Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Vitamin D deficiency: শীতের মরশুমে বাড়ে ভিটামিন ডি-এর ঘাটতি, কীভাবে পূরণ করবেন জানুন
Vitamin D deficiency: আমাদের সুস্বাস্থ্য়ের জন্য ভিটামিন ডি (Vitamin D) জরুরি। এই ভিটামিন (Vitamin D deficiency) শরীরে পর্যাপ্ত পরিমাণে না থাকলে ক্যালশিয়াম ও ফসফরাস শোষণ নিয়ন্ত্রণে বাধাগ্রস্ত হয়। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা, হাড়ের ব্যাধি, উচ্চ রক্তচাপ, বিষণ্নতার মত নানান সমস্যার সঙ্গে যুক্ত। অমত অবস্থায় অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই গাদা গাদা ভিটামিন ডি সাপ্লিমেন্ট পিল খেয়ে ফেলেন। তবে পরামর্শ ছাড়া অপ্রয়োজনীয় ভিটামিন ডি গ্রহণের ফলে হার্ট সংক্রান্ত সমস্যা (unnecessary vitamin D can cause heart problems) হতে পারে। চলুন আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক, এই সমস্যা কীভাবে এড়াবেন-
ভিটামিন ডি-এর অভাবে কী কী সমস্যা (Vitamin D deficiency problems) দেখা দেয়?
. ভিটামিন ডি এর অভাব মূল প্রভাব ফেলে ক্যালসিয়াম শোষণের উপর, অর্থাৎ আপনি খাবারের মাধ্যমে যে ক্যালসিয়াম গ্রহণ করছেন তার সাথে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি থাকাও প্রয়োজন। অন্যথায় আপনার শরীর সঠিকভাবে ক্যালসিয়াম শোষণ করতে সক্ষম হয় না। হাড়ের সুস্থতা ও শক্তি বজায় রাখার জন্য ক্যালসিয়াম একটি অপরিহার্য পুষ্টি। আমাদের পেশী, স্নায়ু এবং দাঁতের শক্তি বজায় রাখার জন্যও এটি গুরুত্বপূর্ণ।

ছবি সৌজন্য- pexels
ভিটামিন ডি-এর অভাব (Tips to Overcome Vitamin D Deficiency) কীভাবে পূরণ করবেন?
. স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শীতের দিনগুলিতে এমনিতেই সূর্যালোক কম হওয়া আমাদের শরীরে ভিটামিন ডি এর অভাব দেখা দেয়। তবে এই মরশুমে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণ করা যেতে পারে দুধ, পনির, মাশরুম, ডিম এবং মাছ দিয়ে। স্যামন মাছ ভিটামিন ডি এর একটি ভালো উৎস। এর ডিমে প্রায় ২০ আইইউ ভিটামিন ডি থাকে। যদি প্রতিদিন ১০০০ আইইউ ভিটামিন ডি প্রয়োজন হয়, তবে এটি আধা কেজি মাছ দ্বারা সরবরাহ করা যেতে পারে।
. পাশাপাশি গর্ভবতী মহিলাদের ভিটামিন ডি সম্পর্কে সতর্ক হওয়া উচিত। রোদে থাকতে অসুবিধা হলে চিকিৎসকের পরামর্শ নিন এবং সম্পূরক ওষুধ খান। ছোট শিশুদের যদি রোদে মালিশ করতে না পারে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিন। স্কুলের শিশুদের রোদে বা বাইরে খেলতে উৎসাহিত করা উচিত।
. আপনি যদি বাড়িতে বা অফিসের ভিতরে কাজ করেন, এমন অবস্থায় ১৫ মিনিট থেকে আধা ঘন্টা সূর্যের আলো আপনার উপকার করতে পারে। রোদে থাকার জন্য প্রতিদিন দুপুরের খাবারের সময় বের করুন বা অন্তত আধা ঘণ্টা হাঁটুন। জামাকাপড় অতিবেগুনী রশ্মিকে আটকায়, কিন্তু কিছু অংশ যেমন আমাদের বাহু, মুখ, পিঠ ইত্যাদি খোলা রাখুন। যাতে সেখান থেকে ভিটামিন ডি পাওয়া যায়।
. আবার অনেকেই দুধের সঙ্গে ভিটামিন ডি ওষুধ খেয়ে থাকেন, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, দুধে ভিটামিন ডি মিশিয়ে খাওয়া ঠিক নয়। আপনি প্রথমে ওষুধ খান, তারপরে আপনি এক গ্লাস জল, দুধ বা কমলার রস খেতে পারেন। ওষুধটি দুধে মেশানো হলে কিছু পরিমাণ ওষুধ গ্লাসে রেখে যেতে পারে। তাই এই কাজ এড়িয়ে চলুন।
মনে রাখবেন, ভিটামিন ডি-এর অভাব মারাত্মক রোগের ঝুঁকি বাড়ায়। এর ঘাটতির কারণে উচ্চতা হ্রাস, হাড়ের ব্যথা, পেশীতে খিঁচুনি, নবজাতকের কম ওজন, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে অস্টিওপোরোসিসের ঝুঁকি (Risk of osteoporosis) থাকে।



Click it and Unblock the Notifications