Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Health tips: কিডনির অসুখের সঙ্গে কঠিন লড়াই করছেন? এই খাবারগুলিতেই জব্দ হবে রোগ
Health tips: সারাদিন আমরা কী খাচ্ছি, তা সরাসরি প্রভাব ফেলে আমাদের শরীরে। এগুলিই আমাদের শরীরের অঙ্গগুলির কার্যকারিতাকে প্রভাবিত করে। শরীরের অন্যতম অঙ্গের মধ্যে একটি হল কিডনি। যা প্রস্রাবের গঠন এবং শরীরের বিপাকীয় বর্জ্য নিঃসরণের জন্য রক্ত পরিষ্কার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে অস্বাস্থ্যকর জীবনযাপনে কিডনির অসুখ (Kidney disease) ধরা পড়ছে অনেকেরই। তবে এটি ধরা পড়ে অনেকটা দেরি করে। ফলে অনেক সময় একটি কিডনি বিকল (Kidney failure) হয়ে গেলেও কাজ চলতে থাকে অন্যটি দিয়ে। যার ফলে ক্ষতির আঁচ পাওয়া যায় না।
বিশেষজ্ঞদের মতে, প্রায় ৮০-৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আগে পর্যন্ত এই সমস্যা সম্পর্কে খুব একটা সচেতন হই না আমরা। তাই সমস্যা আরও জটিল হয়ে পড়ে। কিডনির অসুখে খাওয়া-দাওয়ার বিষয়ে বিশেষ সচেতন থাকতে হয়। সারাদিনে ঠিক কতটা জল খাবেন, কোন কোন খাবার খাবেন এসব নিয়ে রয়েছে নানা বিধি-নিষেধ। তাই চলুন আজ জেনে নেওয়া যাক, কিডনির সমস্যায় ভুগছেন এমন রোগীদের ডায়েটে (Diet for patients with kidney problems) কি রাখা উচিত, সেগুলি সম্পর্কে-

ছবি সৌজন্য- pexels
. বিটরুট
অ্যান্টি-অক্সিডেন্ট এবং নাইট্রেট সমৃদ্ধ বিটরুট রক্তে শর্করার মাত্রা কমায়। বিটরুট আপনার শরীর এবং কিডনিকে টক্সিনমুক্ত করতে সাহায্য করে। আপনি যদি প্রতিদিন একটি বিটরুট টুকরো করে কেটে স্যালাডে বা সবজি আকারে খান, তবে এটি আপনার কিডনির জন্য খুবই উপকারী। এটি আপনার রক্ত সঞ্চালনও ভালো রাখে।
. মিষ্টি আলু
মিষ্টি আলু ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার এবং পটাসিয়াম সমৃদ্ধ। মিষ্টি আলু আপনার রক্তে শর্করার মাত্রা বজায় রাখে। এটি আপনার রক্ত সঞ্চালনের জন্যও একটি দুর্দান্ত ফল। মিষ্টি আলুর ক্ষীরও খুবই উপকারী।
. ব্লুবেরি
ব্লুবেরি পুষ্টি এবং অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ, যা অ্যান্থোসায়ানিন নামে পরিচিত। এই পুষ্টিকর ফল হৃদরোগ, ডায়াবেটিস এবং অন্যান্য রোগের বিরুদ্ধে লড়াই করে। এছাড়া ব্লুবেরিতে কম সোডিয়াম, ফসফরাস এবং পটাসিয়াম রয়েছে।
. ক্র্যানবেরি
ছোট দেখতে এই ফলটি কোনও ওষুধের চেয়ে কম নয়। ক্র্যানবেরিতে রয়েছে ফাইটোনিউট্রিয়েন্টস নামক এ- টাইপ প্রোঅ্যান্থোসায়ানিডিনস, অ্যান্টি-অক্সিডেন্ট, যা প্রস্রাবে ব্যাকটেরিয়ার মাত্রা কমিয়ে মূত্রনালীর এবং কিডনি সংক্রমণ প্রতিরোধ করতে পারে। এছাড়াও এটিতে পটাসিয়াম, ফসফরাস এবং সোডিয়ামের পরিমাণও কম।
. সাইট্রাস জাতীয় ফল
লেবু বা কমলালেবুর মত ফলগুলি আমাদের শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি কিডনি থেকে টক্সিন বের করতে সাহায্য করে। এই ফলগুলিতে উচ্চ মাত্রার সাইট্রেটের উপস্থিতির থাকে, যা কিডনিতে পাথর গঠন প্রতিরোধে সহায়তা করে। এসব ফল আপনার কিডনির স্বাস্থ্যের জন্য উপকারী।
. আদা
আমাদের রান্নাঘরের সবথেকে সাধারণ একটি উপাদান হল আদা। তবে সাধারণ হলেও এটি ঔষধি গুণে ভরপুর। চিকিৎসকরা বলছেন, আদা কেবল রোগ থেকে রক্ষা করে না, বরং আপনার কিডনিকেও শক্তিশালী করে। আদার মধ্যে প্রাকৃতিকভাবে চিনি নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে। নিয়মিত আদা সেবন করলে শরীরে ইনসুলিনের কার্যকারিতা উন্নত হয়।



Click it and Unblock the Notifications