High blood pressure: অল্প পরিশ্রমেই শ্বাসকষ্ট? উচ্চ রক্তচাপের এই অজানা উপসর্গগুলি জানলে চমকে উঠবেন

By Bhagysree Sarkar

High blood pressure: উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার (High blood pressure) একটি গুরুতর সমস্যা। চিকিৎসকদের ভাষায়, হৃৎপিণ্ডের ধমনীতে রক্ত প্রবাহের চাপ অনেক বেশি হলে তা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার হিসেবে চিহ্নিত করা হয়। তবে এই রোগকে নীরব ঘাতকও (Silent killer) বলা হয়। কারণ, এই রোগের উপসর্গগুলো (Symptoms of high blood pressure) অনেক সময় এতই হালকা হয় যে, আমরা তা বুঝতে পারি না। ফলে স্বাভাবিকভাবেই তা আমরা উপেক্ষা করে ফেলি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মাথাব্যথা বা মাথা ঘোরা (Headache or dizziness) উচ্চ রক্তচাপের একটি সাধারণ উপসর্গ। কিন্তু কিছু উপসর্গ আছে, যা সম্পর্কে আমরা সচেতন নই। এই লক্ষণগুলি ধীরে ধীরে ছড়িয়ে পড়লে হৃদরোগ, কিডনির ক্ষতি এবং স্ট্রোকের ঝুঁকি (Stroke risk) বৃদ্ধি পায়। আজকের প্রতিবেদনে উচ্চ রক্তচাপের লক্ষণগুলি সম্পর্কে জানবেন, যা একটু লক্ষ্য করলেই নিজে ও পরিবারের মানুষদের আপনি বাঁচাতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক-

ছবি সৌজন্য- pexels

. ঘুমের অভাব
আপনি বা আপনার আশেপাশের মানুষ যদি ঠিকমতো ঘুমাতে না পারেন, বা ঘুমানোর সময় নাক ডাকেন, তাহলে বুঝবেন এটিও কিন্তু উচ্চ রক্তচাপের লক্ষণ। চিকিৎসকরা বলছেন, উচ্চ রক্তচাপের সমস্যা আমাদের মস্তিষ্ক ও শরীরের মধ্যে যোগাযোগকে প্রভাবিত করে। যার ফলে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে। যদি ঘুমের মধ্যে এমন সমস্যার সম্মুখীন হতে হয়, তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

. ঘন ঘন প্রস্রাব
আমাদের মধ্যে অনেকেই মাঝরাতে বারবার প্রস্রাব করতে উঠি। তবে মনে রাখবেন, ঘন ঘন প্রস্রাবের সমস্যাও উচ্চ রক্তচাপের লক্ষণ। উচ্চ রক্তচাপের ফলে কিডনি ঠিকমতো কাজ করে না। যার থেকেই ঘন ঘন প্রস্রাবের সমস্যা সৃষ্টি হয়। তাই আপনার যদি রাতে ঘন ঘন প্রস্রাব করার লক্ষণ থাকে, তবে এটি কিডনি বা উচ্চ রক্তচাপের সমস্যার লক্ষণ হতে পারে। সাবধান হন।

. শ্বাসকষ্ট
শ্বাসকষ্ট একটি গুরুতর সমস্যা। অনেকেরই বসে থাকা বা ছোটখাটো কাজ করার সময় শ্বাসকষ্ট হয়। যা একেবারেই অবহেলা করা উচিত নয়। মনে রাখবেন, উচ্চ রক্তচাপ হার্ট ও ফুসফুসের উপর চাপ বাড়াতে পারে, যা থেকে শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি হয়।

. দুর্বল দৃষ্টিশক্তি
উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে চোখের রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে সব কিছু দেখতে ঝাপসা লাগে। শুধু তাই নয়, দীর্ঘদিন এই সমস্যা থাকলে আপনার দৃষ্টিশক্তিও দুর্বল হয়ে যেতে পারে। আপনি যদি আপনার চোখের সামনে ঝাপসা দাগ বা অন্ধকার দেখতে পান, তবে এটি উচ্চ রক্তচাপের লক্ষণ হতে পারে।

. এছাড়াও উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে হার্টের ওপর চাপ বাড়তে থাকে। ফলে আপনার হৃদস্পন্দন অস্বাভাবিক হতে শুরু করে। আচকমকাই দেখবেন, আপনার হৃদস্পন্দন হঠাৎ করে দ্রুত হয়ে যাচ্ছে, আবার কখনও কখনও হৃদস্পন্দন ধীরে হয়ে গিয়েছে। এই সমস্যা দেখলে কোনওভাবেই উপেক্ষা করবেন। এটি উচ্চ রক্তচাপের লক্ষণ হতে পারে।

মনে রাখবেন, উচ্চ রক্তচাপের চিকিৎসা সম্ভব। এজন্য কিছু বিশেষদিকে খেয়াল রাখতে হবে। যেমন-

. খাবারে নুনের পরিমাণ কমিয়ে দিতে হবে।
. খাদ্যতালিকায় সবুজ শাকসবজি, ফলমূল ও গোটা শস্যের পরিমাণ বাড়িয়ে দিন।
. দৈনন্দিন রুটিনে ব্যায়াম অন্তর্ভুক্ত করার বিশেষ সুবিধা রয়েচে। যোগব্যায়াম বা মেডিটেশন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
. অতিরিক্ত চাপ নেওয়া থেকে বিরত থাকুন।
. নিয়মিত চেকআপ করা গুরুত্বপূর্ণ।

Story first published: Friday, November 22, 2024, 11:43 [IST]
X
Desktop Bottom Promotion