Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
রান্নাঘরের এই জিনিসগুলি থেকে হয় ক্যানসার! জানুন মারণ রোগ প্রতিরোধের উপায়
Cancer: আমাদের বাড়ির রান্নাঘর হল হৃদয়। এখানেই রয়েছে বাড়ির সদস্যদের খুশি করার চাবিকাঠি। এই হেঁশেলেই তৈরি হচ্ছে সুস্বাদু ও পুষ্টিকর খাবার। খুশি থাকতে এর চেয়ে ভালো বিকল্প আর কী আছে বলুন! হেঁশেলের প্রতিটি জিনিস আমরা রোজদিন ব্যবহার করে থাকি। কিন্তু আপনি কি জানেন, রান্নাঘরেই থাকে এমন কিছু ভয়ঙ্কর রান্নার উপদান এবং জিনিস, যেগুলি ক্যানসারের অন্যতম কারণ (causes of cancer)!
চিকিৎসকদের মতে, রান্নাঘরে কিছু খাবার ও বাসনপত্র আপনার স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক হতে পারে। এগুলি দীর্ঘ সময় ধরে ব্যবহার করলে ক্যানসারের মতো মারাত্মক রোগ হতে পারে। আসুন জেনে নিই এমন বিপজ্জনক কিছু জিনিস (Hidden Cancer Risks In Kitchen) সম্পর্কে, যা আপনার রান্নাঘরেই লুকিয়ে থাকতে পারে।

ছবি সৌজন্য- pexels
. অ্যালুমিনিয়াম ফয়েলের অতিরিক্ত ব্যবহার
অ্যালুমিনিয়াম ফয়েল আমরা অনেকেই ব্যবহার করি। এতে খাবার মুড়িয়ে রাখলে তা গরম থাকে। তবে বিশেষজ্ঞরা বলছেন, খাবার গরম অবস্থায় রাখায় অ্যালুমিনিয়ামের কণা খাবারে মিশে যেতে পারে, যা শরীরে জমা হতে পারে। আর এর থেকেই মস্তিষ্কের রোগ এবং ক্যানসারের (Cancer) মতো মারাত্মক সমস্যা সৃষ্টি হতে পারে। তাই যতটা সম্ভব এর কম ব্যবহার করুন।
. প্লাস্টিকের বোতলে জল
যদি আপনি প্লাস্টিকের বোতলে জল রাখেন, বিশেষ করে রোদে বা গরমে, তাহলে প্লাস্টিকের রাসায়নিক পদার্থ জলে মিশে যেতে পারে। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। এজন্য স্টিল বা তামার বোতল ব্যবহার করুন।
. অতিরিক্ত ভাজা বা পোড়া খাবার
যদি আপনি খুব বেশি পোড়া বা ভাজা খাবার খান, তাহলে এটি অ্যাক্রিলামাইড নামক একটি রাসায়নিক তৈরি করতে পারে, যা ক্যানসারের কারণ হতে পারে। বিশেষ করে পোড়া রুটি, ভাজা আলু এইধরনের খাবার। এজন্য পোড়া রুটি এড়িয়ে চলুন।
. পুরনো বা নষ্ট মশলা
অনেকেই বছরের পর বছর ধরে মশলা ব্যবহার করে থাকেন। কিন্তু পুরনো মশলা ছত্রাক (Aflatoxin) তৈরি করতে পারে, যা লিভার ক্যানসারের কারণ হতে পারে। তাই মশলা বেশিক্ষণ সংরক্ষণ করবেন না এবং সময়ে সময়ে পরিবর্তন করতে থাকুন।
. প্লাস্টিকের পাত্র
যদি আপনি প্লাস্টিকের পাত্রে খাবার রাখেন, অথবা মাইক্রোওয়েভে প্লাস্টিকের পাত্র ব্যবহার করেন, তাহলে সাবধান থাকুন। প্লাস্টিকে থাকা বিপিএ (Bisphenol A) এবং phthalates-এর মতো রাসায়নিক পদার্থ খাবারে মিশে যেতে পারে, যা ক্যানসারের কারণ হতে পারে।
. রেড মিট এবং প্রক্রিয়াজাত খাবার
যদি আপনি প্রতিদিন রেড মিট, সসেজ, বেকন বা প্যাকেটজাত খাবার খান, তাহলে এটি পেট এবং কোলন ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। এগুলিতে প্রিজারভেটিভ এবং সোডিয়াম নাইট্রেটের মতো ক্ষতিকারক রাসায়নিক থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
. নন-স্টিক রান্নার পাত্রের অতিরিক্ত ব্যবহার
যদি আপনি নন-স্টিক প্যান এবং কড়াই ব্যবহার করেন, তাহলে মনে রাখবেন যে এর উপরের স্তরে আঁচড় লাগলে এটি বিষাক্ত উপাদান নির্গত করতে পারে। এগুলিতে পিএফওএ (Perfluorooctanoic acid) নামক একটি রাসায়নিক থাকে, যা ক্যানসারের কারণ হতে পারে।
এই বিপদগুলি কীভাবে এড়ানো যায়?
. কাঁচ বা স্টিলের বাসনপত্র এবং বোতল ব্যবহার করুন।
. টাটকা খাবার খান, প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন।
. কম তেল এবং কম পোড়া খাবার খান।
. নন-স্টিক পাত্রের পরিবর্তে লোহা বা মাটির পাত্র ব্যবহার করুন।
. মশলা এবং খাবার সঠিকভাবে সংরক্ষণ করুন।



Click it and Unblock the Notifications