Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
করোনা ভাইরাস নির্মূল করতে পারে এই মাউথ স্প্রে! দেখুন গবেষকদের মত
২০১৯-এর ডিসেম্বরে চীন থেকে শুরু হয়েছিল করোনার দাপট। তারপর তা দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। যতদিন যাচ্ছে ততই নতুন নতুন উপসর্গ নিয়ে হাজির হচ্ছে এই ভাইরাস। ক্রমশ বেড়েই চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। প্রায় আট মাস হয়ে গেল কিন্তু এখনও পর্যন্ত করোনা মোকাবিলার কোনও স্থায়ী ওষুধ পাওয়া যায়নি। হালকা থেকে মাঝারি উপসর্গের জন্য হাইড্রক্সিক্লোরোকুইন, ডেক্সামেথাসোন, ফ্যাবিফ্লু-এর মতো সমাধানের কথা সামনে এসেছে। কিন্তু এগুলি কোনওটাই স্থায়ী প্রতিকার নয় বলে শোনা যাচ্ছে। এখন মানুষ প্রতিটা দিন আতঙ্ককে সঙ্গে নিয়ে বাঁচছে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সবার মনে একটাই প্রশ্ন, কবে করোনা থেকে মুক্তি মিলবে?
এরই মধ্যে করোনা থেকে বাঁচার এমনই আরও এক জোরালো অস্ত্রের সন্ধান জানালেন সুইডিশ বিজ্ঞানীরা। সুইডেনের এক কোম্পানি এমন একটি মাউথ স্প্রে তৈরি করেছে, যা করোনা ভাইরাস দূর করতে পারে। সংস্থাটির দাবি, এই স্প্রে-টি কয়েক মিনিটের মধ্যেই করোনা ভাইরাস ধ্বংস করার ক্ষমতা রাখে। এটি তৈরি করেছেন এনজাইমেটিকা নামে সুইডেনের একটি সংস্থা।

খবর অনুসারে, এনজাইমেটিকা কোম্পানি ২০ জুলাই মাউথ স্প্রে নিয়ে গবেষণা করেছিলেন, যার প্রাথমিক প্রতিবেদন তারা প্রকাশ করেছেন। প্রাথমিক প্রতিবেদনে সংস্থাটি দাবি করেছে যে, এই স্প্রে-টি করোনা ভাইরাস (SARS-CoV-2) কে ৯৮.৩ শতাংশ পর্যন্ত ধ্বংস করতে পারে।
২০ মিনিটের মধ্যে করোনা ভাইরাসকে ধ্বংস করে দেবে
সংস্থাটি দাবি করেছে যে, কোল্ডজাইম মাউথ স্প্রে দিয়ে মাত্র ২০ মিনিটের মধ্যেই করোনা ভাইরাস নির্মূল করা সম্ভব হচ্ছে। সংস্থার মতে, এই স্প্রে আমাদের অন্যান্য ভাইরাস থেকেও রক্ষা করতে পারে। এর সাথে সংস্থার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে, এটি সর্দি, কাশি, জ্বরও নিরাময় করে।



Click it and Unblock the Notifications