Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
সানডে হোক বা মানডে, রোজ খাচ্ছেন আন্ডে! গরমে ডিম খাওয়া আদেও নিরাপদ? জানুন
গরমের সঙ্গেই শুরু হয়েছে তাপপ্রবাহ। এই প্রচন্ড তাপপ্রবাহে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। অসুস্থ হয়ে পড়ছেন বহু মানুষ। এই গরমে শরীর সুস্থ রাখা অত্যন্ত জরুরি। চিকিৎসকরা বলছেন, সুস্থ থাকতে এই গরমে হালকা খাবার খান। ঘন ঘন মাংস খাওয়া থেকে বিরত থাকুন। বরং সবজি দিয়ে পাতলা মাছের ঝোল কিংবা ডাল খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে ডিমের বিষয়টি আলাদা। ছোট থেকে বড় সবারই পছন্দের খাবার ডিম। অনেকেই আবার নিয়মিত ডিম খেতেও ভালোবাসেন। ডিম সেদ্ধ হোক অথবা ডিমের যেকোনও পদ, ডিমভক্তদের কাছে সবই প্রিয়।
ডিম শরীরে তাৎক্ষণিক শক্তি জোগায়। প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে। তাই বলে গরমে ইচ্ছেমতো ডিম খেয়ে যাওয়া কি নিরাপদ? অনেকের মতে, গরমের দিন প্রতিদিন ডিম খেলে শরীর গরম হওয়ার আশঙ্কা বাড়ে। সেই সঙ্গে গ্যাস, অ্যাসিডিটি, ডায়ারিয়ার মতো একাধিক সমস্যা দেখা দিতে পারে। তবে পুষ্টিবিদরা বলছেন, গরমে ডিম খাওয়া যাবে না, এই ধারণা একেবারেই ভুল। ডিম খেলে হজমের গোলমাল হওয়ার কোনও কারণ নেই। ভাল করে সেদ্ধ করে নিলে সালমোনেলা ব্যাক্টেরিয়া সংক্রমণেরও ভয় নেই।

ডিম পুষ্টিকর খাবারের মধ্যে অন্যতম। আর এই কারণে পুষ্টিবিদরা ডিমের প্রশংসায় পঞ্চমুখ। পুষ্টিবিদদের কথায়, এই খাবার প্রোটিনের ভাণ্ডার, যা পেশি গঠনের কাজে বিশেষ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, ডিম ভিটামিন এ, ডি, ই, বি১, বি৯, বি১২, ফসফরাস, আয়োডিন এবং সেলেনিয়ামের ভাণ্ডার। তাই নিয়মিত ডিম খাওয়া খুবই উপকারী।
গরমে ডিম খাওয়া কি ক্ষতিকর?
পুষ্টিবিদরা বলছেন, গ্রীষ্মকালে ডিম খেলে শরীর গরম হয়ে যাবে- এমন ধারণার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। এমনকি গরমে ডিম খেলে গ্যাস, অ্যাসিডিটি বাড়বে এমন কোন আশঙ্কাও নেই। বরং এই সময় নিয়মিত ডিম খেলে শরীরে পুষ্টির ঘাটতি মিটিয়ে ফেলা যায়। যে কোনও সুস্থ মানুষ শীত-গ্রীষ্ম-বর্ষা, দিনে একটা গোটা ডিম খেতেই পারেন। আর যারা জিম বা শরীরচর্চার সঙ্গে যুক্ত, তারা একটা গোটা ডিম খাওয়ার পাশাপাশি একাধিক ডিমের সাদা অংশ খেতে পারেন। তাতে উপকারই পাবেন। তবে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল থাকলে প্রতিদিন গোটা ডিম খাওয়ার আগে একবার বিশেষজ্ঞের পরামর্শ নিন।
তবে ডিমের মধ্যে স্যালমোনেলা নামক এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, যা ডায়ারিয়ার সমস্যা তৈরি করতে পারে। তাই পুষ্টিবিদরা ডিম সিদ্ধ করে খাওয়ার পরামর্শ দেন। ডিম সিদ্ধ করে খেলে এতে থাকা ব্যাকটেরিয়া মরে যায়। পাশাপাশি পেট খারাপের ঝুঁকিও থাকে না।



Click it and Unblock the Notifications