ক্যালোরি খরচ করতে এই ১০টি অদ্ভুত উপায় প্রচণ্ড কার্যকর!

এখন যে হারে অসুখ বিসুখের সংখ্যা বেড়ে গিয়েছে, সেহারে মানুষ স্বাস্থ্য সচেতনও হয়ে পড়েছে। দৈনন্দিন কত ক্যালোরি আমরা গ্রহণ করলাম, কত খরচ করলাম, এখনও আরও কত খরচ করা বাকি আছে এই হিসাবে ব্যস্ত হয়ে যাই। কীভাবেই বা দ্রুত ক্যালোরি খরচ করা যাবে সে নিয়েও ভাবতে শুরু করি। প্রত্যেকটি কাজের জন্যই শরীরের কিছুটা পরিমাণ শক্তি লাগে। আর সেই শক্তিটুকুর জন্য কিছুটা পরিমাণ ক্যালোরি খরচ করতেই হয়।

The Craziest Ways To Burn Calories

ব্যায়াম করা বা ওয়ার্ক আউট করার লক্ষ্যই হল শরীরের অতিরিক্ত ক্যালোরি খরচ করা যাতে শরীরে ফ্যাট বাসা বাঁধতে না পারে। কিন্তু আজকালকার কর্মব্যস্ত জীবনে এক্সারসাইজ করার সময়টুকু বার করাও যেন দুঃসাধ্য হয়ে যায়। তাহলে কীভাবে ক্যালোরি খরচ করা যাবে? আমাদের কাছে কিছু সমস্যার সমাধান আছে। কিছু মজাদার ও অদ্ভুৎ উপায়ে কীভাবে ক্যালোরি খরচ করবেন তা চট করে দেখে নিন।

হাসিতে খুশি

হাসিতে খুশি

মাত্র ৫-১০ মিনিট জোরে জোরে হাসতে পারলে প্রায় ৪০ ক্যালোরি খরচ করা সম্ভব হয়।

যৌনক্রিয়া

যৌনক্রিয়া

৩০ মিনিটের যৌনক্রিয়ার জেরে শরীরের দেড়শো থেকে ২০০ ক্যালোরি আপনি অনায়াসেই খরচ করতে পারেন।

চুমুর ম্যাজিক

চুমুর ম্যাজিক

এক মিনিটের চুমুতেই কমতে পারে আপনার ৫-৬ ক্যালোরি।

চুইংগামের মহিমা

চুইংগামের মহিমা

আপনার যদি চুইংগাম চিবোনের অভ্যাস থাকে তাহলে আপনার জন্য সুখবর। চুইংগাম চিবোল ঘন্টায় ১১ ক্যালোরি নষ্ট হতে পারে।

ম্যাসেজের গুণাগুন

ম্যাসেজের গুণাগুন

যদি আপনি ঘন্টার পর ঘন্টা ফোনে টাইপ করে যেতে স্বচ্ছন্দ হন এবং কেউ যদি তা নিয়ে আপনার মজা ওড়ায় তাহলে তাকে বলুন ক্রমাগত ম্যাজেস টাইপ করতে থাকলে ঘন্টায় ৪০ ক্যালোরি খরচ করা সম্ভব হয়।

পোষ্যভ্রমণ

পোষ্যভ্রমণ

বাড়ির পোষ্য প্রাণীটিকে বিকেলে ও সকালে ঘোরাতে নিয়ে যাওয়ার সময় আপনার ঘন্টা প্রতি ২০০ ক্যালোরি নষ্ট করা সম্ভব তা কি আপনার জানা আছে?

জাদু কি ঝপ্পি

জাদু কি ঝপ্পি

জনপ্রিয় বলিউড ছবি মুন্নাভাই-এ একটি শব্দ ছিল জাদু কি ঝপ্পি। অর্খাৎ জড়িয়ে ধরা। জাদুই বটে, নিজের সবচেয়ে কাছের মানুষটিকে ৬০ মিনিট জড়িয়ে ধরে রাখতে পারলে ৬০ ক্যালরি পর্যন্ত খরচ করা সম্ভব।

ঘোরাঘুরি

ঘোরাঘুরি

সমীক্ষায় দেখা গিয়েছে, যারা দিনভর ঘুরে কাজ করেন তাদের ক্যালোরি খরচের পরিমাণ যারা বসে কাজ করেন তাদের চেয়ে ২৫ শতাংশ বেশি।

নাচানাচি

নাচানাচি

প্রতিদিন ১৫ মিনিট নাচে আপনি ৭৫ ক্যালোরি পর্যন্ত নষ্ট করতে পারবেন।

শপিং

শপিং

আপনি শপিং করতে গেলে খেয়াল রাখবেন শপিং ট্রলি ৩০ মিনিট ঠেলতে পারলে অতি সহজেই ১০০ ক্যালোরি পর্যন্ত আপনি কমাতে পারবেন।

X
Desktop Bottom Promotion