Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বর্ষায় বারবার অসুস্থ হওয়া রুখবে এই আয়ুর্বেদিক উপাদান, কাজ করে ম্যাজিকের মত! জেনে নিন বিস্তারিত
বর্ষায় আবহাওয়া মনোরম থাকলেও বাতাসে থাকে আর্দ্রতা। আর এই আর্দ্র বাতাস থেকেই বাড়ে একাধিক রোগ-সংক্রমণ। কারণ এই মরশুম একদম সঠিক সময়, যখন ব্যাকটেরিয়ারা বংশ বিস্তার করতে পারে। তাই এই আবহাওয়ায় সুস্থ থাকা ভীষণ গুরুত্বপর্ণ। সুস্থ থাকার জন্য আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া খুব গুরুত্বপূর্ণ। সঙ্গে খাদ্যতালিকায় সঠিক পুষ্টি থাকাও জরুরি।
কিন্তু এরপরেও অনেক সময় না চাইলেই ভুল হয়ে যায়। এমন পরিস্থিতিতে দামি ওষুধ ব্যবহার না করে কিছু ঘরোয়া উপায়ও অবলম্বন করাই ভালো। উদাহরণস্বরূপ, এই মরশুমে একটি আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার করা আপনার জন্য খুব উপকারী হতে পারে। যার নাম সফেদ মুসলি। কিন্তু আপনি কি জানেন, কি এই সফেদ মুসলি? জানেন এই সফেদ মুসলি ঔষধের উপকারিতা? চলুন জেনে নেওয়া যাক-

সফেদ মুসলি একটি অলৌকিক ওষুধ। যা ব্যবহারে শরীরে আশ্চর্যজনক উপকার পাওয়া যায়। অযাসপারাগেসি পরিবারভুক্ত এটি অনেকটাই রজনীগন্ধা গাছের সঙ্গে সামঞ্জসয বজায় রাখে। তবে এই ফুলগুলি আকারে রজনীগন্ধার তুলনায় সামানয ছোট ও গুচ্ছাকারে ফোটে। এই ফুলের রং-ও সাদা এবং বীজগুলি ছোট কালো রঙের হয়ে থাকে। সাধারণত এই গাছের পাতা ভল্লাকার এবং বহুশিরা বিশিষ্ট হয়ে থাকে। তবে যেখানে-সেখানে এই গাছ চাইলেই পাবেন না। একমাত্র ভারতবর্ষের বিভিন্ন জঙ্গলে পাওয়া যায়। প্রধানত গুজরাত, মহারাষ্ট্র, রাজস্থানে এটি লক্ষ্য করা যায়। আয়ুর্বেদিক জগতে এটি ভারতীয় বিরল প্রজাতি হিসাবেও পরিচিত।
বর্ষায় আমাদের পেটের সমস্যা লেগেই থাকে। এর মূল কারণ হল, জল সংক্রান্ত সমস্যা ও খাদ্যাভাসে ত্রুটি। তাই এই সময়ে সফেদ মুসলি আপনার সমস্যা মেটাতে পারে। এটি পেট সংক্রান্ত যাবতীয় সমস্যা দ্রুত নিরাময়ে কাজ করে। এটি যে কোনও ধরনের ক্ষত নিরাময়ে কার্যকর প্রমাণিত হয় এবং ত্বক সংক্রান্ত সমস্ত সমস্যা দ্রুত নিরাময় করে। এর ব্যবহার শরীরে আশ্চর্যজনক উপকারিতা রয়েছে এবং এটি শরীরের অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে কাজ করে।
এমনকি ডায়রিয়া নিরাময় করে এই ওষুধ। আয়ুর্বেদিক চিকিৎসকর বলছেন, সফেদ মুসলি ডায়রিয়ার চিকিৎসায় কার্যকর প্রমাণিত হয়। এটি আমাশয় দ্রুত নিরাময়ে সাহায্য করে। এর গুঁড়ো হালকা গরম জলের সঙ্গে মিশিয়ে খেলে ডায়রিয়া থেকে মুক্তি পাওয়া যায় এবং পেটের ব্যথা থেকেও মুক্তি পাওয়া যায়। সফেদ মুসলি শরীরের ক্ষত দ্রুত সারাতেও সাহায্য করে। এর গুঁড়ো পেস্ট হিসেবে ব্যবহার করা হয়। এর ফলে শরীরের ক্ষত সহজে সেরে যায়।
তবে চিকিৎসকরা এই সফেদ মুসলির উপকারিতা সম্পর্কে কী বলছেন?
চিকিৎসকদের মতে, এই গাছের বাকল, শিকড় এবং ফুলে একটি খুব শীতল প্রভাব আছে। যদি এর ব্যবহার করা হয়, তবে এটি শরীরের তাপকে কমাতে সাহায্য করে। শরীরকে কয়েক ডজন স্বাস্থ্য সুবিধা দেয়। সেই সঙ্গে এটি ত্বক সম্পর্কিত একটি কার্যকরী ওষুধ, যা ব্যবহার করে ত্বকের যে কোনও ধরনের সমস্যা দ্রুত সেরে যায়। এর ছাল পাউডার আকারে ত্বকে ব্যবহার করা যেতে পারে এবং এটি ঈষদুষ্ণ ও গরম জলের সাথে ব্যবহার করা যেতে পারে। এটির ত্বকে আশ্চর্যজনক উপকারিতা রয়েছে এবং এটি ত্বককে উজ্জ্বল করে তোলে। এমনকি এর ছাল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এর ছালের গুঁড়ো বানিয়ে দুধের সাথে হালকা গরম করে ব্যবহার করতে পারেন। এর পেস্ট শরীরে লাগাতে পারেন। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই, এর ব্যবহার শরীরকে করে সুস্থ ও সবল।
এর ব্যবহারে শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি পায়। এটি মধুমেহ-বিরোধী ওষধি গাছ, যা আয়ুর্বেদ চিকিৎসকদের কাছে অতযন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও রক্তে শর্করার পরিমাণ কমে গেলে চিকিৎসকরা এর বযবহার করে থাকেন। সঙ্গে খারাপ কোলেস্টেরল হ্রাস ও ভাল কোলেস্টেরল বৃদ্ধি করে।



Click it and Unblock the Notifications