দাঁতে ব্যথা-মাড়ি থেকে বের হচ্ছে রক্ত? ঝকঝকে দাঁতের জন্য কী এড়িয়ে চলবেন জানুন

By Bhagysree Sarkar

দাঁতের ক্ষয় নিয়ে দুশ্চিন্তায় থাকেন অনেকেই। দাঁতের উজ্জ্বলতা বজায় রাখার জন্য আমাদের দাঁত শক্ত থাকা গুরুত্বপূর্ণ। আপনার দাঁত যদি মজবুত না হয়, তাহলে তা সরাসরি আমাদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলবে। হরমোনের ভারসাম্যহীনতা, খাদ্য তালিকায় মিনারেল, ভিটামিন এ, ভিটামিন ডি সহ নানান কারণে দাঁত ক্ষয় হয়। এর মূল কারণ, বেশিরভাগ মানুষই তাদের দাঁতের সঠিক যত্ন নেন না। আবার লোভোনীয় খাবারও হাত ছাড়াও করতে নারাজ। যার ফলে দাঁত নিয়ে বিভিন্ন সমস্যা, চিন্তার ভাঁজ কপালে।

আমাদের দাঁত শরীরের এক অতি প্রয়োজনীয় অংশ। যা খাবার চিবানো থেকে খাবার হজমের প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে। আপনি যদি দিনে অন্তত দুইবার দাঁত ব্রাশ করেন এবং নিয়মিত ডেন্টিস্টের কাছে যান, তাহলে আপনার দাঁত সবসময় মজবুত থাকবে। কিন্তু কিছু বদ অভ্যাস নিয়ে বেঁচে থাকলে এর ফল কিন্তু আপনাকেই ভোগ করতে হতে পারে। আজকের প্রতিবেদনে সেই সব খারাপ অভ্যাস সম্পর্কেই আলোচনা করা হবে. দেখুন-

Teeth
  • কাঠকয়লাযুক্ত টুথপেস্টের ব্যবহার

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, অনেকেরই টুথপেস্টে কাঠকয়লা ব্যবহার করার অভ্যাস রয়েছে। কিন্তু আপনি যদি কাঠকয়লা টুথপেস্ট দিয়ে আপনার দাঁত পরিষ্কার করেন, তার মূল্য আপনাকেই দিতে হবে। কারণ, এর ব্যবহারে আপনার দাঁত অবশ্যই সাদা হয়ে যায়, তবে খসখসে হওয়ার কারণে এটি দাঁতের বাইরের স্তর এনামেলকেও দূর করে দেয়। এই এনামেল হল একটি শক্ত টিস্যু, যা দাঁতকে সব উপায়ে রক্ষা করে থাকে। যখন এনামেল পরতে শুরু করে, তখন আপনার দাঁতও দুর্বল হয়ে যায়। তাই এমন অভ্যাস থাকলে তা দাঁতের জন্য অত্যন্ত খারাপ।

  • দাঁতের অপব্যবহার

আমরা অনেকেই দাঁতের বেশ কিছু অপব্যবহার করে থাকি। যেকোনও জিনিস ছিঁড়তে হোক, বা নারকেলের খোসা তুলে ফেলতে, অনেকে আবার দাঁত দিয়ে আখরোটের মতো শক্ত জিনিসও ভেঙে ফেলছেন। যা দাঁতের জন্য খুবই খারাপ অভ্যাস। আমাদের মনে রাখা উচিত, আমাদের দাঁতগুলি খাবার চিবাতে ব্যবহার করা হয়, নাকি অস্ত্র হিসাবে অন্যান্য কাজ করতে।

  • ঠাণ্ডা পানীয়, সোডা এবং স্বাদযুক্ত কফি

আমরা ছোট থেকেই শুনে থাকি মিষ্টি জিনিস দাঁতের ক্ষয় ঘটায়। যা একেবারেই সঠিক। মিষ্টিযুক্ত যেকোনও খাবার আপনার দাঁতের জন্য আরও ক্ষতিকর। অতএব, আপনি যদি ঠাণ্ডা পানীয়, সোডা বা স্বাদযুক্ত কফি পান করেন, তাহলেও সমস্যা বাড়বে। কারণ, এতে অ্যাসিড থাকে যা আপনার দাঁতের বাইরের স্তর এনামেলকে ভেঙে ফেলে। এর ফলে দাঁত দুর্বল হয়ে যাবে এবং মাড়ি পচতে শুরু করবে।

  • টুথপিকের ব্যবহার

অনেকেই খাবার খেয়ে একটু দাঁত খোঁচাতে পচন্দ করে। যদি আপনার এই অভ্যাস থাকে তবে এটি আপনার একটি বদ অভ্যাস। টুথপিক আপনার মাড়ি নষ্ট করে দিতে পারে। এতে মাড়ির ক্ষতি হতে পারে এবং রক্তপাত হতে পারে। তাই যখন তখন টুথপিকের ব্যবহার করা বন্ধ করুন।

এছাড়াও মনে রাখবেন, দাঁত ভালো রাখতে সবর্দা নরম ব্রাশ ব্যবহার করা উচিত। খুব বেশি জোরে দাঁত ব্রাশ করবেন না। আলতো করে ব্রাশ করুন।

Story first published: Friday, July 19, 2024, 20:39 [IST]
X
Desktop Bottom Promotion