Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Health tips: সুস্থতার রেজোলিউশন নিয়ে শুরু করুন নতুন বছর, ডায়েটে রাখুন এই বীজগুলি
Health tips: নতুন বছর শুরুতে অনেক মানুষই স্বাস্থ্য সম্পকিত নানান রেজোলিউশন (New Year's Resolution) নিয়ে থাকেন। শুধু স্বাস্থ্য নয়, সারাবছরের চেষ্টা ব্যর্থ হয়েছে এমন অনেক কিছুরই রেজোলিউশন নেন। তবে পরিবর্তনশীল জীবনধারায় মানুষ নিজের জন্যই সময় বের করে উঠতে পারছে না। তবুও সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে নিজেকে ভালো রাখতে রেজোলিউশন (Good health resolution) না নিলেই নয়। আপনিও যদি সারাবছর ফিট ও সুস্থ থাকতে চান, তবে আজকের প্রতিবেদন আপনার জন্য।
শীত আমাদের স্বাস্থ্যের জন্য চ্যালেঞ্জিং। এই মরশুমে নানা রোগব্যাধি আমাদের ঘিরে ধরে। তাই স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই মরশুমে সুস্বাস্থ্যের জন্য কিছু বীজ (Some seeds for good health) ডায়েটে রাখা ভালো। এর মধ্যে আজ কিছু কালো বীজের কথা আলোচনা করবো। যেমন- কালো জিরে, গোলমরিচ, চিয়া বীজ ইত্যাদি। এগুলিতে প্রচুর পুষ্টি রয়েছে, যেমন ফাইবার, প্রোটিন, ওমেগা ৩ এবং ভিটামিন। এই পুষ্টিগুলি আমাদের পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে (Strengthens the digestive system), রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি বাড়ায় এবং আমাদের শরীরকে ভিতর থেকে পরিষ্কার করে।

ছবি সৌজন্য- pexels
শুধু তাই নয়, এই বীজগুলি প্রদাহ কমাতে, হাড় মজবুত করতে এবং আমাদের ত্বক ও চুলকে সুস্থ রাখতেও সাহায্য করে। এই বীজগুলি যদি আমরা প্রতিদিন সঠিক পরিমাণে খাই, তাহলে আমাদের পুরো শরীর সুস্থ থাকবে। আসুন এবার জেনে নিই, এই কালো বীজগুলির সম্পর্কে বিস্তারিত।
. কালো তিল বীজ
কালো তিলের বীজ ক্যালসিয়াম এবং আয়রন সমৃদ্ধ। যা হাড়কে মজবুত করে এবং চুলের বৃদ্ধি বাড়ায়। এগুলি লাড্ডু, চাটনি বা স্যুপে মিশিয়ে খাওয়া যেতে পারে।
. গোলমরিচ
গোলমরিচ মেটাবলিজম বাড়িয়ে হজম প্রক্রিয়ার উন্নতি ঘটায়। সঙ্গে সংক্রমণ প্রতিরোধ করতেও সক্ষম। এটি নানাবাবে খেতে পারেন। খাবার বা চায়ে মিশিয়েও খেতে পারেন।
. সূর্যমুখী বীজ
সূর্যমুখী বীজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক সুস্থ রাখে। এটি স্যালাড, বা স্মুদিতে মিশিয়েও খেতে পারেন।
. কালো জিরে
কালো জিরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, প্রদাহ কমায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি মধুর সাথে বা পরোঠা ও সবজিতে যোগ করে খাওয়া যেতে পারে।
. তুলসী বীজ
ফাইবার সমৃদ্ধ তুলসীর বীজ অনেক আয়ুর্বেদিক গুণে সমৃদ্ধ। এগুলি কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং পরিপাকতন্ত্রকে শক্তিশালী করতে সহায়ক। তুলসীর বীজ দুধ বা জলের সাথেও খাওয়া যেতে পারে।
. চিয়া বীজ
চিয়া বীজে ভালো পরিমাণে ফাইবার এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা হজমশক্তি ও ওজন ব্যবস্থাপনার উন্নতিতে সহায়ক। এটি স্মুদি, ওটস বা জলে ভিজিয়ে খাওয়া যেতে পারে।
. কালো সর্ষে
কালো সর্ষে হজমে উন্নতি করে, গ্যাসের সমস্যা কমায় এবং ফোলাভাব কমায়। এটিকে তড়কায় যোগ করে আপনার খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করা যেতে পারে।



Click it and Unblock the Notifications