এই ৫ উপসর্গ গাইনোকোলজিক্যাল ক্যান্সারের প্রাথমিক লক্ষণ! সতর্ক হোন এখনই

চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হলেও, কর্কট রোগকে এখনও পর্যন্ত পুরোপুরি বাগে আনতে পারেনি। তাই ক্যান্সার শুনলেই আমরা আঁতকে উঠি। যত দিন যাচ্ছে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। বেশিরভাগেরই ধারনা ক্যান্সার হলে আর বাঁচানো সম্ভব নয়। কিন্তু চিকিৎসকদের মতে, এই মারণ ব্যাধি প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে এর থেকে রক্ষা পাওয়া সম্ভব। তবে তার জন্য অবশ্যই ক্যান্সারের লক্ষণ সম্পর্কে অবগত থাকতে হবে।

নির্দিষ্ট কিছু উপসর্গ মহিলাদের প্রজনন সিস্টেমের সঙ্গে যুক্ত ৫ ধরনের ক্যান্সারের সংকেত দিতে পারে। একে গাইনোকোলজিক্যাল ক্যান্সারও বলা হয়। তাহলে জেনে নিন, কোন কোন উপসর্গ দেখা দিলে মহিলাদের সতর্ক হওয়া উচিত -

Symptoms That Are Common in 5 Types of Cancers

গাইনোকোলজিক্যাল ক্যান্সার কী?

গাইনোকোলজিক্যাল ক্যান্সার বলতে, নারীর প্রজনন অঙ্গে বিকশিত ক্যান্সার বা টিউমার কোষকে বোঝায়। ক্যান্সার রিসার্চ ইউকে-এর মতে, এই ধরনের ক্যান্সার নারীদের, ট্রান্সজেন্ডার পুরুষ এবং নন-বাইনারি ব্যক্তিদেরকে প্রভাবিত করতে পারে। সাধারণ কিছু গাইনোকোলজিক্যাল ক্যান্সার হল - ওভারিয়ান, সার্ভিকাল, জরায়ু, ভ্যাজাইনাল এবং ভালভাল।

এই ৫ ধরনের ক্যান্সারের সাধারণ লক্ষণ

ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) অনুসারে, এই ৫ ধরনের ক্যান্সারের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট উপসর্গ একই।

- ভালভাল ক্যান্সার ছাড়া, অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে অস্বাভাবিক ভ্যাজাইনাল রক্তপাত বা স্রাব

- পেলভিক পেইন

- যোনিতে চুলকানি, জ্বালা, ব্যথা

- ঘন ঘন প্রস্রাব

- অল্পেতেই পেট ভরে যাওয়া বা খেতে অসুবিধা হওয়া

- পেট ফাঁপা বা ভার

- পেটে বা ব্যাক পেইন হওয়া

অন্যান্য উপসর্গগুলি হল - প্রস্রাবে রক্ত, যৌনাঙ্গে বা তার আশেপাশে পিণ্ড বা ব্যথা এবং সেক্সের সময় বা পরে ব্যথা।

আরও পড়ুন : মাঝেমাঝেই পিঠে প্রচণ্ড যন্ত্রণা হয়? আপনি ক্যান্সারে আক্রান্ত নন তো?

উপসর্গ দেখা দিলে কী করবেন?

রোগের লক্ষণ দেখা দেওয়া মাত্রই ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। যত তাড়াতাড়ি রোগ নির্ণয় এবং চিকিৎসা শুরু হবে ততই ভালো।

সিডিসি HPV ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেয়, যা সার্ভিকাল, ভ্যাজাইনাল এবং ভালভার ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে। এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমাভাইরাস একটি সাধারণ যৌন সংক্রমণ। ১১ থেকে ১২ বছর বয়সীদের এই ভ্যাকসিনটি নেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে, তবে ৯ বছর বয়স থেকেই এই ভ্যাকসিন নেওয়া যেতে পারে।

Story first published: Tuesday, December 13, 2022, 20:03 [IST]
X
Desktop Bottom Promotion