গরমে পেটের সমস্যায় ভুগচ্ছেন? মুক্তি পেতে খান এই সবজিগুলি

By Bhagysree Sarkar

তীব্র গরমে কোনো কিছুতেই স্বস্তি মিলছে না। অসহ্য গরমে শরীর ও পেট ঠাণ্ডা রাখতে আমরা অনেকেই ডাবের জল, লেবু কিংবা পুদিনার শরবত খাই। আবার অনেকেই ঘন ঘন আইসক্রিমও খাচ্ছি। তবুও যেন তেষ্টা মিটছে না। এসি, ফ্যান সাময়িক স্বস্তি দিচ্ছে। কিন্তু এই অসহ্য গরমে শরীর ভিতর থেকেও ঠান্ডা করা গুরুত্বপূর্ণ।

এরই মধ্যে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। এমত অবস্থায় অবশ্যই আমাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে খাদ্যতালিকায় নজর দিতে হবে। বিশেষজ্ঞদের মতে, তীব্র গরমে শরীর ঠাণ্ডা রাখতে নিয়মিত সবজি খাওয়ার বিকল্প নেই। গরমের এমন কিছু সবজি আছে যা শরীর ঠান্ডা রাখতে ভূমিকা রাখে। জানেন কি আপনি, সেগুলি কি?

cucumber

যদি জেনে না থাকেন তবে আজকের প্রতিবেদন আপনার জন্য। বাজারে এমন কিছু সবজি পাওয়া যায় যা আমাদের শরীর ঠাণ্ডা করবে, তাও প্রাকৃতিকভাবে। যেমন-

  • শসা:

পেট ঠাণ্ডা রাখতে শসার ভূমিকা সকলেরই জানা। এতে জলের পরিমাণ বেশি থাকে। মানব শরীর আর্দ্র রাখে। সঙ্গেই শরীরে উৎপন্ন তাপ শসা শোষণ করে নিতে পারে। হজমের গোলমাল কমাতেও শসা উপকারী। তাই এই গরমে শসা না খেলে পেটের সমস্যা অবধারিত।

  • বিট:

বিট মূলত শীতকালীন সবজি। কিন্তু একটু খুঁজলেই সারা বছরই বাজারে দেখতে পাবেন বিট। তাপপ্রবাহের দিনগুলিতে সুস্থ থাকতে বিট খাওয়া অত্যন্ত জরুরি। বিট হজম ও পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। শরীর ভিতর থেকে আর্দ্র করে তোলে।

  • লেটুস:

এই গরমে লেটুস খাওয়া ভাষণ উপকারী। কারণ লেটুস পাতায় জলের ভাগ বেশি থাকায় গরমে লেটুস খেলে আমাদের জলের খামতি পূরণ হয়। শরীরের তাপমাত্রা কমাতে লেটুসের জুড়ি নেই। এমনকি পেটের সমস্যাও কমায় এই শাক। অর্থাৎ পেট এবং শরীর দুই সুস্থ রাকতে খান লেটুস।

  • ঝিঙে:

ঝিঙে অনেকেই ঝাল-ঝোল করে খাতে পছন্দ করেন। অনেকেই জানেন, এটি কড়াইয়ে দেওয়া মাত্রই জল বেরিয়ে আসে। তাতেই বোঝা যায় এই সবজিতে কতটা জল থাকে। গ্রীষ্মকালীন নানা শারীরিক সমস্যার ঝুঁকির সঙ্গেই পেটের সমস্যা ও শরীর সুস্থ রাখে।

  • লাউ:

গরমে পেট ঠাণ্ডা রাখতে আমরা সকলেই কমবেশি লাউ খাই। গরম কমাতে লাউয়ের তুলনা নেই। লাউয়ে থাকে প্রচুর পরিমাণে জল। গরমে শরীরে জলের পরিমাণ কমে যায়। লাউ সেই ঘাটতি পূরণ করে। পাশাপাশি পেটের সমস্যায় মেটাতেও লাউ বেশ উপকারী।

Story first published: Tuesday, May 14, 2024, 17:55 [IST]
X
Desktop Bottom Promotion