Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Health Tips: তীব্র গরমে সুস্থ থাকতে ঢকঢক করে খেয়ে ফেলুন ডাবের জল, মিলবে আশ্চর্য উপকার!
Health Tips: ডাবের জল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। গরমের প্রচণ্ড তাপে শরীরকে ঠাণ্ডা রাখতে ডাবের জল এক অমৃততুল্য পানীয়। এটি শুধু জলই নয়, এটি একটি প্রাকৃতিক শরীর সুস্থ রাখার উপাদান। গরমকালের অন্যতম শারীরিক সমস্যা হল ডিহাইড্রেশন (Body Dehyadration)।
চিকিৎসকেরা এজন্য পরামর্শ দেন, এই মরশুমে প্রচুর পরিমাণে জল খাওয়ার (Drink Water)। আর আমাদের শরীরে সঠিক মাত্রায় জলের পরিমাণ বজায় রাখতে অন্যতম হল ডাবের জল (Coconut Water)।

চিকিৎসকরা বলছেন, ডাবের জল প্রাকৃতিকভাবে ঠাণ্ডা হওয়ায় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ডিহাইড্রেশন রোধ করে। এটি পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় স্বাস্থ্যকরও। এতে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার এবং ভিটামিন সি এর মতো পুষ্টি উপাদান রয়েছে। পাশাপাশি অ্যান্টি-অক্সিডেন্ট এবং প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্যও রয়েছে।
এই পুষ্টিগুণ এবং আশ্চর্যজনক বৈশিষ্ট্যের কারণে, স্বাস্থ্য বিশেষজ্ঞরাও ডাবের জল পান করার পরামর্শ দেন। কিন্তু যারা নিয়মিত এটি পান করেন তাদের বেশিরভাগই এর প্রকৃত স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে অবগত নন। চলুন জেনে নেওয়া যাক, এই জলের কিছু উপকারিতা সম্পর্কে-
শরীরকে হাইড্রেটেড রাখে
মানবদেহের জন্য হাইড্রেটেড থাকা খুবই গুরুত্বপূর্ণ। ডাবের জলে ইলেক্ট্রোলাইট থাকে, যা শরীরের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ডাবের জলে প্রায় ৯৫% জল থাকে, যা শরীরে জলের ঘাটতি রোধ করে। শরীরকে হাইড্রেটেড রাখলে জলশূন্যতা এবং ত্বকের অনেক সমস্যা প্রতিরোধ করা যায়।
রক্তচাপ নিয়ন্ত্রক
ডাবের জলে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম পাওয়া যায়। রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য পটাশিয়াম ভালো বলে মনে করা হয়। এতে পাওয়া ইলেক্ট্রোলাইট রক্তনালীগুলির কার্যকারিতা ভালো রাখে, যার কারণে রক্তচাপের ভারসাম্যহীনতার ঝুঁকি কমে। শুধু তাই নয়, ডাবের জলে অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায়। যা শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে, অক্সিডেটিভ স্ট্রেসের অবস্থা রক্তচাপের কারণ হতে পারে, তাই ডাবের জল একটি ভালো রক্তচাপ নিয়ন্ত্রক হিসেবে কাজ করে।
ত্বক এবং চুলের জন্য উপকারী
ডাবের জলে ইলেক্ট্রোলাইট এবং অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। ইলেক্ট্রোলাইটের উপস্থিতি ত্বককে হাইড্রেটেড রাখে, ফলে ত্বক সুস্থ থাকে। একই অ্যান্টি-অক্সিডেন্ট শরীরে তৈরি ফ্রি রযাডিকেল কমাতে কাজ করে। এই ফ্রি রযাডিকেলগুলি ত্বকের সুস্থ কোষগুলিকে ক্ষতিগ্রস্ত করে। এমন পরিস্থিতিতে, অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ ডাবের জল পান করা কেবল সুস্থ কোষগুলিকেই রক্ষা করে না বরং তাদের পুষ্টিও জোগায়। যার কারণে ত্বকে বলিরেখা, দাগ এবং বার্ধক্যের প্রভাব দেখা যায় না। এতে ভিটামিন সি, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম রয়েছে। যা চুলকে শক্তিশালী, ঘন এবং স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে।
রোগ প্রতিরোধ ক্ষমতা সুস্থ রাখুন
ডাবের জলে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। এতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের সুস্থ কোষগুলিকে মুক্ত রযাডিকেল থেকে রক্ষা করে, যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং বার্ধক্যের প্রভাব কমায়। অ্যান্টি-অক্সিডেন্টগুলি অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও কার্যকর।



Click it and Unblock the Notifications