Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
শীতে কানের ব্যথা বাড়ে, সুস্থ থাকতে হলে কী করবেন?
শীতের মরশুমে গলা ব্যথা, জ্বর, সর্দি-কাশির পাশাপাশি কানের সংক্রমণেও ভোগেন অনেকে। আসলে কান, গলা ও নাক এগুলো একে অপরের সঙ্গে যুক্ত। ফলে গলায় সংক্রমণ হলে তা সহজেই কানে চলে আসে। কানের সঙ্গে নাকের যোগসূত্র তৈরি হয় একটা টিউবের মাধ্যমে, যাকে বলে ইউস্টেকিয়ান টিউব (Eustachian tube)। এই নলের মাধ্যমে নাক বা গলার ভাইরাস বা ব্যাকটেরিয়া মধ্যকর্ণে ছড়িয়ে পড়ে। এর ফলে কানে অসহ্য যন্ত্রণা হয়।
শিশু থেকে প্রাপ্তবয়স্ক, সকলের মধ্যেই দেখা দিতে পারে কানের সমস্যা। অনেক সময় নিজে থেকেই ঠিক হয়ে যায়, তবে অবস্থার তীব্রতার উপর নির্ভর করে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই ভাল। এর পাশাপাশি কানে সংক্রমণের ঝুঁকি এড়াতে কিছু নিয়ম মেনে চলা জরুরি।

১) শীতের সময় কান ভাল করে ঢেকে তবেই বাইরে বেরোন। কারণ ঠাণ্ডা হাওয়ায় কানের সমস্যা বাড়তে পারে।
২) সাইনাসের সমস্যা এবং সর্দি-কাশিতে ভুগছেন যাঁরা, তাঁদের অতিরিক্ত সতর্ক হওয়া উচিত। চিকিৎসকের পরামর্শমতো ওষুধ খাওয়া উচিত।
৩) কানের ময়লা পরিষ্কার করতে হবে নিয়মিত। তবে কান পরিষ্কার করার জন্য কখনই হেয়ার পিন, সেফটি পিন বা ম্যাচস্টিকের মতো জিনিস ব্যবহার করবেন না। সবসময় পরিষ্কার কটন সোয়াব দিয়ে কান পরিষ্কার করা উচিত।
৪) চিকিৎসকের পরামর্শ ছাড়া কানে কোনও ড্রপ ব্যবহার করবেন না।
৫) কানে কোনও সমস্যা দেখা দিলে তৎক্ষণাৎ একজন ইএনটি বিশেষজ্ঞের কাছে যান, কারণ চিকিৎসায় দেরি করলে সংক্রমণ বাড়তে পারে এবং গুরুতর ক্ষেত্রে শ্রবণশক্তিও হারাতে পারে।
৬) কানে জল ঢুকে গিয়েও ব্যথা হতে পারে। তাই সে দিকে খেয়াল রাখুন।
৭) অন্যান্য সংক্রমণ থেকেও কানের সমস্যা দেখা দিতে পারে। বিশেষত গলা, দাঁত ও মাড়ির সমস্যার চিকিৎসা সময়মতো না হলে তা থেকে কানের সমস্যার দেখা দিতে পারে। তাই ঠান্ডা যাতে না লাগে, সেই দিকে নজর রাখতে হবে।
Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications