পিরিয়ডের অসহ্য যন্ত্রণা, পেইন কিলার খেয়েও রেহাই মিলছে না, ঘরোয়া টোটকাতেই পান মুক্তি

By Bhagysree Sarkar

প্রতি মাসের ৪-৫দিন রাতে ঘুম ওড়ে পিরিয়ডের অসহ্য ব্যাথায়। এই যন্ত্রণায় ভোগেন অধিকাংশ নারীরাই। এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া, তবুও এই যন্ত্রণা মোকাবিলা করা বেশ কঠিন। পিরিয়ডের সময় জরায়ুর আস্তরণ ঝরে যায়, যার ফলে ২-৭ দিন রক্তপাত হয়। এইসময় যন্ত্রণা শুরু হয় তলপেট থেকে কোমর, ঊরু ও পা পর্যন্ত। আবার অনেকের সারা শরীরে ব্যথাও অনুভব হয়।

তবে এইসময় শুধু পেটে ব্যথারই নয়, খিঁচুনি, মাথাব্যথা, ক্লান্তি, বমি বমি ভাব, মেজাজের পরিবর্তনের মত সমস্যাগুলি হয়ে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, জীবনধারার পরিবর্তন ও ঘরোয়া উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে আপনি এই যন্ত্রণা থেকে রেহাই পাবেন-

Period pain
  • আদা চা-

আদা পিরিয়ডের ব্যথা কমাতে সক্ষম। কারণ এর মধ্যে প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, যা আপনার জরায়ুর পেশীগুলিকে শিথিল করতে এবং ব্যথা উপশম করতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন, আদা অন্যান্য পিরিয়ড সমস্যা যেমন বমি বমি ভাব এবং পেট ফাঁপা কমাতেও সাহায্য করে। তাই বিশেষ করে এই সময় এক কাপ আদা চা অবশ্যই খান। এটি আপনাকে প্রশান্তি দেবে।

  • তিল বীজ-

তিলের বীজ অপরিহার্য ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। যা হরমোনের ভারসাম্য বজায় রাখতে এবং পিরিয়েডের ব্যথা কমাতে সক্ষম। এক টেবিল চামচ তিল ৪ ঘণ্টা জলে ভিজিয়ে রেখে দিন। পরের দিন সকালে এটি খালি পেটে খান। তিলের বীজ নিয়মিত খেলে পিরিয়ড ক্র্যাম্পের তীব্রতা কমে যায়।

  • হট চকোলেট-

পিরিয়ডের ব্যথা কমানোয় চকোলেট আপনার জন্য অসাধারণ কাজ করে। ডার্ক চকোলেটে রয়েছে আয়রন, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট। যা রক্ত প্রবাহকে নিয়ন্ত্রণ করতে এবং জরায়ুর পেশী শিথিল করতে সাহায্য করে। এছাড়াও এতে আছে পলিফেনল নামক একটি রাসায়নিক যৌগ। যা শরীরের প্রদাহ কমায়।

  • অ্যালোভেরার জুস-

অ্যালোভেরার উপকারিতা সকলেই জানা। এর উচ্চ প্রদাহরোধী এবং ব্যথানাশক বৈশিষ্ট্যের কারণে পিরিয়েডের ব্যথা উপশম করতে সক্ষম। অ্যালোভেরার রসে ভিটামিন এবং খনিজ রয়েছে। যা সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করে। খালি পেটে খাঁটি অ্যালোভেরার জুস খান। কমবে ব্যাথা।

  • হলুদ দুধ-

হলুদ মেশানো দুধ খাওয়ার প্রথা বহু যুগ ধরেই চলছে। এটি আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্যের কারণে হলুদ দুধ আপনার পিরিয়ডের ব্যথা কিছুটা কমাতে সাহায্য করতে পারে। এতে রয়েছে কারকিউমিন, এটি একটি সক্রিয় যৌগ। যা শরীরে প্রদাহজনক রাসায়নিকের উৎপাদন কমাতে পারে।

Story first published: Wednesday, June 5, 2024, 16:05 [IST]
X
Desktop Bottom Promotion