Covid Vaccine : ন্যাসাল ভ্যাকসিন কী? এটি কীভাবে কাজ করে? বর্তমান ভ্যাকসিনের সাথে এর পার্থক্য কী? জেনে নিন

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে ধীরে ধীরে সংক্রমণ কমতে থাকলেও, দেশে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে, দেশজুড়ে টীকাকরণ করাই সরকারের মূল লক্ষ্য। কিন্তু দেশজুড়ে টিকার সংকট দেখা দিয়েছে। ফলে বিভিন্ন জায়গায় টিকাকরণ কর্মসূচি ব্যাহত হচ্ছে।

What is Nasal Vaccine? How Does it Work

এই অবস্থায় ৭ই জুন, সোমবার প্রধানমন্ত্রী জানিয়েছেন, নাকের মাধ্যমে ভ্যাকসিন দেওয়া নিয়ে দেশে গবেষণা চলছে। যদি এই গবেষণা সফল হয়, তাহলে এটি ভারতের টিকাকরণ প্রক্রিয়ায় উন্নতি ঘটাবে।

ন্যাসাল ভ্যাকসিন কী?

ন্যাসাল ভ্যাকসিন কী?

এককথায়, নাকের মাধ্যমে যে ভ্যাকসিন দেওয়া হয় তাকে ন্যাসাল ভ্যাকসিন বলে। এর লক্ষ্য হল, ডোজটি শ্বাস প্রশ্বাসের পথে সরাসরি প্রবেশ করানো, অনেকটাই ন্যাসাল স্প্রে-এর মতো। এই ভ্যাকসিনের ক্ষেত্রে সূচের ব্যবহার হয় না।

গতবছর বিজ্ঞানীরা কোভিড মোকাবিলায় একটি ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। যেটি সিঙ্গল ডোজের এবং নাকের মাধ্যমে ব্যবহৃত হয়। এই ভ্যাকসিন ইঁদুরের মধ্যে করোনার সংক্রমণ রুখতে প্রয়োগ করা হয়েছিল এবং কার্যকরও হয়েছিল।

কিছুদিন আগেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO)-এর চিফ সাইন্টিস্ট সৌম্য স্বামীনাথন বলেছেন- ভারতে ন্যাসাল ভ্যাকসিন তৈরির পরীক্ষা চলছে, এটি শিশুদের জন্য গেম চেঞ্জার হতে পারে। ভারত বায়োটেক, ইন্ট্রান্যাসাল ভ্যাকসিন BBV154 নিয়ে কাজ করছে, যা ইতিমধ্যেই ক্লিনিক্যাল ট্রায়ালের ঠিক আগের পর্যায়ে রয়েছে।

ন্যাসাল ভ্যাকসিনের উপকারিতা কী?

ন্যাসাল ভ্যাকসিনের উপকারিতা কী?

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই ভ্যাকসিন এর সবচেয়ে বড় সুবিধা হল, এটি একটি নন-ইনভেসিভ ভ্যাকসিন অর্থাৎ ভ্যাকসিনের ডোজ নেওয়ার ক্ষেত্রে, কোন সূচ বা ইনজেকশনের প্রয়োজন হয় না। এমনকি, এই ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে কোনও স্বাস্থ্যকর্মীরও প্রয়োজন নেই।

ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন স্কুল অফ মেডিসিন এর গবেষণা অনুযায়ী, এই ইন্ট্রান্যাসাল ভ্যাকসিনে জীবাণুর দুর্বল রুপ ব্যবহার করা হয়ে থাকে।

ন্যাসাল ভ্যাকসিন কীভাবে কাজ করে?

ন্যাসাল ভ্যাকসিন কীভাবে কাজ করে?

শিশুরোগ বিশেষজ্ঞ ডঃ বিপিন এম বশিষ্ঠ-র মতে, ইন্ট্রান্যাসাল ভ্যাকসিনের সবচেয়ে বড় সুবিধা হল, এটি ভাইরাস প্রবেশের স্থানে অর্থাৎ নাকে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম, যা সংক্রমণের হাত থেকে রক্ষা করতে সহায়তা করে। যদি এই স্থানে ভাইরাসের প্রবেশ আটকানো যায়, তবে সংক্রমণ ফুসফুসে প্রবেশ করতে পারবে না এবং ক্ষতি করতেও পারবে না।

ন্যাসাল ভ্যাকসিন প্রস্তুতিতে ভারত বায়োটেক

ন্যাসাল ভ্যাকসিন প্রস্তুতিতে ভারত বায়োটেক

ভারত বায়োটেকের ন্যাসাল ভ্যাকসিন তৈরি, বর্তমানে ট্রায়ালের প্রথম পর্যায় রয়েছে। রিপোর্ট অনুযায়ী, এই ইন্ট্রান্যাসাল ভ্যাকসিন BBV154 সংক্রমনের জায়গায়, প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম। এটি করোনার সংক্রমণ এবং সংক্রমণের ছড়িয়ে পড়া, উভয়ই প্রতিরোধ করতে সহায়তা করে। এমনকি রিপোর্ট অনুসারে, ভারত বায়োটেক বছরের শেষেই প্রায় ১০ কোটি ন্যাসাল ভ্যাকসিনের ডোজ সংগ্রহ করবে বলে আশা করছে।

এখনকার ভ্যাকসিনের থেকে, ন্যাসাল ভ্যাকসিন কোথায় আলাদা?

এখনকার ভ্যাকসিনের থেকে, ন্যাসাল ভ্যাকসিন কোথায় আলাদা?

গবেষণায় অনুযায়ী, করোনার সংক্রমণ প্রতিরোধ করতে বর্তমানে ব্যবহৃত ভ্যাকসিন এবং ন্যাসাল ভ্যাকসিন উভয়ই কার্যকর। তবে ন্যাসাল ভ্যাকসিন মূলত বাচ্চাদের জন্য। চিকিৎসকদের মতে, বড়দের ক্ষেত্রেও এই ভ্যাকসিন কার্যকর।

X
Desktop Bottom Promotion