Health Tips: সাবধান হয়ে যান হৃদরোগীরা, শীতেই বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি! সুস্থ থাকতে জানুন চিকিৎসকের মত

By Bhagysree Sarkar

Health Tips: শীতকাল আসলেই আমাদের স্বাস্থ্যের নানান সমস্যা (Health problems increase in winter) দেখা যায়। যার মধ্যে অন্যতম- জ্বর, সর্দি, কাশি, সংক্রমণ। তবে এই মরশুমে সবথেকে বেশি ঝুঁকিতে থাকেন হার্টের রোগীরা (Heart patients are at risk in winter)।

বিশেষজ্ঞরা বলছেন, শীতে হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট এবং হার্ট ফেইলিউরের ঘটনা প্রায় ১৪-২০% বৃদ্ধি পায়। শুধু তাই নয়, এর সঙ্গে হার্ট সম্পর্কিত রোগের লক্ষণগুলিও বৃদ্ধি পায়। এই সমস্যাগুলি মূলত ঠাণ্ডা আবহাওয়ার কারণেই বৃদ্ধি পায়।

Heart Attack

হাড়হিম করা শীত বা হঠাৎ তাপমাত্রা পরিবর্তনের সংস্পর্শে রক্তনালী সংকোচন সৃষ্টি করতে পারে। যার ফলে রক্তচাপ (Blood pressure) বেড়ে যায়। যা পরবর্তীকালে কার্ডিয়াক অ্যারেস্ট (Cardiac arrest) হতে পারে। তাই চিকিৎসকরা বলছেন, আগে থেকেই হৃদরোগ থাকা এমন ব্যক্তিরা শীতে ঝুঁকিতে থাকে।

যেমন করোনারি আর্টারি ডিজিজ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এবং বয়স্ক মানুষেরা। তাই শীতের এই দিনগুলিতে খাদ্যাভ্যাসের সঙ্গে আমাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। চলুন এই বিষয়ে চিকিৎসকরা কিছু বিশেষ টিপস দিয়েছেন জেনে নেওয়া যাক-

  • অতিরিক্ত ধূমপান এবং অ্যালকোহল সেবন বন্ধ করুন

অনেকে মনে করেন, শীতের দিনে ধূমপান এবং অ্যালকোহল শরীরকে উষ্ণ রাখবে। যা একেবাররই ভুল। চিকিৎসকরা বলছেন, যেকোনো আবহাওয়ায় অতিরিক্ত ধূমপান এবং অ্যালকোহল সেবন বিপজ্জনক। এসবের বদলে ঠাণ্ডা মাসগুলিতে উষ্ণ থাকার স্বাস্থ্যকর উপায়গুলি অন্বেষণ করুন। ঘন ঘন পানীয় যেমন কফি, চা, এবং ভেজি-লোড স্যুপগুলিকে বেছে নিতে পারেন। এগুলি আপনাকে শীত উষ্ণ রাখতে সাহায্য করে।

  • রক্তচাপ বৃদ্ধি

শীতকালে রক্তনালীগুলির সংকোচন এবং অন্যান্য হরমোনের পরিবর্তনের কারণে রক্তচাপ ধীরে ধীরে বাড়তে থাকে। তাই শীতে আপনার নিয়মিত ওষুধগুলি কীভাবে পরিবর্তন করা যায় এবং ডোজ সামঞ্জস্য করা যায় তা বোঝার জন্য আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন। আপনি কখনই নিজে থেক তা পরিবর্তনকরবেন না।

  • অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস

হরমোনের পরিবর্তনের কারণে শীতকালে সাধারণত খিদে বেড়ে যায়। যা ফলে ভাজা খাবার, চিনিযুক্ত খাবার এবং উচ্চ-ক্যালোরিযুক্ত পদার্থের অতিরিক্ত ব্যবহারে খাদ্যাভ্যাস অস্বাস্থ্যকর হয়ে ওঠে। তাই চিকিৎসকরা বলছেন, খাবারকে ঘন ঘন ছোট ছোট অংশে ভাগ করে, কম ক্যালোরিযুক্ত খাদ্য উপাদান যেমন টাটাকা স্যালাড, ফল, বাদাম, আখরোট, শণের বীজ এবং চিয়া বীজ দিয়ে তৈরি স্বাস্থ্যকর স্ন্যাকস তৈরি করে খেতে পারেন।

  • হার্ট অ্যাটাকের সম্ভাবনা বৃদ্ধি

প্রতি বছর শীতকালে হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যুর হার লক্ষ্যনীয়। এটি রক্তচাপ বৃদ্ধি, ঠাণ্ডা আবহাওয়ার সংস্পর্শে আসা এবং সম্ভাব্য স্ট্রেসের মাত্রা বৃদ্ধি সহ বিভিন্ন কারণের সংমিশ্রণের কারণে। তাই চিকিৎসকরা বলছেন, শীতের আগেই স্বাস্থ্য পরীক্ষার পরিকল্পনা করুন। বিশেষ করে যাদের বয়স ৩০-এর বেশি এবং আগে কখনও করেননি। এই বয়সী ব্যক্তিরা কোলেস্টেরল এবং রক্তে শর্করার মাত্রা জানতে পীক্ষা করুন। যাতে তা কার্যকরভাবে পরিচালনা করা যেতে পারে।

এছাড়াও নিজের এবং পরিবারের বয়স্ক সদস্যদের জন্য দীর্ঘ বহিরঙ্গন কার্যকলাপ এড়িয়ে চলুন। সঙ্গে গরম কাপড় দিয়ে ভালভাবে সুরক্ষিত থাকুন এবং বয়স্ক সদস্যরা সূর্যোদয়ের পরে তাদের সকালের হাঁটা বিলম্বিত করতে পারেন।

  • শারীরিক কার্যকলাপ এবং ওজন বৃদ্ধি

শীত আমরা নিস্তেজ এবং অলস করে তোলে। যার ফলে শারীরিক কার্যকলাপ কমে যায়। এটি বর্ধিত খিদে এবং সম্ভাব্য নিম্নমানের ঘুমের সাথে জড়িত, যা ওজন বৃদ্ধিতে অবদান রাখতে পারে। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত শীতকালে শারীরিক ক্রিয়াকলাপ এবং বাইরের কার্যকলাপ হ্রাস পায়। বৈদ্যুতিক রুম হিটার, কম্বল এবং গরম কাপড়ের নিরাপদ ব্যবহার ঘুমের মান উন্নত করতে পারে।

শীতে দ্রুত হাঁটার মতো বহিরঙ্গন ক্রিয়াকলাপ উপভোগ করার জন্য উষ্ণ পোশাকের প্রয়োজন। এছাড়াও আপনি ট্রেডমিলে হাঁটা এবং সূর্য নমস্কারের মতো যোগ অনুশীলন করার মতো ইনডোর ব্যায়ামের বিকল্পগুলির মাধ্যমে উচ্চ স্তরের শারীরিক কার্যকলাপ বজায় রাখতে পারেন।

পাশাপাশি কার্ডিয়াক সমস্যায় আক্রান্ত সকল রোগী, বিশেষ করে এলভি ডিসফাংশন (low LVEF), উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্থূলতা রয়েছে, তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা সম্পর্কে সচেতন হওয়া উচিত। এজন্য নিয়মিত নিজের চিকিৎসকের পরামর্শ মেনে চলা ও পরীক্ষাগুলি করতে হবে। সেইসঙ্গে শীতকালে বুক ও ফুসফুসে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। তাই শীতের আগেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত।

Story first published: Tuesday, December 24, 2024, 20:49 [IST]
X
Desktop Bottom Promotion