Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) ক্যানসারের এই অচেনা লক্ষণগুলিই মহিলারা এড়িয়ে যান!
পৃথিবীতে এমন কিছু রোগ রয়েছে যার সঙ্গে এখনও পুরোপুরিভাবে লড়াই করে তাকে হারানো সম্ভব হয়নি। ক্যানসার বা কর্কট রোগ তার মধ্যে অন্যতম। এটি এমন এক রোগ যা ফি বছর সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।
কিছুবছর আগে পর্যন্ত এই রোগটি আমাদের কাছে অচেনা হয়েই ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই রোগের প্রকোপ যত বেড়েছে, ততই সচেতনতাও খানিক বেড়েছে। তবে কর্কট রোগ সম্পর্কে জ্ঞান এখনও আমাদের কাছে যথেষ্ট নয়।
ক্যানসার আটকাতে এই ধরনের খাদ্যাভ্যাসে অভ্যস্ত হোন
জেনে নিন ব্রেন ক্যানসার সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য
ক্যানসার যেকোনও মানুষকে যেকোনও সময়ে আক্রান্ত করতে পারে। এতে আক্রান্ত হওয়ার সঙ্গে বয়স, লিঙ্গ এসবের কোনও সম্পর্ক নেই। কিছু ধরনের ক্যানসারকে অবশ্যই সারিয়ে তোলা যায়। এবং কিছু ধরন রয়েছে যার থেকে নিষ্কৃতির পথ্য এখনও বের করা যায়নি।
শরীরের এই জায়গাগুলিতেও ক্যানসার হতে পারে
ফুসফুসের ক্যানসারের পূর্ব লক্ষণ হতে পারে এগুলি
তবে ক্যানসার শরীরে বাসা বেঁধেছে কিনা তা জানা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আগে থেকে ধরা পড়লে বেশিরভাগ ক্ষেত্রেই সুস্থ হয়ে ওঠা সম্ভব হয়। এর মধ্যে বিশেষ করে মহিলারা কোন কোন লক্ষণগুলি দেখলে অবশ্যই সাবধান হবেন তা নিচের স্লাইডে আলোচনা করা হয়েছে।

পেট ফাঁপা
পেট ফাঁপাকে আপেক্ষিকভাবে ক্ষতিকর মনে হয় না। তবে যদি কোনও মহিলা অনবরত এই সমস্যা ভোগেন তবে সাবধান হবেন। ওভারি ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে এটি।

বুকে অস্বাভাবিকতা
স্তনের রঙ ফ্যাকাসে হওয়া, শক্ত বা নরম ভাব অনুভব করা বা স্তনের ভিতরে মাংসপিণ্ড দলা হয়ে রয়েছে বলে অনুভব করলে সাবধান হোন। স্তন ক্যানসারের প্রাথমিক অবস্থায় এমন হয়ে থাকে।

অস্বাভাবিক ঋতুচক্র
ঋতুচক্রের সময়ে অত্যধিক রক্তপাত বা এক মাসে একাধিকবার ঋতুচক্র ইত্যাদি মহিলাদের ক্ষেত্রে অবশ্যই চিন্তার কারণ।

পেট খারাপ
নিয়মিতহারে যদি আপনার পেট খারাপের সমস্যা হয়ে থাকে তাহলে এবং আপনার যদি বমি ও ডায়রিয়ার সমস্যা হয় তাহলে সাবধান হোন। ওভারির ক্যানসারের এটিও একধরনের লক্ষণ।

বন্ধ্যাত্ব
ওভারির ক্যানসারের লক্ষণ থাকলে অনেকসময়ে মহিলাদের ক্ষেত্রে সন্তানের জন্ম দিতে অসুবিধা হয়। তেমন অসুবিধা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

কোমরের মাপ বাড়া
সঠিক ডায়েট মেনে চলে, বা শরীরচর্চা করার পরও যদি কোমরের চারপাশ দিয়ে অনেক বেশি করে মেদ জমতে থাকে তাহলে ভাবনার বিষয়। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

ঘনঘন প্রস্রাব
যদি স্বাভাবিকের চেয়ে বেশিবার আপনার প্রস্রাব পায় তাহলে তা সামান্য ঘটনা বলে এড়িয়ে যাবেন না। ওভারির ক্যানসারের লক্ষণ হতে পারে এটি।

স্তনে ব্যথা
অনেক সময়ে মহিলারা ভাবেন স্তনে ব্যথা মানেই তা সম্ভবত ঋতুচক্রের কারণেই হয়েছে। কিন্তু তা সবসময় হয় না। ঋতুচক্রের পরও এমন ব্যথা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। কারণ ব্রেস্ট ক্যানসারের লক্ষণ হতে পারে এটি।



Click it and Unblock the Notifications