Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Tulsi Kadha: সর্দি-কাশি তো দূর করবেই সঙ্গেই গায়েব হবে ভাইরাল ফিভারও, রোজ পান করুন তুলসী কাড়া
Tulsi Kadha: শীত আসতে না আসতেই বাড়িতে বাড়িতে এখন ভাইরাল ফিভার (Viral fever)। সঙ্গে আবার সর্দি-কাশি (cold and cough)। এমত অবস্থায় অনেক ওষুধ খেয়েও কোনও লাভ হচ্ছে না। এদিকে দিন দিন কমছে ইমিউনিটি পাওয়ার। সুস্থ থাকতে কী করবেন, সেটাই এখন বড় প্রশ্ন। তবে এই সমস্যা থেকে আপনাকে বাঁচাতে পারে তুলসী (Tulsi)। ভাবছেন কীভাবে? তাহলে চলুন আজকের প্রতিবেদনে বাঙালীদের প্রত্যেকের বাড়িতে থাকা, এই তুলসীর উপকারিতা (Benefits of Tulsi) নিয়ে আলোচনা করা যাক।
তুলসী, আয়ুর্বেদে এটি একটি বিশেষ ঔষধি গাছ (Tulsi is a medicinal herb)। এর পাতার মধ্যে লুকিয়ে আছে বহু ঔষধি গুণাগুণ। যা আমাদের অনেক সমস্যার সমাধান করে। এর পাতা চিবিয়ে খান বা এর কাড়া বানিয়ে পান করুন, তুলসী আপনার স্বাস্থ্যের জন্য সব উপায়েই উপকারী। এর পাতা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি (Tulsi boosts immunity) করে। আয়ুর্বেদ অনুসারে, বিশেষ করে এই পরিবর্তনশীল ঋতুতে যখন শীত পড়তে শুরু হয়, তখন তুলসী খেলে সর্দি, কাশি ও সংক্রমণ থেকে রক্ষা পাওয় যায়। চলুন জেনে নেওয়া যাক এই কাড়া (Tulsi Kadha Recipe) বানানোর পদ্ধতি-

উপকরণ-
- তুলসী পাতা- ১৫-২০ টা
- আদার টুকরো- ১ ইঞ্চি
- গোলমরিচ- ৪-৫ দানা
- লবঙ্গ- ২-৩টি
- দারুচিনির ছোট টুকরো- ১টি
- জল- ২-৩কাপ
- মধু (স্বাদ অনুযায়ী)
পদ্ধতি-
- প্রথমে তুলসী পাতা ভালো করে ধুয়ে মিহি করে কেটে নিন। অন্যদিকে আদাও ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন।
- এরপর একটি প্যানে পরিমাণ মত জল ঢেলে ফুটিয়ে নিন।
- বার ফুটন্ত জলে তুলসী পাতা, আদা, গোলমরিচ, লবঙ্গ এবং দারুচিনি যোগ করুন।
- এরপর মাঝারি আঁচে ৫-৭ মিনিট ফুটতে দিন।
- জল ফুটে গেলে গ্যাস বন্ধ করুন এবং একটি ঢাকনা দিয়ে কাড়া ঢেকে ১০-১৫ মিনিটের জন্য রেখে দিন।
- এবার এটি একটি কাপে ফিল্টার করুন। তারপর আপনি চাইলে এতে সামান্য মধু মিশিয়ে পান করতে পারেন।
এই কাড়া প্রতিদিন দুবেলা করে পান করলে পাবেন ভাইরাল ফিভার থেকে মুক্তি। তবে এতে বিশেষ কিছু টিপস রয়েছে, যেমন-
- সর্দি ও কাশি থেকে মুক্তি পেতে আপনি এটি দিনে দুবার পান করতে পারেন।
- আপনি তুলসীর কাড়ায় সামান্য হলুদও যোগ করতে পারেন। কারণ, হলুদে অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে। যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
- আপনার যদি কোনো ধরনের অ্যালার্জি থাকে, তাহলে তুলসীর কাড়া পান করার আগে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না।
- গর্ভবতী মহিলা ও স্তন্যদানকারী মহিলাদের চিকিৎসকের পরামর্শ করার পরেই তুলসীর কাড়া খাবেন।



Click it and Unblock the Notifications