New Year 2025: বছরের শুরু থেকেই সুস্থ ও ফিট থাকতে চান? মানুন হু-এর পরামর্শ

By Bhagysree Sarkar

New Year 2025: ২০২৪-কে বিদায় জানিয়ে নতুন বছরকে (New Year 2025) স্বাগত জানিয়েছি আমরা। গোটা বিশ্বের মানুষ বর্ষবরণ উদযাপনে মেতে উঠেছে। পিকনিক, পার্টি, হই-হুল্লোর, খাওয়া -দাওয়া, আড্ডার মধ্যে দিয়ে নতুন বছরকে আহ্বান জানান। বছর শুরুতে প্রায় সকলেই একে অপরের সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধির কামনা করে থাকেন। কিন্তু স্বাস্থ্য নিয়ে কথা বলেন কজন? বছর শুরু থেকেই যদি আমরা স্বাস্থ্য সচেতন হই, তবেই তো বছরজুড়ে সুস্থ থাকতে পারবো আমরা।

বর্ষবরণের সময় আমরা ক্যালেন্ডার পরিবর্তন করি। কিন্তু এবার আমাদের খারাপ অভ্যাসগুলি (Bad habits) পরিবর্তন করার সময় এসে গিয়েছে। তার সঙ্গে স্বাস্থ্যকর অভ্যাসগুলি (Tips for adopting healthy habits) গ্রহণ করার প্রতিশ্রুতিও নিতে হবে। সুস্থ থাকার জন্য একটি রেজোলিউশনও নিতে পারেন। মনে রাখবেন, সুস্থ থাকার বিভিন্ন কারণ আছে। তবে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কিছু সহজ পদ্ধতির কথা জানিয়ে, যা অবলম্বন করে আপনিও থাকতে পারবেন ফিট। চলুন তাহলে দেখে নেওয়া যাক-

New Year 2025 -

ছবি সৌজন্য- pexels

  • ১. অস্বাস্থ্যকর চর্বি ও তেল এড়িয়ে চলুন

অস্বাস্থ্যকর চর্বি ও তেল আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এগুলি অতিরিক্ত খেলে স্থূলতা, হৃদরোগ এবং ডায়াবেটিসের মতো রোগ হতে পারে। সঙ্গে এতে শরীরের কোলেস্টেরল মাত্রাও বাড়ে।

অস্বাস্থ্যকর চর্বি এবং তেল কমাতে টিপস:
. ভাজা খাবার এড়িয়ে চলুন।
. রান্নায় অলিভ অয়েল ব্যবহার করুন।
. বাদাম এবং বীজ খান।
. ন্যূনতম ঘি ও মাখন ব্যবহার করুন।

  • ২. বিভিন্ন ধরনের খাবার খান

একটি সুষম খাদ্য সুস্থ থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন ধরনের খাবার খেলে শরীর প্রয়োজনীয় সব পুষ্টি পায়। সঙ্গে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা। এছাড়াও পরিপাকতন্ত্র সুস্থ থাকে। ওজন নিয়ন্ত্রিত হয়।

বিভিন্ন ধরনের খাবার খাওয়ার পরামর্শ:

. সব রঙের ফল ও সবজি খান।
. আপনার খাদ্যতালিকায় বাদাম এবং বীজ অন্তর্ভুক্ত করুন।
. খাদ্যতালিকায় ফল, সবজি, ডাল, শস্য, দুধ এবং দই অন্তর্ভুক্ত করুন।

  • ৩. অ্যালকোহল থেকে দূরে থাকুন

অ্যালকোহল পান করলে অনেক স্বাস্থ্য সমস্যা হতে পারে। যেমন লিভারের রোগ, ক্যানসার এবং হৃদরোগ। তাই, অ্যালকোহল সম্পূর্ণরূপে পরিহার করা উচিত। এটি আপনার মানসিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে।

অ্যালকোহল থেকে দূরে থাকার টিপস:
. অ্যালকোহল পার্টি থেকে দূরে থাকুন।
. মদ্যপানকারী বন্ধুদের থেকে দূরে থাকুন।
. অ্যালকোহল পান করতে অস্বীকার করুন।

  • ৪. কম নুন খাওয়া

নুন আমাদের শরীরের জন্য অপরিহার্য, কিন্তু এটি বেশি খেলে অনেক স্বাস্থ্য সমস্যা হতে পারে। যেমন উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং স্ট্রোক। তাই নুন ন্যূনতম পরিমাণে খাওয়া উচিত। এতে আপনি আপনার হাড় মজবুত হবে। জলের ভারসাম্য বজায় থাকবে।

নুন কমানোর টিপস:
. প্যাকেটজাত খাবার এড়িয়ে চলুন।
. টাটকা মশলা ব্যবহার করুন।
. ঘরে রান্না করা খাবার খান।
. রান্না করার সময় নুন কম দিন।

  • ৫. চিনি কম খান

অতিরিক্ত চিনি খেলে স্থূলতা, ডায়াবেটিস এবং দাঁতের সমস্যা হতে পারে। তাই চিনি কম খাওয়া উচিত।

চিনি কমানোর টিপস:
. ফল খান।
. মিষ্টি কম খান।
. মধু বা গুড় ব্যবহার করুন।
. চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলুন।

এগুলির সঙ্গে নিয়মিত ব্যায়াম করুন। পর্যাপ্ত ঘুম ও নিয়মিত একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

Story first published: Wednesday, January 1, 2025, 11:53 [IST]
X
Desktop Bottom Promotion