Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
World Blood Donor Day 2022 : রক্তদান সবার জন্য নয়! জেনে নিন কাদের রক্ত দেওয়া উচিত নয়
প্রতি বছর ১৪ জুন বিশ্বজুড়ে 'World Blood Donor Day' পালিত হয়। এই দিনটির মূল উদ্দেশ্য হল, রক্তদান গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা, মানুষকে রক্তদানে উৎসাহিত করা এবং যাঁরা স্বেচ্ছায় রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন তাঁদেরকে কৃতজ্ঞতা জানানো। ২০০৪ সালে প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই দিনটি পালন করে।

রক্তদান নিঃসন্দেহে অতি পুণ্যের কাজ। আপনার কয়েক ফোঁটা রক্তই বাঁচিয়ে দিতে পারে একজন মুমূর্ষ ব্যক্তির প্রাণ৷ এই কারণেই রক্তদানকে মহৎ দান বলা হয়। রক্ত দিয়ে যেমন জীবন বাঁচানো যায়, ঠিক তেমনই রক্তদান করলে দাতার শরীরেরও অনেক উপকার হয়। কিন্তু রক্ত দেওয়া বা নেওয়ার সময় সামান্য ভুল হলেই নষ্ট হতে পারে জীবন৷ বিপদে পড়তে পারেন দাতা-গ্রহীতা দুজনেই! অনেকেই জানেন না, রক্ত দেওয়ার আগে কোন কোন বিষয় খেয়াল রাখতে হয়। তাই আজকের আর্টিকেল থেকে জেনে নিন, কাদের ভুলেও রক্তদান করা উচিত নয় -

সম্প্রতি রক্ত দিয়েছেন এমন ব্যক্তি
বিশেষজ্ঞদের মতে, সাধারণত একজন ব্যক্তির দুই মাস বা ৫৬ দিনে একবার রক্ত দেওয়া উচিত। রক্তদাতার সুস্বাস্থ্য ও সেফটির জন্য এই নিয়ম মানা অত্যন্ত প্রয়োজনীয়। তাই এই সময়ের মধ্যে কোনও ব্যক্তি একবার রক্ত দিয়ে থাকলে, দ্বিতীয়বার তাঁকে রক্ত দান করার জন্য অনুমতি দেওয়া হয় না।

গর্ভবতী
গর্ভবতীদের রক্তদানের অনুমতি দেওয়া হয় না। বেশিরভাগ মহিলাই গর্ভাবস্থায় অ্যানিমিয়া বা রক্তাল্পতায় ভোগেন। তাই, রক্তদান করলে তাঁদের আয়রনের ঘাটতির ঝুঁকি আরও বাড়তে পারে।

জ্বর বা সর্দি-কাশি
জ্বর, গলা ব্যথা, সর্দি, কাশি, পেটের সমস্যা অথবা অন্য কোনও সংক্রমণ হলেও রক্তদান করা যায় না। সম্পূর্ণ সুস্থ, সবল থাকলে তবেই রক্তদান করুন।

ট্যাটু
যদি সম্প্রতি আপনার শরীরে ট্যাটু অথবা শরীরের কোনও অংশে ছিদ্র (নাক, কান, ভ্রু, নাভি ফোটানো) করে থাকেন, তবে সেই তারিখ থেকে আগামী ছয় মাস রক্তদান করতে পারবেন না।

কম ওজন
ওজন কম হলে অর্থাৎ যদি আপনার ওজন ৫০ কেজির নীচে হয়, তাহলেও রক্তদানের অনুমতি দেওয়া হয় না। তাই, রক্তদাতার ওজন কমপক্ষে ৫০ কেজি হওয়া উচিত।

বয়স
রক্তদাতার বয়স ১৮ থেকে ৬৫-এর মধ্যে হলে ভাল। তবে কিছু দেশের জাতীয় আইন অনুযায়ী ১৬-১৭ বছর বয়সীদেরও রক্তদান করার অনুমতি আছে। কিছু দেশে চিকিৎসকের সিদ্ধান্তের উপর নির্ভর করে ৬৫ বছরের বেশি বয়সীদেরও রক্তদানের অনুমতি দেওয়া হয়।

উচ্চ বা নিম্ন রক্তচাপ
উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ থাকলেও রক্তদানের অনুমতি নাও দেওয়া হতে পারে। যাঁদের লো ব্লাড প্রেসার আছে, তাঁরা রক্তদানের পরে অসুস্থ হয়ে যেতে পারেন।

যক্ষ্মা
যক্ষ্মা বা টিবি রোগীদের রক্তদানের অনুমতি দেওয়া হয় না। কারণ এই রোগ খুব সহজেই রক্তদাতার শরীর থেকে গ্রহণকারীর রক্তে চলে যেতে পারে।

এইডস
টিবির মতো, এইডসও রক্তদাতার শরীর থেকে গ্রহণকারীর শরীরে পোঁছতে পারে। তাই এইডস রোগীদেরও রক্তদানের অনুমতি দেওয়া হয় না।
Disclaimer : এই আর্টিকেলে দেওয়া সমস্ত তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে লেখা। তাই কোনও কিছু করার আগে অবশ্যই চিকিৎসকের সহায়তা নেবেন এবং তাঁর পরামর্শ মেনে চলবেন।



Click it and Unblock the Notifications