Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
দিনরাত থাকছেন এসি ঘরে? অজান্তেই ডেকে আনছেন একাধিক মারাত্মক রোগ
ইতিমধ্যেই গরমে নাজেহাল দশা। বাইরে বের হলেই কালঘাম ছুটছে। তীব্র গরম থেকে বাঁচতে বিভিন্ন উপায় খুঁজে বেড়াচ্ছেন কমবেশি। এই গরমে বর্তমানে সবাই এসিকেই বেছে নিচ্ছেন। বাড়িতে এসি আছে মানে এখন বাড়তি সুবিধা। কিংবা অফিসের কাজের চাপও এখন ততটা গায়ে লাগছে না কারণ দীর্ঘক্ষণ এসিতে থাকা যায়।
কিন্তু এই আরামও আপনার জন্য কতটা ক্ষতিকর, জানেন কি? যদি দীর্ঘ সময় এসিতে থাকেন। বিশেষজ্ঞরা বলছেন, সারাদিন এসিতে থাকার ক্ষতিকর প্রভাব পড়ছে আমাদের শরীরে। দীর্ঘক্ষণ থাকলে হতে পারে মারাত্মক রোগ। চলুন জেনে নেওয়া যাক-

- এসি আপনাকে অসুস্থ করে তুলতে পারে:
আধুনিক জীবনে এসি আমাদের আরামের জন্য পরিচিত। বর্তমানে বেশিরভাগ মানুষের পক্ষে এসি ছাড়া জীবন কল্পনা করা কিছুটা কঠিন। কিন্তু এই এসি আপনার অজান্তেই স্বাস্থ্যের জন্য কত বিপদের সৃষ্টি করছে জানেন? হ্যাঁ, যারা গরম থেকে বাঁচতে সারাদিন এসির বাতাসে কাটান, তারা মাথাব্যথা, কাশি, বমি বমি ভাব এবং শুষ্ক ত্বকের মতো আরও অনেক সমস্যায় ভুগতে পারেন। আসুন জেনে নিই এসির বাতাসের অতিরিক্ত সংস্পর্শে আসার ফলে স্বাস্থ্যের কী কী ক্ষতি হয়-
- ডিহাইড্রেশন-
দীর্ঘক্ষণ এসি বাতাসের সংস্পর্শে থাকার কারণে একজন ব্যক্তির শরীরে জলশূন্যতা দেখা দিতে পারে। দীর্ঘক্ষণ এসির বাতাসে বসে থাকলে মানুষের জল তেষ্টা পায় না। যার কারণে শরীরে জলের অভাব হতে পারে। শরীরে জলের অভাবে জলশূন্যতা হয়, ফলে মাথাব্যথা ও মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে। তাই সাবধান।
- মস্তিষ্কে খারাপ প্রভাব-
এসির তাপমাত্রা কমে গেলে মস্তিষ্কের কোষগুলো সঙ্কুচিত হয়। যার কারণে মস্তিষ্কের ক্ষমতা ও কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হয়। শুধু তাই নয়, আপনি মাথাব্যথার পাশাপাশি ক্রমাগত মাথা ঘোরাতেও ভুগতে পারেন।
- শুষ্ক ত্বক-
দীর্ঘক্ষণ এসির বাতাসে থাকার কারণে শরীরে উপস্থিত আর্দ্রতা নষ্ট হতে শুরু করে। যার কারণে ত্বক শুষ্ক, ফাটা এবং কুঁচকে যায়। এছাড়া বলিরেখা ও সূক্ষ্ম রেখা দেখা দেয় এবং বার্ধক্য প্রক্রিয়াও দ্রুত বাড়তে থাকে।
- শ্বাসকষ্ট-
যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, তারা এসিতে থাকার ক্ষেত্রে সতর্ক থাকবেন। কারণ অনেকের ক্ষেত্রে দীর্ঘ সময় এসিতে থাকার কারণে শ্বাসকষ্ট বা কাশির সমস্যা দেখা যায়। সেইসঙ্গে গলা শুকিয়ে আসা, চোখ শুষ্ক হয়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই আগেভাগেই হতে হবে সতর্ক।
- জয়েন্টে ব্যথা-
দীর্ঘক্ষণ এসির বাতাসে থাকলে শরীরে ব্যথার পাশাপাশি জয়েন্টে ব্যথার সমস্যা হয়। ঠান্ডা বাতাস শরীরে খিঁচুনি সৃষ্টি করে জয়েন্ট ও কোমরে ব্যথা করতে পারে। একটি গবেষণায় দেখা গিয়েছে, জয়েন্টের ব্যথায় ভুগছেন মানুষেরা দীর্ঘক্ষণ এসিতে থাকলে ব্যথার সমস্যা বেড়ে যায়।



Click it and Unblock the Notifications