UTI: প্রস্রাবের সংক্রমণ বাড়ছে নারী সহ শিশুদেরও, সমস্যা মেটান এই ঘরোয়া উপায়ে

By Bhagysree Sarkar

UTI: ইউটিআই বা প্রস্রাবে ইনফেকশনের (Urine infection) সমস্যা বর্তমানে অনেকেই ভুগছেন। প্রধানত, নারী ও শিশুরা অন্যতম ইউটিআইয়ের শিকার। নারীদের মধ্যে সবচেয়ে সাধারণ ব্যাকটেরিয়া সংক্রমণগুলোর মধ্যে এটি একটি। প্রায় ৫০-৬০ শতাংশ নারীরা ইউটিআইয়ের সমস্যায় (UTI) ভোগেন। তবে শুধু নারী নয় পুরুষরাও এই সমস্যায় ভুগতে পারেন। তাই এই সমস্যার দ্রুত চিকিৎসা করা ভীষণ গুরুত্বপূর্ণ।

চিকিৎসকরা বলছেন, ইউটিআইয়ের ফলে আমাদের শারীরিক নানা সমস্যা দেখা দেয়। যেমন- বারবার প্রস্রাবের তাগিদ, প্রস্রাবে জ্বালাপোড়া, রং বদল ও তীব্র-গন্ধযুক্ত প্রস্রাব, পেটে ব্যথা ইত্যাদি। সমস্য রুখতে অ্যান্টি বায়োটিক (Anti biotic) হল সর্বোত্তম চিকিৎসার বিকল্প। কিন্তু শুধু অ্যান্টি বায়োটিক নয়, সঙ্গে লাগবে চিকিৎসকের পরামর্শও। তবে কিছু ঘরোয়া প্রতিকার উপসর্গগুলি উপশম করতে সাহায্য করতে পারে। হরমোন, স্বাস্থ্যবিধি এবং অভ্যাসগুলি প্রধান কারণ, যা ইউটিআই নিরাময় করে।

UTI

ছবি সৌজন্য- pexels

হাইড্রেটেড থাকুন-
ইউটিআই এড়াতে আপনার প্রতিদিন বেশি করে জল পান করা উচিত। একটি সমীক্ষা অনুসারে, যে সমস্ত মহিলারা ঘন ঘন ইউটিআইয়ের সমস্যায় ভোগেন, তারা বেশি জল খেলে ঝুঁকি কমাতে সক্ষম হতে পারে। সংক্রমণ এড়াতে প্রতিদিন ৬-৮ গ্লাস জল পান করা নিশ্চিত করুন।

প্রোবায়োটিক খান-
প্রোবায়োটিক হল অণুজীব, যা আমাদের হজমের স্বাস্থ্য ও অনাক্রম্যতার উন্নতি ঘটায়। প্রোবায়োটিকগুলো খারাপ ব্যাকটেরিয়া ধ্বংস করে ভালো ব্যাকটেরিয়া দিয়ে। তাই এ সময় প্রোবায়োটিক খাওয়া উচিত।

প্রস্রাব ধরে রাখবেন না-
আমরা অনেকেই কাজের চাপে প্রস্রাব ধরে রাখার অভ্যাস করেছি। যা একাবারেই অনুচিত। ইউটিআইয়ে যারা ভুগছেন তারা কখন ভুলেও প্রস্রাব বেশিক্ষণ ধরে রাখবেন না। এই ভুল ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে বাড়িয়ে তুলতে পারে। তাই প্রস্রাবের তাগিদ অনুভব করলেই বাথরুম যাওয়া জরুরি।

এছাড়াও নারকেল জল, লেবু জল বা আখের রস পান করুন। এতে মূত্রাশয় থেকে অবাঞ্ছিত উপাদানগুলি বেরিয়ে যায়। এছাড়াও ভিটামিন, খনিজ, ইলেক্ট্রোলাইট এবং অ্যান্টিঅক্সিডেন্টে উচ্চ খাবার খেতে হবে। পুষ্টিবিদদের মতে, হরমোনের ভারসাম্যহীনতা মূত্রনালীর সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তাই নির্দিষ্ট জীবনধারার পরিবর্তনের মাধ্যমে ঠিক করা যেতে পারে। যেমন-

  • স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য প্রস্রাব বা মলত্যাগের আগে এবং পরে হাত ধোয়া
  • ঘুম গুরুত্বপূর্ণ। তাই নির্দিষ্ট সময়ে ঘুমান।
  • ওয়ার্ক আউট করার সময়, উপযুক্ত পোশাক ব্যবহার করুন। যা মূত্রনালী অঞ্চলের চারপাশে অতিরিক্ত স্যাঁতসেঁতে সৃষ্টি করে না।
  • স্নান করুন এবং ব্যায়াম করার পরে নিজেকে শুকিয়ে নিন।

Story first published: Wednesday, October 23, 2024, 18:17 [IST]
X
Desktop Bottom Promotion