Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বৃষ্টি ভেজা জুতো দীর্ঘক্ষণ পরে থাকলে হতে পারে পায়ের সংক্রমণ, সমস্যা এড়াতে কী করণীয় জানুন
বর্ষাকালে আবহাওয়া কিছুটা স্বস্তি দিলেও আর্দ্রতা কিন্তু থেকেই যায়। বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ায় আর্দ্রতা থাকায় নানান জীবাণু বংশবিস্তার করে। তাই এই মরশুমে সতর্ক থাকা বিশেষভাবে প্রয়োজন। বর্ষা এমন একটি ঋতু যা শরীর ও মনকে সতেজ করে। প্রচণ্ড গরমের পর বৃষ্টির ফোঁটা শুধু পরিবেশকে শীতল ও সবুজ করে তোলে না, মনকেও ভালো রাখে।
পাশাপাশি এই মরশুমে নানা রোগেরও প্রকোপ অনেকটাই বেড়ে যায়। যার মধ্যে শুধু ডেঙ্গি, ম্যালেরিয়া এবং ঠাণ্ডা লেগে যাওয়া, ত্বক ও পায়ের সংক্রমণ ইত্যাদি রয়েছে। তাই বাড়তি যত্ন না নিলে এইসব রোগ মারাত্মক রূপ নিতে পারে। বর্ষাকালে পায়ের সংক্রমণ খুব সাধারণ। অনেকেরই বৃষ্টির জলে জুতো ভিজে যায়। আর তা নিয়েই সারাদিন অফিস বা স্কুলে কাটিয়ে দেয়। যা কিন্তু একেবারেই স্বাস্থ্য় সম্মত নয়। বৃষ্টিতে দীর্ঘক্ষণ ভেজা জুতো পরলে এবং পা পরিষ্কার ও শুকিয়ে না রাখলে সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়।

এমন পরিস্থিতিতে, এই সংক্রমণ থেকে দূরে থাকতে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে তা আজকের প্রতিবেদনে জেনে নিন-
- সঠিক জুতো-
বর্ষাকালে আপনার পা-কে সংক্রমণ থেকে রক্ষা করার প্রথম উপায় হল সঠিক জুতো বেছে নেওয়া। জুতো যা জল জমতে দেয় না, এমন বেছে নিতে হবে। ক্রমাগত আর্দ্রতার সংস্পর্শে ছত্রাকের সংক্রমণ ঘটায়। এই মরশুমে পা পুরোপুরি ঢেকে রাখে এমন জুতা বা স্যান্ডেল পরা এড়িয়ে চলুন। বৃষ্টির জন্য প্লাস্টিক ও রাবারের জুতো সবচেয়ে ভালো।
- পায়ের নখ ছোট রাখুন-
লম্বা নখ অনেক রোগের জন্ম দেয়। বর্ষাকালে সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়। লম্বা নখ তা আরও বাড়িয়ে দেয়। যদিও প্রতিটি ঋতুতে নখ ছোট রাখা উচিত, তবে বর্ষাকালে এর বিশেষ যত্ন নিন। ছোট রাখার সঙ্গে নখের নিত্যদিন পরিষ্কার করাও কাম্য।
- নুন জলে পা ভিজিয়ে রাখুন-
আপনি যদি বর্ষাকালে ভিজে থাকেন, তবে বাড়িতে পৌঁছানোর পরে, আপনার পা সর্বপ্রথম নুন জলে ভিজিয়ে রাখুন। প্রায় ১৫ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। এতে সংক্রমণের ঝুঁকি অনেকাংশে কমে যায়।
- পা পরিষ্কার রাখুন-
বর্ষাকালে সংক্রমণ এড়াতে নুন জলে পা ভিজিয়ে রাখাই যথেষ্ট নয়, পা ভালো করে পরিষ্কার করাও জরুরি। সাবান ও জল দিয়ে পায়ের আঙ্গুলের মাঝখানের ময়লা পরিষ্কার করতে ভুলবেন না। ভালো করে শুকিয়ে তারপর ময়েশ্চারাইজার লাগানোও কিন্তু জরুরি।
এই পদ্ধতিগুলির অনুসরণ করলে আপনি আপনার পা-কে ছত্রাকের সংক্রমণ থেকে দূরে রাখতে পারেন। পায়ের সঠিক যত্ন না নিলে সমস্যা আরও বাড়তে পারে, তাই সাবধান থাকা বিশেষভাবে জরুরি।



Click it and Unblock the Notifications