পেট ব্যথা, বমি বমি ভাব? লিভারের ক্ষতির আগেই চিনে নিন লক্ষণগুলি

By Bhagysree Sarkar

লিভার নষ্ট হওয়ার আগেই এই ৪টি উপসর্গ শরীরে দেখা দিতে শুরু করে, জেনে নিন কোনগুলো চিহ্নিত করা জরুরি।

লিভার, আমাদের দেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। যা আমাদের শরীরের বিভিন্ন কাজে প্রধান ভূমিকা পালন করে। সঙ্গেই দেহের বিপাকেও ভূমিকা রাখে। মূলত, প্যারেনকাইমাল ও নন ফেরেল ক্রাইমাল নামের দুই ধরনের কোচ দিয়ে লিভার গঠিত হয়। তবে বর্তমানে অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস, মানসিক চাপ, মদ্যপান, ধূমপান ইত্যাদি নানা কারণে লিভারের ক্ষতি হচ্ছে। দিন দিন বেড়েই চলেছে লিভারের রোগে আক্রান্ত সংখ্যা। প্রতিবছর বিশ্বজুড়ে প্রায় এক লক্ষ মানুষ এই রোগে মারা যান।

Pain

সাধারণত লিভারের যে রোগগুলি হয়ে থাকে এর মধ্যে ভাইরাল হেপাটাইটিস বা জন্ডিস, লিভার সিরোসিস, পিত্তথলি বা পিত্তোনালির রোগ, ফ্যাটি লিভার, লিভার ক্যান্সার অন্যতম। তাই এই রোগ এড়াতে লিভার ট্রান্সপ্লান্ট করতে হতে পারে। তবে এই পরিস্থিতির আগে একটু সাবধানতা আপনাকে বাঁচাতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক লক্ষণগুলি সনাক্ত করে এই অবস্থাটি হওয়া থেকে প্রতিরোধ করা যেতে পারে। যেমন-

  • পেট ব্যথা

লিভার ড্যামেজ হলে প্রথমেই পেটে ব্যথা এবং পেট ফুলে যায়। কারণ লিভার যখন তার কাজ ঠিকমতো করতে পারে না, তখন এর প্রভাব প্রথমে পাকস্থলীতে দেখা যায়। তাই কখনও কখনও এটি ফোলা আকারেও দেখা দেয়। আপনি যদি দীর্ঘদিন ধরে পেট ব্যথা অনুভব করেন তবে এই লক্ষণটি চিনুন। যদি ফোলা সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

  • বমি বমি ভাব, বমি এবং ডায়রিয়া

লিভার হজম প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু লিভার ক্ষতিগ্রস্ত হলে সমস্যা দেখা দেয়। আপনার বমি বমি ভাব, বমি এবং ডায়রিয়ার মত সমস্যা হতে পারে। আপনার যদি ঘন ঘন ডায়রিয়ার সমস্যা থাকে, তাহলে এই লক্ষণটি দেখে ফেলে রাখবেন না। যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন।

  • পা এবং গোড়ালি ফুলে যাওয়া

লিভার ঠিকমতো কাজ না করার কারণে পেটে তরল জমতে শুরু করে। ফলে পেটে ব্যথা অনুভব করেন। যখন এই পদার্থটি প্রচুর পরিমাণে জমতে শুরু করে, তখন এটি পায়ের গোড়ালিতে ফুলে যায় এবং ব্যথা করে। তাই যদি আপনার পায়ের গোড়ালি ফুলে যাওয়ার সমস্যা হয়, তবে অবশ্যই একজন ডাক্তারের সাথে যোগাযোগ করুন।

  • ত্বকে চুলকানি

যকৃতের ক্ষতির কারণে যখন শরীরে পিত্ত লবণের ঘনত্ব বেড়ে যায়, তখন তা ত্বকে চুলকানির মতো দেখা দেয়। যাকে আমরা কোনো কিছুতে অ্যালার্জি বা প্রচণ্ড তাপ এবং অন্যান্য কারণে যুক্ত করতে শুরু করি। কিন্তু এটি একটি উপসর্গ হতে পারে যা লিভারের ক্ষতির সমস্যা নির্দেশ করে। তাই নিজে চিকিৎসা করতে বসে না থেকে চিকিৎসকের পরামর্শ নিন।

Story first published: Wednesday, May 22, 2024, 15:31 [IST]
X
Desktop Bottom Promotion