Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বাড়তি ওজন নিয়ে সমস্যা, কোনও কিছুই কাজে আসছে না? হেঁটেই হবে মুশকিল আসান!
বর্তমানে কম বেশি প্রায় অনেকেই অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন। কাজ থেকে ফিরে অনেকেই ছুটচ্ছেন জিমে। আবার কেউ কেউ সারাদিনের শেষে সেই সময়টুকুও বের করে উঠতে পারছেন না। যার জেরে অতিরিক্ত মেদও জমে যাচ্ছে। কিন্তু আপনি কি জানেন, জিম না গিয়েও আপনি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবেন। কীভাবে? চলুন আজকের প্রতিবেদনে এই নিয়েই আলোচনা হোক।
বাড়তি ওজন যেমন সৌন্দর্য্য নষ্ট করে, তেমনই যেকোনও রোগ সহজেই সৃষ্টি করতেও পারে। তাই স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সাইক্লিং, জাম্পিং, সুইমিং এর পাশাপাশি ওয়াকিংও আপনার ওজন কমাতে কার্যকরী। ওয়াকিং ওজন কম করার জন্য সর্বোত্তম উপায়। কিন্তু অনেকের আবার এই পদ্ধতিতে ওজন কম হয় না। আপনারও এই অভিযোগ হতে পারে। তাই আপনাকে জানতে হবে সঠিক উপায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক-

- স্পিড ওয়াকিং-
প্রতিটি ব্যক্তিকে সপ্তাহে অন্তত ৫ ঘণ্টা এক্সরসাইজ করতে হবে। এতে একাধিক উপকারী রয়েছে। যদি হিসাব লাগে তাহলে রোজ প্রায় ৩০ মিনিটের ব্যায়াম যথেষ্ট। কিন্তু ওয়াকিং সঠিক পদ্ধতিতে না করেন, তাহলে কোনো লাভই হবে না। বিশেষজ্ঞদের মতে, এই ৩০ মিনিটেই আপনার লক্ষ্য ৫ হাজার থেকে ১০ হাজার ধাপ পূরণ করা উচিত। এক্ষেত্রে আপনি দ্রুত গতিতে চলতে পারবেন না, তাহলেও কিন্তু পল না পেতে পারেন। দ্রুত গতির মানে হল, আপনার চলার গতি ৫ থেকে ৬ ঘণ্টা প্রতি ঘণ্ট হতে হবে। এই সময় আপনার হৃৎস্পন্দন ১০০ বিট প্রতি মিনিট হতে হবে। এইভাবে হিসাব করে চললে আপনারও ওজন নিয়ন্ত্রণে থাকবে।
- ইন্টারভাল জগিং-
ইন্টারভাল জগিং এর মানে ছিল ওয়াকিং বা জগিং এর দ্রুত গতিতে করা। এটা সাধারণ পদ্ধতি থেকে বোঝানো যায়। যদি আপনি খুব দ্রুত গতিতে না চলতে পারেন, তাহলে আপনার ওজন নাও কমে পারে। এক মিনিট ধীর গতি বা আপনার যা সাধারণ গতি, আবার ৩০ সেকেন্ড দ্রুত গতিতে চলার চেষ্টা করুন। ধীরে-ধীরে ৩০ সেকেন্ডের ১ মিনিট পর্যন্ত হাঁটুন। এবার ১ মিনিট দ্রুত গতিতে হাঁটুন। তারপর এক মিনিট সাধারণ ওয়াক।
- ওয়াক এর সাথে স্ট্রেংথ ট্রেনিং-
হাঁটার সাথে সাথে যদি আপনি স্ট্রেংথ ট্রেনিং করেন তা আরও উপকারী। বাড়িতে স্ট্রেংথ ট্রেনিং করতে চাইলে পর্যাপ্ত জায়গা চাই। যেখানে আপনি যথাযথভাবে নড়াচড়া করতে পারবেন। আপনার হাত এবং পা ছড়াতে যাতে অসুবিধে না হয়। তবে মনে রাখবেন, আঘাত এড়াতে ওয়ার্কআউট শুরুর আগে স্পোর্টস শু পরে নেবেন। স্ট্রেংথ ট্রেনিং শুরুর আগে ওয়ার্ম আপ জরুরি। এই জন্য জগিং, হাঁটা বা দৌড় সবচেয়ে কার্যকরী। গা ঘামলে স্ট্রেংথ ট্রেনিং শুরু করা যায়।



Click it and Unblock the Notifications