Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Toothache: রাতবিরেতে দাঁতের যন্ত্রণা? ওষুধ নয়, জেনে নিন কী করবেন আর কী করবেন না
Toothache: আমরা অনেক সময় আমাদের শরীরের যত্ন নিলেও, দাঁতের যত্ন (Dental care) নিতে প্রায়ই অবহেলা করি। আর এর ফলেই অবহেলা করতে করতে একসময় দাঁতে ব্যথা ভীষণরকম সমস্যায় ফেলে আমাদের। শুধু তাই নয়, ব্যথা (Toothache) অসহ্যও হয়ে উঠলে চুপ থাকা দায় হয়ে ওঠে। এই সমস্যায় ভুক্তভুগী ছোট থেকে বড় সব বয়সের মানুষরাই। সারাদিন দাঁতে অস্বস্তি হলেও রাতের দিকে সেই ব্যথা মারাত্মক আকার ধারণ করে।
চিকিৎসকরা বলছেন, দাঁত ব্যথা একটি সাধারণ সমস্যা। যা রাতে বেশি যন্ত্রণায় ভোগায় আমাদের। এদিকে প্রায়শই আমরা কিছু ভুল করে ফেলি, যা এই ব্যথা আরও বাড়িয়ে তোলে। আজ, আমরা আপনাকে কিছু ভুল অভ্যাস সম্পর্কে বলবো, যা আপনার দাঁত ব্যথা বাড়িয়ে তোলে। তাই এই ভুলগুলি (Some mistakes that increase toothache) না করার চেষ্টা করুন এবং যদি আপনি ভুল করে থাকেন তবে সেগুলি এড়িয়ে চলুন।

- খুব জোরে দাঁত চেপে ধরা
খুব জোরে দাঁত চেপে ধরা দাঁতের ব্যথা আরও বাড়িয়ে দিতে পারে। সঙ্গে এটি আপনার দাঁতের ক্ষতিও করতে পারে। এর পরিবর্তে, আপনি দাঁতের ব্যথা কমাতে হালকা গরম জল দিয়ে গার্গল করতে পারেন বা আইস প্যাক ব্যবহার করতে পারেন।
- দাঁতের ব্যথা উপেক্ষা করা
দাঁতের ব্যথা উপেক্ষা করলে সমস্যা আরও খারাপ হতে পারে। যাতে আপনি গুরুতর স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। বরং, আপনার দাঁতের ব্যথাকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত এবং অবিলম্বে একজন দাঁতের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত।
- গরম জলের পর ঠাণ্ডা জল পান করা
অনেক সময় মানুষ গরম এবং ঠাণ্ডা জল একসাথে পান করে। এটি দাঁত ব্যথার সবচেয়ে বড় কারণ। এমন পরিস্থিতিতে, আপনার এটি করা এড়ানো উচিত। যখনই আপনি গরম কিছু খাবেন, তার পরে খুব ঠাণ্ডা জল খাবে না। একই সাথে, যদি আপনি ঠাণ্ডা কিছু খাচ্ছেন, তবে তার উপরে গরম কিছু খাবেন না। এতে আপনার অনেক ক্ষতি হতে পারে। তাই সাবধান।
- জোরে দাঁত ব্রাশ করা
অনেকেই রয়েছেন যাঁরা খুবই জোরে দাঁত ব্রাশ করেন। সাবধান, এমন কাজ করলে আপনার মাড়ির ক্ষতি হতে পারে এবং ব্যথা বাড়তে পারে। এর পরিবর্তে, আপনি একটি নরম ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করতে পারেন এবং ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করতে পারেন।
- দাঁতের ব্যথা এড়াতে কিছু টিপস:
- নিয়মিত দাঁত পরিষ্কার করুন
- নিয়মিত দাঁত পরীক্ষা করান
- আপনার খাদ্যতালিকায় চিনি এবং অ্যাসিডিক খাবার গ্রহণ কমিয়ে দিন
- দাঁত মজবুত করার জন্য ভিটামিন এবং খনিজ গ্রহণ করুন



Click it and Unblock the Notifications