অল্প বয়সেই চুল মুঠো মুঠো ঝরে পড়ছে, করুন এই ৪ যোগব্যায়াম, সমস্যা মিটবে নিমেষেই

By Bhagysree Sarkar

নিত্যদিনের পরিবর্তনশীল জীবনযাপনে আমাদের চুলের যত্ন নেওয়ার সময় নেই। চুল ভালো রাখতে একাধিক কাজই করে থাকি। কখনও নানা দামি হেয়ার প্রোডাক্ট ব্যবহার করি, তো কখনও ঘরোয়া টোটকা। কিন্তু এগুলির ব্যবহারে কি আদৌও কাজ হয়? না, হয় না। শুধুই হেয়ার প্রোডাক্ট বা ঘরোয়া টোটকায় কাজ হবে না। এর পাশাপাশি আপনার ডায়েট ও লাইফস্টাইলের দিকেও নজর দেওয়া আবশ্যিক।

চুল পড়া একটি সাধারণ সমস্যা, যা অনেক মানুষের মধ্যেই হয়ে থাকে। এই সমস্যাটি মানসিক চাপ, ভুল খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার কারণে বাড়তে পারে। তাই স্বাস্থ্যকর খাবার খেতে হবে। প্রোটিন সমৃদ্ধ খাবার সব সময়ই আপনার চুলের জন্য ভালো। সঙ্গেই করতে হবে সঠিক যোগব্যায়াম। যোগব্যায়াম শুধুমাত্র মানসিক চাপ কমায় না, এটি শরীরের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতেও সাহায্য করে। এখানে ৪টি আসন রয়েছে, যা অন্তর্ভুক্ত করে আপনি আপনার চুলের স্বাস্থ্যের উন্নতি করতে পারেন-

ছবি সৌজন্য- pexels

১. শীর্ষাসন

প্রথমে হাঁটু গেড়ে বসুন। প্রণামের ভঙ্গিতে মাথা মাটিতে ঠেকান। এবার এক হাতের আঙুল অন্য হাতের আঙুলে গলিয়ে মাথার পেছনে মাটিতে রাখুন। কনুই মাটিতে লেগে থাকবে। এরপর দু' পা সোজা করে নিতম্ব ওপের তুলুন। মাথা, পিঠ ও নিতম্ব মাটি থেকে খাড়া অবস্থায় থাকবে। পায়ের আঙুল ও মাথার তালু মাটিতে লেগে থাকবে। এই হল প্রথম ধাপ।

এরপর হাঁটু ভাঁজ করে বুকের সঙ্গে লাগান। এবং জোড়া পায়ের পাতা উপরে তুলে গোড়ালি নিতম্বের সংলগ্ন করে দেহের ভারসাম্য বজায় রাখুন। এটি দ্বিতীয় ধাপ।

এরপর হাঁটু ওপরের দিকে তুলে দু' পা সোজা করুন। দেহটি একটি সরলরেখায় থাকবে। এটি তৃতীয় বা শেষ ধাপ।

স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসে মনে মনে দশ থেকে ক্রমশ বাড়িয়ে তিরিশ গুনুন। এরূপ তিন বার অভ্যাস করুন। প্রতি বারের পর শবাসনে বিশ্রাম নিন।

উপকারিতা: এটি রক্ত সঞ্চালন বাড়ায়, যা মাথার ত্বকে পুষ্টি জোগায়, চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং চুল পড়া কমায়।

  • ২. ভুজঙ্গাসন

উপুড় হয়ে শুয়ে হাতের তালু দু'টি বুকের দু' পাশে মাটিতে এমন ভাবে রাখুন যে আঙুলের ডগাগুলি কাঁধের বরাবর (লেভেল-এ)থাকে। হাতের কনুই গায়ের সঙ্গে লেগে থাকবে। পা দু'টি জোড়া ও পায়ের পাতা পেতে থাকবে।

এবার কোমরের উপর জোর দিয়ে নাভি থেকে শরীরের উপরিভাগ মাটি থেকে তুলুন। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রেখে এই অবস্থায় মনে মনে দশ থেকে ক্রমশ বাড়িয়ে তিরিশ গোনার পর উপুড় হয়ে শবাসনে বিশ্রাম নিন। এরূপ তিন বার।

উপকারিতা: এই আসনটি পিঠ এবং ঘাড়ের জন্য ভাল, এটি চাপ কমায় এবং শরীরে শক্তি বাড়ায়, যার ফলে চুলের গুণমান উন্নত হয়।

  • ৩. উষ্ট্রাসন

হাঁটু গেড়ে বসুন। পিছন দিকে হেলে দু' হাত দিয়ে পায়ের গোড়ালি ধরে মাথা পিছনের দিকে ঝুলিয়ে দিয়ে আস্তে আস্তে পেট সামনের দিকে এগিয়ে দিন।

ডান হাতের বুড়ো আঙুল ডান গোড়ালির ভিতর দিকে ও অন্য আঙুলগুলি বাইরের দিকে থাকবে। এবং বাঁ হাত বাঁ গোড়ালির ওপর অনুরূপ ভাবে থাকবে। পায়ের পাতা মাটিতে পাতা থাকবে।

স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসে মনে মনে দশ থেকে ক্রমশ বাড়িয়ে তিরিশ গোনার পর শবাসনে বিশ্রাম নিতে হবে। এরূপ তিন বার।

উপকারিতা: এই আসনটি ঘাড় এবং মেরুদণ্ড প্রসারিত করে, চাপ কমায় এবং রক্ত প্রবাহ উন্নত করে, যা চুলের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।

  • ৪. প্রাণায়াম

প্রথমে সোজা হয়ে দাঁড়ান বা ধ্যান করার মত করে আসন করে বসুন।

ধীরে ধীরে নাক দিয়ে যতটা সম্ভব নিঃশ্বাস নিন। বুক ভরে শ্বাস গ্রহণ বলতে আমরা যেমনটা বুঝি।

যেমন করে ধীরে ধীরে

নিঃশ্বাস নিয়েছেন তেমনি ধীরে ধীরে মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ুন।

এইভাবে দিনে তিন/পাঁচ মিনিটে যতবার পারেন নিঃশ্বাস নিন এবং ছাড়ুন।

উপকারিতা: এটি স্ট্রেস কমাতে সাহায্য করে এবং মানসিক শান্তি প্রদান করে, প্রাণায়াম শরীরে অক্সিজেনের প্রবাহ বাড়ায়, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

পরামর্শ-

সুষম খাদ্য: যোগব্যায়ামের পাশাপাশি চুলের স্বাস্থ্যের জন্য সুষম খাদ্য গ্রহণ করা, প্রোটিন, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ খাবার গ্রহণ করা জরুরি।

স্ট্রেস ম্যানেজমেন্ট: যোগব্যায়ামের পাশাপাশি মেডিটেশন এবং অন্যান্য স্ট্রেস ম্যানেজমেন্ট কৌশলও গ্রহণ করুন।

নিয়মিত: এই আসনগুলি নিয়মিত করা গুরুত্বপূর্ণ, সপ্তাহে অন্তত ৩-৪ বার করুন।

আপনার দৈনন্দিন রুটিনে এই আসনগুলি অন্তর্ভুক্ত করে, আপনি কেবল চুল পড়ার সমস্যা কমাতে পারবেন না বরং আপনার সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতে পারবেন।

Story first published: Thursday, September 19, 2024, 20:08 [IST]
X
Desktop Bottom Promotion