বর্ষায় দ্রুত ছড়ায় ভাইরাল সংক্রমণ, সর্দি-জ্বরে ভুগলে চিকিৎসকরা কী করতে বলছেন জানুন

By Bhagysree Sarkar

বর্ষাকাল মানেই রোগ-জ্বালার বাড়বাড়ান্ত। এই সময় সবথেকে মাথাচাড়া দিয়ে ওঠে যে সমস্যা তা হল ভাইরাল সংক্রমণ। এতে সর্দি-জ্বরে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। তবে চিন্তার কারণ হল, কোনো ব্যক্তির সর্দি-কাশি হলে, তাঁর আশেপাশের সুস্থ মানুষরাও এই রোগের শিকার হন। ফলে সমস্যা আরও বেড়ে যায়। এই সময় সঠিক চিকিৎসা না হলেই কিন্তু বিপদ। সঠিক চিকিৎসার অভাবে অনেক সময় পরিস্থিতি মারাত্মক আকারও ধারণ করতে পারে। তাই এমন পরিস্থিতিতে আত্মরক্ষা খুবই জরুরি।

কিন্তু অনেকেরই এখন মনে প্রশ্ন থাকতে পারে, ঠিক কোন কারণে এই ভাইরাল ইনফেকশন ছড়িয় পড়ছে? স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালে আবহাওয়ার পরিবর্তন হয় একথা আমরা সকলেই জানি। মূলত ঠিক এই আবহাওয়ার পরিবর্তনেই ভাইরাল ও ব্যাকটেরিয়া সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে। যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সরাসরি প্রভাবিত করতে পারে। তাই বর্ষায় যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে, তবে ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্রুত আক্রমণ করতে পারে।

cough

এই ভাইরাল সংক্রমণে আমরা ঠাণ্ডা লাগা, গলা ব্যথা ও জ্বরে ভোগার মত উপসর্গ দেখতে পাই। আপনি যদি ভাইরাল সংক্রমণে ভুগছেন তবে এটি ২থেকে ১০ দিনের মধ্যে নিজেই সেরে যাবে। কিন্তু, ব্যাকটেরিয়া সংক্রমণের ক্ষেত্রে, উচ্চ জ্বর, গলার সমস্যা, ক্লান্তির মত সমস্যা দেখা যায়। এক্ষেত্রে যত দ্রুত সম্ভব চিকিৎসকের সাথে যোগাযোগ করুন।

তবে চিকিৎসকের মতে, বর্ষাকালে মশার উপদ্রব বৃদ্ধি পায় অনেকাংশে। এতে ম্যালেরিয়া, ডেঙ্গি ও চিকুনগুনিয়ার ঝুঁকিও বাড়ে। এমন পরিস্থিতিতে সতর্ক থাকা খুবই জরুরি। এজন্য এই আবহাওয়ায় ফুল হাতা পোশাক পরুন। মশা তাড়ানোর ক্রিম বা তেল লাগান ব্য়বহার করুন। সঙ্গে রাতে মশারি লাগিয়ে ঘুমান। মনে রাখবেন, বাড়ির চারপাশে জল জমতে দেবেন না।

সর্দি-কাশি থেকে কীভাবে নিজেকে রক্ষা করবেন?

  • ভাইরাল সংক্রমণ এড়াতে আপনি আদা, তুলসী এবং কালো মরিচ দিয়ে তৈরি চা খেতে পারেন।
  • সংক্রমণ হয়েছে মনে হলে উষ্ণ গরম জলে নুন মিশিয়ে গার্গল করুন।
  • ভাইরাল ইনফেকশন এড়াতে প্রতিদিন কিছু সময় ব্যায়াম ও হাঁটার অভ্যাস রাখুন।
  • বর্ষাকালেও নিজেকে হাইড্রেটেড রাখতে প্রচুর জল পান করতে ভুলবেন না।
  • আক্রান্ত ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। প্রয়োজনে স্যানিটাইজার এবং সামাজিক দূরত্ব মেনে চলুন।
  • বর্ষায় বাইরের খাবার এড়িয়ে চলুন। খাবারের বিষয়ে সতর্ক থাকুন।

Story first published: Tuesday, July 30, 2024, 18:54 [IST]
X
Desktop Bottom Promotion