কাঠফাটা রোদ থেকে বাঁচতে কী করবেন? এড়িয়ে চলুন চা-কফি

By Bhagysree Sarkar

এপ্রিল পড়তে না পড়তেই তাপের পরিমাণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আবহাওয়াতে যেরকম উত্তাপ সেরকমই আদ্রতা লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মাণ্ডব্য আবহাওয়া দপ্তর থেকে তাপপ্রবাহের পরামর্শ জারি করছেন। পাশাপাশি তাপ-সম্পর্কিত অসুস্থতার জন্যও যথেষ্ট সাবধানতা অবলম্বন করার কথা বলেছেন।

অন্যদিকে, তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে গিয়েছে বাংলার বেশ কিছু জায়গায়। সঙ্গেই হলুদ সতর্কতাও জারি হয়ে গিয়েছে। হওয়া অফিস জানিয়েছে, এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিন মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, "এই তাপপ্রবাহ থেকে সতর্ক থাকতে হবে। প্রতিরোধকমূলক ব্যবস্থাও নিতে হবে। তাপপ্রবাহের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে, মানুষকে সময়ের আগেই সচেতন থাকতে হবে।"

heatwaves
  • তাপপ্রবাহ সম্পর্কিত অসুস্থতা-

বিশেষজ্ঞরা বলছেন, তাপের প্রত্যক্ষ সংস্পর্শের কারণে তীব্র ক্লান্তি এবং হিটস্ট্রোকের মত গুরুতর উপসর্গ দেখা দিতে পারে। যার ফলস্বরূপ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে না পারার কারণে উষ্ণ-শুষ্ক ত্বকের পাশাপাশি জ্ঞান হারাতেও পারেন। শরীরে হঠাৎ দ্রুত তাপমাত্রা বৃদ্ধি পায়, অস্বাভাবিকভাবে ঘাম হয়। হিটস্ট্রোক হলে আপনার শরীরের তাপমাত্রা হঠাৎ ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে ১০৬ ডিগ্রি হয়ে যায়।

  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ -

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সারাদিন হাইড্রেটেড থাকতে হবে। প্রয়োজনে ওআরএস সঙ্গে রাখুন। এছাড়াও, চিকিৎসকেরা বলছেন, অ্যালকোহল, চা, কফি, কার্বনেটেড জাতীয় ঠাণ্ডা পানীয়, প্রচুর চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলুন। কারন, এগুলি শরীরে গেলে আপনার বদহজম বা অন্য পেটের সমস্যা হতে পারে। তাই হাই প্রোটিনযুক্ত খাবার এবং বাসি খাবার এড়িয়ে চলুন।

কিন্তু কেন আপনি উচ্চ প্রোটিন খাবার এড়াবেন?বিশেষজ্ঞরা বলছেন, গ্রীষ্মকালে শরীর গরম হয়ে যাওয়ার কারণে প্রচুর পরিমাণে জলের ঘাটতি দেখা যায়। তাই যেহেতু প্রোটিন নাইট্রোজেন দিয়ে তৈরি, তাই সঠিক হজমের জন্য প্রয়োজন পর্যাপ্ত জলের। এছাড়াও উচ্চ প্রোটিন যুক্ত খাবার প্রচুর জল শোষণ করে ফেলে। কিন্তু শরীরে জল না থাকলে এই খাবার আপনার শরীরে গ্যাস্ট্রিক সমস্যা সহ তাপ সম্পর্কিত অন্যান্য সমস্যাগুলির সৃষ্টি করতে পারে।

  • এইরকম আবহাওয়ায় কি খাওয়া উচিত?

বিশেষজ্ঞদের মত, আপনার শরীরকে সুস্থ রাখতে নিয়মিত খেতে হবে টাটকা ফল এবং সবজি। গ্রীষ্মকালে আপনার শরীরকে হাইড্রেটেড রাখতে হবে। এছাড়াও আপনি এই মরশুমে টাটকা ফল, সবজির ব্যবহার বাড়াতে পারেন। সঙ্গেই শরীরকে সুস্থ এবং ঠান্ডা রাখতে যেকোনো ধরনের স্বাস্থ্যকর খাবার খেতে হবে।
আপনার খাদ্য তালিকায় যোগ করতে পারেন যেকোনো ফলের শরবত, ডাবের জল, দুই বা বাটার মিল্ক, স্যালাড সহ অন্যান্য খাবারগুলি।

  • তাপ থেকে কিভাবে বাঁচবেন?

১. আপনার খাদ্য তালিকায় যোগ করুন প্রচুর পরিমাণে পুদিনা পাতা। দুপুরে খাবার খাওয়ার পর ১-২ টি পুদিনা পাতা চিবিয়ে খান। এছাড়াও আপনি জলে পুদিনা পাতা দিয়ে খেতে পারেন।
২. এইরকম শুষ্ক আবহাওয়ায় আমাদের প্রচন্ড ঘাম হয়। তাই প্রচুর পরিমাণে জল পান করা বাধ্যতামূলক।
৩. এইরকম আবহাওয়ায় ফ্যান আপনার জন্য একটি কার্যকারী উপায় হতে পারে। কারণ ফ্যান আপনার বাড়ির উষ্ণ বাতাস বা হাওয়া পরিষ্কার করে ঠান্ডা হাওয়া প্রবেশ করতে সাহায্য করে।
৪. গ্রীষ্মকালে সুতির কাপড় পরুন। কারণ এগুলো অত্যন্ত হালকা। এগুলো উপযুক্ত পরিমাণে বাতাস পরিবহন করতে সক্ষম।

Story first published: Thursday, April 18, 2024, 13:53 [IST]
X
Desktop Bottom Promotion