Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
দিন দিন তাপমাত্রা উর্দ্ধমুখী, গরমে সুস্থ থাকতে কী করবেন, দেখুন
এপ্রিলের শুরু থেকেই তাপমাত্রা উর্দ্ধমুখী। বেলার রোদে বের হতে হিমসিম খাচ্ছেন মানুষ। তাপপ্রবাহ অস্বস্তিদায়ক হয়ে উঠেছে। যতক্ষণ না আপনাকে বাইরে বের হতে হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাও ঠিক আছে, কিন্তু বাইরে বের হলে আর স্বস্তিটুকু থাকছে না। বর্তমানে বাড়ির বাইরে পা রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ঘাম এবং তাপের কারণে খুব সহজেই হচ্ছে ডিহাইড্রেশন। ফলে আপনি ক্লান্ত বোধ করছেন। চলুন জেনে নেওয়া যাক কিছু উপায় যা গরমে আপনাকে ঠাণ্ডা থাকতে সাহায্য করবে-
তীব্র গরমের দাবদহে নিজের শরীরকে বাঁচাতে বিশেষজ্ঞরা বেশকিছু টিপস্ মনে রাখতে বলছেন। প্রথমেই বলছেন হাইড্রেটেড থাকতে হবে আপনাকে। হাইড্রেটেড থাকা গরমের তাপ থেকে বাঁচার সব থেকে সহজ কিন্তু কার্যকর একটি নিয়ম। নিত্যদিন আমরা ঘামের মধ্যে দিয়ে যে পরিমানের জল বের করে দিই, তাতে আমাদের শরীরে জলের ঘাটতি দেখা দিতে পারে। তাই এরূপ আবহাওয়ায় প্রতিটি ব্যক্তির ২ লিটার জল পান করা গুরুত্বপূর্ণ। তবে গ্রীষ্মকালে এর থেকে বেশি জল পান করতে হবে। শুধু জল নয়, আপনি বেছে নিতে পারেন ফলের রস বা যেকোনও জুস, ডাবের জল ও ছাতুর সরবত সহ যোকোনও ফল।

পাশাপাশি হালকা গরম জলে স্নান করা হতে পারে একটি স্বাস্থ্যকর অভ্যাস। গরম আবহাওয়ায় ঠান্ডা জলে স্নান করা হতে পারে আরামদায়ক। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এটি আপনাকে আরও গরম অনুভব করাতে পারে। কারণ আপনি যখন ঠাণ্ডা জলে স্নান করেন, তখন শরীরকে আবার গরম করার জন্য আরও কঠোর পরিশ্রম করতে হয়। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, গরম জল রক্ত প্রবাহকে ঠাণ্ডা করে।
সঙ্গেই এই গরমে অবশ্যই এড়িয়ে চলুন চা বা কফি। ক্যাফেইন এবং নিকোটিন গ্রহণ শরীরের মূল তাপমাত্রা বৃদ্ধি করতে পারে। এগুলি রক্তনালীকে সংকুচিত করে। যা রক্তকে উষ্ণ করে এবং এর ফলে আপনার গরম বেশি লাগে, সঙ্গে ঘামও বেশি হয়। এরূপ অবস্থায় ডাবের জল, লেবুর শরবত এবং ফলের রসের মতো ঠাণ্ডা পানীয়গুলি বেছে নিতে পারেন। সেইসঙ্গে অ্যালকোহল গ্রহণও এড়ানো উচিত। ঠিক একই রকমভাবে খাবার খাওয়ার ক্ষেত্রেও আপনাকে কিছু বিশেষ জিনিস মাথায় রাখতে হবে। যেমন- অতিরিক্ত তেল, মশলাদার খাবার এড়িয়ে চলুন। এতে আপনি অস্বস্তি বেধ করতে পারেন। যেকোনও ভারী খাবার খেলে তা হজমের সমস্যা সৃষ্টি করতে পারে।
এরসঙ্গেই বিশেষজ্ঞরা বলছেন, এই গরম আবহাওয়ায় যত পারবেন পরুন ঢিলেঢালা সুতির জামা বা কাপড়। এই সময় টাইট ফিট কাপড় বা গাঢ় রঙের জামাকাপড় পরলে আরও বেশি ঘামতে পারেন। তাই যত সম্ভব পরুন ঢিলেঢালা এবং হালকা রঙের সুতির কাপড়।



Click it and Unblock the Notifications