Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
শুধু মাছ-মাংস কেন, প্রোটিনে ভরপুর শাক-সবজিও, আপনার খাদ্যতালিকায় রয়েছে তো?
সুস্বাস্থ্যের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান প্রোটিন। প্রোটিন সমৃদ্ধ শাকসবজি আমাদের জন্য খুবই উপকারী। প্রোটিন আমাদের ত্বক, চুল, আঙুল, হাড়, রক্ত ইত্যাদি ভালো রাখে। বিশেষজ্ঞদের মতে, রোগপ্রতিরোধ ক্ষমতা ঠিক রাখার জন্যও প্রোটিন খুব গুরুত্বপূর্ণ। মূলত, প্রোটিন বলতে আমরা প্রাণীজ প্রোটিন ও ডাল, বাদাম, সয়াবিনকেই বুঝে থাকি। যা কিছুটা হলেও ভুল।
এমন অনেক সবুজ শাক-সবজি আছে যা প্রোটিনে ঠাসা। এই সবজিগুলি অবশ্যই খাদ্যতালিকায় রাখতে হবে। শুধু প্রোটিন নয়, এগুলি পূরণ করবে ভিটামিন, অ্যামিনো অ্যাসিড ও নানা রকম মিনারেলের চাহিদাও। এর মধ্যে রয়েছে মটর, পালং শাক, ব্রোকলি এবং করলা। এগুলির নিয়মিত খাওয়ায় শরীরে এনার্জি বৃদ্ধি পায়, সঙ্গে ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখে। চলুন জেনে নেওয়া যাক-

- পালং শাক-
পালং শাকের গুণাগুণ সম্বন্ধে আমরা সকলেই অবগত। এতে রয়েছে ফাইবার, ভিটামিন (ভিটামিন এ, সি, কে), এবং ফোলেট। এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই শাক স্যালাড, তরকারি এবং স্যুপে অন্তর্ভুক্ত করা যেতে পারে।
- সবুজ মটরশুটি-
মটরশুঁটিতে ভালো পরিমাণে প্রোটিন পাওয়া যায়। এটি কাঁচা বা তরকারির আকারে খাওয়া যেতে পারে। যা আপনাকে সুস্থ ও শক্তিশালী দেখায়।
- ব্রকলি-
ব্রোকলি একটি প্রোটিন-প্যাকড সবজি যা প্রোটিন, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ। তবে এটিকে ভাপিয়ে খাওয়াই ভালো। এটি খাওয়া আপনাকে স্বাস্থ্যকর করে তুলবে।
- টমেটো-
টমেটোতে ভিটামিন (ভিটামিন এ, সি, কে), পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ক্যারোটিন এবং লাইকোপিন সমৃদ্ধ।এ ছাড়াও আছে ভিটামিন ই, লৌহ, ফলেট। এটি স্যালাড, সবজি এবং স্যুপে অন্তর্ভুক্ত করা যেতে পারে।
- ক্যাপসিকাম-
ক্যাপসিকাম ভিটামিন সি এর একটি ভালো উৎস। এতে কিছু প্রোটিনও রয়েছে। এটি স্যালাড, তরকারি, ভাজা অথবা স্টাফড ক্যাপসিকাম হিসাবে খাওয়া যেতে পারে।
এই সবজি আপনার খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করে, আপনি ডিমের পরিবর্তে প্রোটিন পাওয়ার উপায় বেছে নিতে পারেন। এই সবজিগুলি কেবল প্রোটিনই সরবরাহ করে না, এগুলি আপনার শরীরের জন্য আরও অনেক পুষ্টিতেও সমৃদ্ধ।



Click it and Unblock the Notifications