Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ব্ল্যাক ও হোয়াইটের থেকেও ভয়াবহ ইয়েলো ফাঙ্গাস! কী থেকে ছড়াচ্ছে এই রোগ? জানুন এর উপসর্গ
ব্ল্যাক-হোয়াইটের পর, এবার দেশে হদিশ মিলল ইয়েলো ফাঙ্গাস ইনফেকশনের। রিপোর্ট অনুযায়ী, উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এই ইয়েলো ফাঙ্গাসের প্রথম কেসটি সনাক্ত করা গিয়েছে। এই নতুন সংক্রমণ নিয়ে এখন গবেষণা চলছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছে, ইয়েলো ফাঙ্গাস ব্ল্যাক এবং হোয়াইট ফাঙ্গাসের চেয়ে আরও বেশি বিপজ্জনক হতে পারে।

কী এই ইয়েলো ফাঙ্গাস? এটি হওয়ার কারণ কী? কীভাবেই বা বুঝবেন আপনি ইয়েলো ফাঙ্গাসে আক্রান্ত কিনা? জেনে নিন সমস্ত প্রশ্নের উত্তর।

ইয়েলো ফাঙ্গাস কী?
ইয়েলো ফাঙ্গাস, সাদা এবং কালো ফাঙ্গাসের চেয়ে অনেক বেশি বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। এই ফাঙ্গাসের সংক্রমণ দেহের ভিতরে প্রভাব বিস্তার করে বলে, চিকিৎসকেরা একে আরও বেশি ক্ষতিকর বলে দাবি করছেন।
এই সংক্রমণটি সাধারণত সরীসৃপদের মধ্যে লক্ষ্য করা যায়। মানুষের মধ্যে প্রথম গাজিয়াবাদের ৪৫ বছর বয়সী একজন ব্যক্তির মধ্যে এই ইনফেকশনের হদিশ মিলেছে। তিনি সম্প্রতি করোনা থেকে সুস্থ হয়েছেন।

ইয়েলো ফাঙ্গাসের কারণ
এই সংক্রমণও প্রাথমিকভাবে অস্বাস্থ্যকর পরিবেশের কারণেই হয়ে থাকে। অস্বাস্থ্যকর এবং উচ্চ আর্দ্র পরিবেশ, খারাপ স্বাস্থ্যবিধি, অস্বাস্থ্যকর খাবার এই ফাঙ্গাসের জন্য দায়ী। অতিরিক্ত আর্দ্রতাও ব্যাকটেরিয়া ও ছত্রাকের বৃদ্ধির পক্ষে উপযুক্ত পরিবেশ। এছাড়াও, অত্যধিক স্টেরয়েডের ব্যবহার ও অ্যান্টিব্যাক্টিরিয়াল মেডিকেশনকেও এই সংক্রমণের কারণ বলে মনে করা হচ্ছে।

কাদের ঝুঁকি বেশি?
আপনার স্বাস্থ্যের অবস্থার উপর নির্ভর করছে ইয়েলো ফাঙ্গাসের সংক্রমণ। এখনও পর্যন্ত দেখা গেছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, হাই কোলেস্টেরল আছে, যারা ডায়াবেটিসে ভুগছেন অথবা আগে থেকেই অন্যান্য রোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রে সংক্রমণের আশঙ্কা দেখা যায়। এছাড়াও, ফাঙ্গাস কাটা বা পুড়ে যাওয়া ত্বকে প্রবেশ করার পর, এটি ত্বকেও বিকাশ লাভ করতে পারে।
CDC-এর মতে, এই ব্যক্তিদের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি -
১) যারা আইসিইউতে দীর্ঘ সময় রয়েছেন।
২) যাদের অঙ্গ প্রতিস্থাপন হয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম।
৩) যারা অতিরিক্ত অ্যান্টিব্যাকটেরিয়াল অথবা স্টেরয়েড ব্যবহার করেন।
৪) যাদের কিডনি ড্যামেজ এবং ডায়ালিসিস চলছে।

ইয়েলো ফাঙ্গাসের উপসর্গ
১) ওজন কমে যাওয়া
২) অসম্ভব ক্লান্তি, অলসতা
৩) খিদে কমে যাওয়া
৪) ইন্টারনাল ব্লিডিং
৫) সংক্রমণ যদি গুরুতর হয়, সেক্ষেত্রে ফোঁড়া বা ঘা থেকে পুঁজ বের হতে পারে
৬) অর্গ্যান ফেলিওর
৭) অপুষ্টি
৮) ক্ষত নিরাময়ে বিলম্ব
৯) নেক্রোসিস পর্যন্ত হতে পারে
১০) লাল বা বসে যাওয়া চোখ

ইয়েলো ফাঙ্গাসের চিকিৎসা
ইয়েলো ফাংগাসের কোন উপসর্গ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। ব্ল্যাক এবং হোয়াইট-এর মতোই, ইয়েলো ফাঙ্গাসের প্রাথমিক চিকিৎসা হল, অ্যান্টি ফাংগাল ইঞ্জেকশন Amphotericin-B।
বিশেষজ্ঞদের মতে, ইয়েলো ফাঙ্গাস থেকে সেরে উঠতে, ব্ল্যাক বা হোয়াইট ফাঙ্গাসের তুলনায় বেশি সময় নেয়। করোনা থেকে সেরে ওঠা ব্যক্তিদের মধ্যে বেশিরভাগ ফাংগাল ইনফেকশনের সংক্রমণ লক্ষ্য করা যাচ্ছে।



Click it and Unblock the Notifications