Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
দিনরাত থাকছেন এসিতে! অজান্তেই ডেকে আনছেন বড় বিপদ
দিন দিন বেড়ে চলেছে গরমের তাপ। বেলা বাড়তেই শুরু হচ্ছে তাপপ্রবাহ। এই তাপ থেকে বাঁচতে মানুষকে অবশ্যই সচেতনতা হতে হবে। তবে এই গরম থেকে বাঁচাতে পারে ডাবের জল, আখের রস, শরীরকে হাইড্রেট করবে বা শরীরে জলের ভারসাম্য বজায় রাখবে এমন খাবার। কিন্তু বর্তমানে টেকনোলোজির দরুন সবার ঘরেই পৌঁছে গিয়েছে এসি। এসি ছাড়া যেন এক মুহূর্তও চলা যাচ্ছে না। তবে সাময়িক আরামে থাকলেও এটি আপনার শরীরের জন্য ভয়াবহ ক্ষতি ডেকে আনছে। যা নীরবে আপনাকে বিপদের মুখে ফেলবে।
বিশেষজ্ঞরা বলছেন, গরম থেকে বাঁচতে কমবেশি সবাই এসি পছন্দ করি। কিন্তু একটানা এসির মধ্যে থাকা একেবারেই ভালো নয়। এতে আমাদের ত্বক ও চুলের মারাত্মক ক্ষতি হয়। কারণ, এসির ঠান্ডা বাতাসে আর্দ্রতা থাকে না। ফলে এসি রুমে মেকআপ নষ্ট হয় না। কিন্তু তা ত্বকের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়াও দিনের বেশির ভাগ সময় এসির মধ্যে থাকলে ত্বকের আর্দ্রতায় নেতিবাচক প্রভাব পড়ে। আমাদের ত্বকের আবরণের নিচে জলের স্তর রয়েছে। দীর্ঘক্ষণ এসির মধ্যে থাকার ফলে ত্বকের এই জলের স্তর কমতে শুরু করে। যা ত্বককে করে তোলে খসখসে। কৃত্রিম ঠান্ডা বাতাসে শুষ্ক ত্বকের পাশাপাশি স্বাভাবিক ও তৈলাক্ত ত্বকও ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়াও, দীর্ঘক্ষণ এসির মধ্যে থাকার ফলে ত্বক লাল হয়ে যাওয়া, ঠোঁট শুকিয়ে যাওয়া, ত্বকে ভাঁজ পড়ার মতো সমস্যা দেখা দেয়। যা কম বয়সে ত্বকে বলিরেখা পড়ার বড় একটি কারণ। ডার্মাটোলজিস্টরা বলছেন, দীর্ঘ সময় এসিতে থাকলে ঠান্ডা আবহাওয়ায় চুলের ওপরে আবরণ হিসেবে থাকা ময়েশ্চার কমতে শুরু করে। যা অকারণে চুল ঝরে পড়ার সমস্যা সৃষ্টি করে। তাই এমন পরিবেশে থাকলে বাড়তি সুরক্ষা হিসেবে ত্বকে ব্যবহার করতে পারেন ভারী লোশন, নিয়মিত ৩ লিটার জল পান করুন। একটানা এসি ব্যবহার না করে রুমে গরম অনুভূত হলে তবেই এসি ব্যবহার করুন। রুম পর্যাপ্ত ঠান্ডা থাকলে এসি বন্ধ রাখুন এবং এর ক্ষতিকর প্রভাব থেকে দূরে থাকুন।
দীর্ঘক্ষণ এসিতে থাকলে কী কী ধরনের সমস্যা হয়, জেনে নিন-
- অ্যালার্জিজনিত সমস্যা থাকলে রোজ এসি চালিয়ে ঘুমোনো বিপজ্জনক হতে পারে। সর্দি-কাশি, হাঁচি কিংবা শ্বাসকষ্টের সমস্যা কিছুতেই কমবে না। চাইলে ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ আগে এসি চালিয়ে ঘরের তাপমাত্রা কমিয়ে নিন, এরপর ঘর ঠান্ডা হয়ে গেলেই এসি বন্ধ করে দিন।
- এসিতে দিনভর থাকলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায়। এসি ঘরে ঘুমালে অনেক সময়ে চোখেরও সমস্যা দেখা দেয়।
- রাতে এসি চালিয়ে আরামে ঘুমাতে গিয়ে সকালে ঘুম ভেঙে দেখা গেল সারা শরীরে ব্যথা। চিকিৎসকেরা বলছেন, সারা রাত এসি চালিয়ে ঘুমোনোর ফলে দেহের পেশিগুলি শক্ত হয়ে যায়। আর্থ্রাইটিসের সমস্যা থাকলে তো কথাই নেই। খুবই সাবধানে ব্যবহার করতে হবে এসির।



Click it and Unblock the Notifications