Migraine: মাইগ্রেনের যন্ত্রণা কাবু করেছে? আজই ত্যাগ দিন এই খাবারগুলি

By Bhagysree Sarkar

Migraine: অনেক মানুষই মাথাব্যাথার যন্ত্রণায় ভুগে থাকেন। মাঝেমাঝেই মাথার বাম পাশে বা মাথার পিছন দিকটায় ব্যাথা হয়। মাথা ব্যাথার একটা বড় কারণ হল মাইগ্রেন (Migraine)। তবে এটি কোনো সাধারণ মাথা ব্যাথা নয়। মাইগ্রেন কখনও একদিনে হয় না। দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে এই সমস্যা বাড়তে থাকে। গরম পড়লে, বৃষ্টি নামলে, অফিসে জরুরি মিটিং চলাকালীন এই সমস্যা মাথাচারা দেয় বেশি। তবে আপনি শুনলে অবাক হবেন, বিশেষজ্ঞদের মতে মাইগ্রেনকে ইন্ধন জোগাতে পারে এমন বেশ কিছু খাবারও রয়েছে। বিস্তারিত রইল-

মাইগ্রেন হল 'নিউরোলজিক্যাল' রোগ। এতে মাথার একদিকেই বেশি ব্যথা হয়। সারাক্ষণ দপদপ করতে থাকে। এমনকি ৪৮ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টা অবধিও ব্যাথা থাকতে পারে। এতে কেবল মাথায় নয়, ঘাড়ে ও মাথার পিছনের দিকেও যন্ত্রণা হয়। কারও চা-কফি থেকে ব্যথা বাড়ে, কারও সিগারেট বা মদ্যপান করলে ব্যথা বেড়ে যায়। তবে আজ আমরা জানবো, এমন কিছু খাবার যা আপনার এই সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে। এসব খাবার যত এড়াবেন, ততই আপনি এই সমস্যা ঠেকাতে পারবেন।

Migraine

ছবি সৌজন্য- pexels

. অ্যালকোহল

যদি আপনি অ্যালকোহল পান করেন (Alcohol Addiction), তাহলে এই শখ আপনাকে মাইগ্রেনের দিকে ঠেলে দেবে। মদ্যপানের পর, একজন ব্যক্তি নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং সবকিছু ভুলে যায়। কিন্তু যখন আপনি ক্রমাগত অ্যালকোহল পান করেন, তখন এটি আপনার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আর এই মাথাব্যথাই ধীরে ধীরে আপনার মাইগ্রেনে রূপান্তরিত হয়।

. দীর্ঘদিন ধরে রাখা চিজ

দীর্ঘক্ষণ ফ্রিজে রাখা চিজও মাইগ্রেনের কারণ হতে পারে। পুরনো চিজে টাইরামাইন নামক একটি পদার্থ থাকে। ব্যাকটেরিয়া খাবারে প্রবেশ করলে এটি তৈরি হয়। মনে রাখবেন, চিজ যত বেশি পুরনো হবে, টাইরামিনের পরিমাণ তত বেশি হবে। টাইরামাইন হল এমন একটি রাসায়নিক, যা মাথাব্যথা এবং মাইগ্রেনের কারণ হতে পারে।

. ক্যাফেইন

অতিরিক্ত ক্যাফেইন মাইগ্রেনের লক্ষণ (Migraine Symptoms) বা মাথাব্যথার কারণ হতে পারে। কিন্তু অনেক বিশেষজ্ঞ এও পরামর্শ দেন যে ক্যাফেইন আসলে কিছু লোকের জন্য মাইগ্রেনের আক্রমণ প্রতিরোধে সাহায্য করতে পারে। এর মাঝে মাঝে ব্যবহার মাথাব্যথা থেকেও মুক্তি দিতে পারে। কিন্তু এর অতিরিক্ত ব্যবহার আপনাকে মাইগ্রেনের দিকেও নিয়ে যায়। কফি, চা এবং চকোলেটে ক্যাফেইন পাওয়া যায়। তাই সম্ভব হলে এসব এড়িয়ে চলুন।

. কৃত্রিম মিষ্টি

সাধারণত দেখা যায় যে অনেক খাদ্যদ্রব্যে কৃত্রিম মিষ্টি (Artificial Sweets) থাকে। এগুলি মূলত চিনির বিকল্প। যা খাবার এবং পানীয়তে মিষ্টতা বাড়ানোর জন্য যোগ করা হয়। কিন্তু এই মিষ্টি উপাদানগুলি মাইগ্রেনের কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে স্বাদযুক্ত মিষ্টি মাইগ্রেনের আক্রমণের সূত্রপাত করে বলে বিশ্বাস করা হয়।

মাইগ্রেনের ব্যথা কমানোর প্রাকৃতিক প্রতিকার-

. ল্যাভেন্ডার অয়েল
. আদা
. ভিটামিন বি২
. ম্যাগনেসিয়াম

Story first published: Saturday, January 25, 2025, 13:34 [IST]
X
Desktop Bottom Promotion