Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
হিট স্ট্রোক কি? তাপপ্রবাহের হাত থেকে নিজেকে রক্ষা করবেনই বা কীভাবে
তাপপ্রবাহের জেরে দেশের বিভিন্ন রাজ্যে নাজেহাল দশা। অস্বস্তিকর গরমে যেন বাড়ির বাইরে পা রাখা যাচ্ছে না। এরই মধ্যে ভারতের আবহাওয়া বিভাগ অর্থাৎ আইএমডি সোমবার দেশের কয়েকটি অংশে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। সরকারি সংস্থা এক্স (X)-এ ভারতের একটি মানচিত্র ভাগ করে যে রাজ্যগুলি তাপপ্রবাহের সম্মুখীন হতে পারে সেগুলিকে হাইলাইট করা হয়েছে।
আগামী দুই থেকে তিনদিন অন্ধ্রপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় তাপপ্রবাহ চলবে। সোমবার রাতে জারি করা সর্বশেষ বুলেটিনে হাওয়া অফিস জানিয়েছে, এই কয়েকদিন পূর্ব ভারতে তীব্র গরম থাকবে। আগামী পাঁচ দিন অসম, ত্রিপুরা, গুজরাট, তামিলনাডু, পুদুচেরি, গোয়া, কেরল এবং কর্ণাটকেও তীব্র গরম অনুভূত হবে। সেই সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও।

তবে এর আগে, অঞ্চলভিত্তিক তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে কী করণীয় সেটি তুলে ধরে একটি পোস্ট করা হয়। পোস্টটির শিরোনাম ছিল, "তাপপ্রবাহের সময় করণীয়"।
- এই পোস্টে বলা হয়-
১. পিপাসা না থাকলেও নিজেকে হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত জল অথবা ওআরএস পান করতে হবে।
২. জনসাধারণকে "পিক গরমের সময় অর্থাৎ দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টে পর্যন্ত ভারী কাজ এবং তাপের এক্সপোজার এড়াতে হবে।
৩. তাপ এড়াতে আইএমডি জনসাধারণকে সূর্যের এক্সপোজারের সময় ছায়ায় অথবা গাছপালায় ঘোরা জায়গায় দাঁড়াতে বলা হয়েছে।
৪. বয়স্ক মানুষ, শিশু অথবা অসুস্থ মানুষদের তাপ এড়িয়ে চলতে হবে।
৫. তাপপ্রবাহের পরিস্থিতিতে এই ধরনের পোশাকের বিষয়ে কথা বলতে গিয়ে, আইএমডি পরামর্শ দিয়েছে, হালকা রঙের সুতির পোশাক পরুন।
এছাড়াও, পরামর্শ দেওয়া হয়েছে, রোদে বের হলে মাথা ঢেকে রাখুন। একটি কাপড়, টুপি বা ছাতা ব্যবহার করুন।
- হিট স্ট্রোক কি?
হিট স্ট্রোক, একে সানস্ট্রোকও বলা হয়। এটি একটি গুরুতর অবস্থা যা উচ্চ তাপমাত্রার দীর্ঘায়িত এক্সপোজারের ফলে হয়। এর ফলে শরীরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস এর চেয়ে বেশি হয়। যখন শরীর তার তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারায় তখন হিটস্টোক হয়। স্বাস্থ্য নিয়ে সচেতন না হলে এই সমস্যা ঘটার ঝুঁকি বেশি। চিকিৎসা না করলে মৃত্যুও হতে পারে।
- এর উপসর্গগুলি দেখে নেওয়া যাক-
১. হিটস্টোক হলে লাল, গরম এবং শুষ্ক হয়ে যায় ত্বক।
২. হঠাৎ মাথা ঝাঁকানি, বমি বমি ভাব এবং বমি, মাথা ঘোরা এমনকি অজ্ঞানও হয়ে পড়তে পারেন।
৩. ঘামের অভাব হতে পারে। সঙ্গেই হৃদস্পন্দন দ্রুত হয়ে ওঠে। পেশী দুর্বলতাও লক্ষ্য করা যায়।
৪. খিঁচুনি, মানসিক অবস্থার পরিবর্তন হতে পারে।
- হিট স্ট্রোক হলে আপনি কী করবেন-
যদি আপনার সন্দেহ হয় যে কারও হিট স্ট্রোক হয়েছে, তাহলে তাকে ছায়াযুক্ত বা এসি রয়েছে এমন এলাকায় তড়িঘড়ি নিয়ে যান। তারা ঢিলেঢালা বা হালকা পোশাকে আছে তা নিশ্চিত করুন। স্যাঁতসেঁতে কাপড় বা স্পঞ্জ বাথ দিয়ে তাদের ঠাণ্ডা করা চেষ্টা করুন। এরপর নিকটস্থ স্বাস্থ্যসেবা সুবিধা বা চিকিৎসা কেন্দ্রে দ্রুতনিয়ে যান। চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications