Health Tips: শীতে ইউটিআই সংক্রমণের ঝুঁকি বাড়ে, সমস্যা এড়াতে মানুন এই টিপসগুলি

By Bhagysree Sarkar

Health Tips: ঠাণ্ডা মরশুম অনেক মানুষেরই খুব পছন্দের। ঠাণ্ডা হাওয়া আর এক কাপ গরম গরম চা-কফিতে চুমুক দেওয়া, শীতের আমেজকে দ্বিগুণ করে। তবে মনোরম প্রকৃতির সঙ্গে আসে নানা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা। চিকিৎসকদের মতে, ঠাণ্ডার দিনগুলিতে আর্থ্রাইটিস, হার্ট সংক্রান্ত সমস্যা, শ্বাসকষ্টজনিত সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে। সেইসঙ্গে এই মরশুমে ত্বকের অবস্থা হয় বেহাল। কিন্তু এই তালিকাতে রয়েছে আরও একটি সমস্যা। যা বেশ চিন্তার কারণ। আমরা কথা বলছি মূত্রনালীর সংক্রমণ (UTI) সম্পর্কে।

শীতকালে মূত্রনালীর সংক্রমণ বেশ সাধারণ সংক্রমণ। যা যে কারও হতে পারে। তবে নারীরা এক্ষেত্রে বেশি আক্রান্ত হয়ে থাকেন। এমন পরিস্থিতিতে, আজ এই প্রতিবেদনে ইউটিআই সংক্রান্ত এমন কিছু টিপসের (Some tips regarding UTI) কথা জানবো, যার সাহায্যে আপনি শীতে এই সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারেন। চলুন দেখে নেওয়া নিন-

pain
  • ক্র্যানবেরি (Cranberry)

এটি ইউটিআই এড়ানোর সবচেয়ে কার্যকর উপায়। এই বেরিগুলি প্রোঅ্যান্থোসায়ানিডিন সমৃদ্ধ একটি রাসায়নিক যৌগ যা ই. কোলাই ব্যাকটেরিয়াকে মূত্রথলিতে উপনিবেশ করতে বাধা দেয় এবং সংক্রমণের ঝুঁকি কমায়।

  • প্রতিদিন ৯-১০ গ্লাস জল পান করুন

মানুষ প্রায়ই শীতকালে জল পান করা এড়িয়ে চলেন। কিন্তু এই মরশুমে জল খাওয়ার প্রবণতা কম থাকার কারণে শরীরে জলশূণ্যতা দেখা যায়। শরীরে জলের অভাবে ইউটিআই-এর ঝুঁকি বাড়তে পারে। এমন পরিস্থিতিতে, সারাদিন পর্যাপ্ত জল পান করা হাইড্রেটেড থাকতে সাহায্য করে। যা শরীর থেকে টক্সিন বের করে দেয়। সঙ্গে ইউটিআই প্রতিরোধ করে।

  • ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান (Foods rich in vitamin C)

আপনার খাদ্যতালিকায় ভিটামিন সি সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করুন। এটি অনাক্রম্যতা বাড়াতে সহায়ক এবং আপনার প্রস্রাবে অ্যাসিডিটির মাত্রা বাড়াতে পারে। যা সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। এমন পরিস্থিতিতে, ইউটিআই থেকে নিরাপদ থাকতে আপনি আপনার ডায়েটে কমলালেবু, কিউই, আঙ্গুর ইত্যাদি অন্তর্ভুক্ত করতে পারেন।

  • বেশিক্ষণ প্রস্রাব আটকে রাখবেন না

যদি কোনো কারণে দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে থাকে, তাহলে অবিলম্বে আপনার এই অভ্যাস পরিবর্তন করুন। আপনার এই অভ্যাসের ফলে মূত্রাশয় সংক্রমণের ঝুঁকি বাড়ে। তাই এটি এড়াতে, যখনই প্রয়োজন, তখনই প্রস্রাব করুন।

  • .সুতির অন্তর্বাস পরুন

ইউটিআই এড়াতে আপনার সুতির অন্তর্বাস ব্যবহার করা গুরুত্বপূর্ণ। এতে ভিজে গেলে তাড়াতা়ড়ি শুকিয়ে যেতে পারে। ভেজা থাকলে জায়গাটি আর্দ্র হয়ে নানা রকম জীবাণু সৃষ্টি করবে। তাই বেছে নিন সুতির অন্তর্বাস। প্রায়শই এই জায়গায় অতিরিক্ত আর্দ্রতার কারণে, ব্যাকটেরিয়া বাড়তে শুরু করে, যা সংক্রমণের কারণ হতে পারে।

  • মনে রাখবেন, যেকোনো ধরনের সংক্রমণ এড়াতে পরিষ্কার-পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনার ব্যক্তিগত স্বাস্থ্যবিধি যত্ন নেওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রতিবার টয়লেট ব্যবহারের পর আপনার যৌনাঙ্গ ভালোভাবে পরিষ্কার করতে ভুলবেন না।

Story first published: Wednesday, December 25, 2024, 12:18 [IST]
X
Desktop Bottom Promotion