Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Heart Health: আপনার হার্ট সুস্থ আছে তো? এই লক্ষণগুলিকে ভুলেও উপেক্ষা নয়!
Unhealthy Heart Symptoms in Bengali: সুস্থ-সবলভাবে ঘুরে বেড়াচ্ছেন কেউ, শারীরিক কোনও সমস্যা নেই, কিন্তু একদিন হঠাৎ শোনা গেল তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে অল্প বয়সী অর্থাৎ তরুণ প্রজন্মের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে। উচ্চ রক্তচাপের সমস্যা, উচ্চ কোলেস্টোরল, ডায়াবেটিস, অতিরিক্ত মেদ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা, মদ্যপান, মানসিক চাপ - মূলত এগুলিই হৃদরোগের কারণ। তাই, জীবনযাত্রা সম্পর্কে সচেতন না হলে কম বয়েসেই চলে যেতে পারে একটা তাজা প্রাণ!

হৃদরোগ বা হার্ট অ্যাটাক এমন একটি সমস্যা, যা কোনও সময়ই দেয় না। তাই আগে থেকে সাবধান হওয়া জরুরি। আগে থেকে শারীরিক কিছু লক্ষণ দেখা দিলে তৎক্ষণাৎ ডাক্তারের কাছে যান। জেনে নিন, কোন কোন উপসর্গ দেখা দিলে সাবধান হওয়া জরুরি-

বুকে অস্বস্তি
হৃদরোগের সবচেয়ে সাধারণ সাবধান বাণী এটি। ধমনী যদি ব্লক হয়ে যায় বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকলে বুকে অস্বস্তি, আঁটসাঁট ভাব বা অত্যন্ত প্রেশার অনুভব করতে পারেন।

হার্টবিট ঠিক না থাকা
নার্ভাস বা উত্তেজিত থাকলে হার্টবিট বাড়তে, কমতে পারে। কিন্তু, এ সব কারণ ছাড়াই যদি আপনার হার্টবিট বাড়তে, কমতে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যান।

প্রচন্ড যন্ত্রণা
শরীরের বাম দিক বা আপনার ঘাড়ের নীচ থেকে ব্যথা বা যন্ত্রণা হতে থাকা হার্ট অ্যাটাকের অন্যতম লক্ষণ। ক্রমশ এই ব্যথা হতে থাকলে বা আপনার যদি আগে থেকেই হার্টের সমস্যা থাকে, তাহলে দেরি না করে তৎক্ষণাৎ চিকিৎসকের কাছে যান।

দম আটকে আসা
হৃদরোগে ভুগছেন বা হার্ট অ্যাটাক হতে পারে, এমন ব্যক্তির মাঝে মাঝেই বুকে আঁটসাঁট বা ব্যথা অনুভব হতে পারে। প্রায়ই গলায় দম বন্ধ হওয়ার মতো অনুভূতি হয়। এই রকম অনুভূতি যদি হতেই থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

বদহজম, অম্বল, পেট ব্যাথা
পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে এই ধরনের উপসর্গ বেশি দেখা যায়। খাওয়াদাওয়ার গন্ডোগোলের কারণে এই রকম সমস্যা হতেই পারে। কিন্তু যদি ঘন ঘন হতে থাকে, তাহলে এক বার টেস্ট করিয়ে নিন। বিশেষত, যারা ডায়াবেটিস রোগী, ধূমপায়ী, উচ্চ রক্তচাপের সমস্যা আছে, তারা এই ধরনের লক্ষণ দেখলে খুব সতর্ক হোন।

মাথা ঘোরা
ব্যালেন্স হারানো বা মুহূর্তের মধ্যে অজ্ঞান হয়ে যাওয়া, অনেক কারণেই এগুলো হতে পারে। তবে, যদি আপনি হঠাৎ মাথা ঘোরা অনুভব করেন এবং বুকে অস্বস্তি বা শ্বাসকষ্ট হয়, তাহলে দেরি না করে অবিলম্বে ডাক্তারের কাছে যান।

প্রচন্ড ক্লান্তি
সব সময় ক্লান্ত বোধ করা হার্ট ফেলিওর এবং অন্যান্য অসুস্থতার লক্ষণ হতে পারে। সারা দিনের ব্যস্ততা, দীর্ঘক্ষণ কাজ করা, রাত জাগা, স্ট্রেস ফুল লাইফ এবং অন্যান্য শারীরিক অসুস্থতার কারণে ক্লান্তি বোধ হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু এই সব কারণ ছাড়াই যদি প্রচন্ড ক্লান্তি অনুভব হয়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। যদি কয়েকদিন ধরে চরম ক্লান্তি বা দুর্বলতা অনুভব করেন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই সব উপসর্গ হৃদরোগের লক্ষণ হতে পারে।

নাক ডাকা
ঘুমানোর সময় একটু-আধটু নাক ডাকা স্বাভাবিক। অস্বাভাবিকভাবে জোরে নাক ডাকা, যা হাঁপানি বা দম বন্ধ করার মতো শব্দ করে, তা 'স্লিপ অ্যাপনিয়া' নির্দেশ করতে পারে। কিন্তু রাতে ঘুমানোর সময় মাঝেমাঝেই শ্বাস বন্ধ হয়ে গেলে তা বিপদের ইঙ্গিত দেয়।



Click it and Unblock the Notifications