৈরির মাধ্যমে স্বাস্থ্যসেবায় গুরুত্বপুর্ণ ভূমিকে পালন করে। ফার্মেসি পেশার কর্মরতদের উৎসাহ প্রদান এবং এই পেশা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ২০১০ সাল থেকে সারা বিশ্বে এই দিবস পালিত হয়ে আসছে।

বিভিন্ন হাসপাতাল থেকে নানান অনুষ্ঠান ও শোভাযাত্রার মাধ্যমে বিশ্বজুড়ে পালন করা হয় 'বিশ্ব ফার্মাসিস্ট দিবস'। সারা বিশ্বের লাখ লাখ ফার্মাসিস্ট অংশ নেন এই দিবস উদযাপনে। প্রতিবছর নতুন নতুন থিম দিয়ে পালিত হয় এটি। এই বছর অর্থাৎ বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০১৯-এর থিম হল
"সবার জন্য নিরাপদ ও কার্যকর ওষুধ।"

১৯১২ সালের ২৫ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়, এই কারণে এইদিনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে ঘোষণা করা হয়।

২০০৯ সালে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের(FIP) উদ্যোগে তুরস্কের ইস্তাম্বুল সম্মেলনে ২৫ সেপ্টেম্বরকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর, ২০১০ সাল থেকে বিশ্বব্যাপী এই দিবস পালন হয়ে আসছে। প্রতিবছর এই দিবসে বিভিন্ন নতুন নতুন থিম অনুষ্ঠিত হয় যা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ফার্মাসিস্টদের সঠিক গুরুত্ব তুলে ধরতে সাহায্য করে।

চিকিৎসা ক্ষেত্রে শুধুমাত্র চিকিৎসকই সবকিছু নন, চিকিসকদের পাশাপাশি সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফার্মাসিস্টরা। একজন রোগীর রোগ সারাতে চিকিৎসক যেমন অতি প্রয়োজনীয়, ঠিক তেমনই রোগ সারাতে প্রয়োজন ওষুধপত্রের। তাই স্বাভাবিকভাবেই চিকিৎসা জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফার্মাসিস্টরা।

Story first published: Wednesday, September 25, 2019, 12:06 [IST]
X
Desktop Bottom Promotion