Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
মাঝে মধ্যেই দাঁতে অসহ্য ব্যথা, মাড়ি ফুলে যাচ্ছে, দাঁতের যত্নে এসব খাবার খেতে একেবারেই ভুলবেন না!
ঝকঝকে সুন্দর দাঁত কে না চান? আমাদের শরীরের একটি অপরিহার্য অংশ হল দাঁত। একটি সুন্দর, প্রাণবন্ত হাসির পিছনে অবদান রাখে পরিষ্কার, ঝকঝকে দাঁত। তাই এর নিয়মিত যত্ন নিতেই হবে। যদি না নেওয়া হয় তবে হতে পারে অনেক রোগব্যাধি। ছোটবেলা থেকেই আমরা বড়দের কাছে শুনেছি, মিষ্টিজাতীয় খাবার দাঁত ও মাড়ির জন্য ভীষণ ক্ষতিকর। অতিরিক্ত খেলে দাঁত ও মাড়ির একাধিক ক্ষতি হয়।
বিশেষজ্ঞরা বলছেন, মিষ্টিজাতীয় খাবার অতিরিক্ত খেলে দাঁতের ক্ষয়সহ বিভিন্ন রকম মাড়ির অসুস্থতায় ভুগতে পারেন ওই ব্যক্তি। তাই যারা দাঁত নিয়ে সচেতন, তারা সাধারণত এইধরনের খাবার এড়িয়ে চলবেন। সঙ্গেই নিতে হবে নিয়মিত যত্ন। কিন্তু আপনি কি জানেন, আমাদের আশেপাশে এমন কিছু খাবার রয়েছে যেগুলি দাঁত ও মাড়ির সুস্থতার জন্য খুবই প্রয়োজনীয়। চলুন দেখে নেওয়া যাক দাঁত ও মাড়ি সুস্থ রাখতে কী খাবেন-

- দুধের তৈরি যেকোনও খাবার
আমরা সকলেই জানি দুধ একটি সুষম খাদ্য। বিশেষজ্ঞদের মতে, দুধ, দই, পনির ও দুধের তৈরি অন্যান্য খাবার দাঁতের অ্যানামেল মজবুত করতে সাহায্য করে। কারণ এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও প্রোটিন। আর এই ক্যালসিয়াম দাঁত ও হাড় মজবুত করতে সাহায্য করে। ক্যালসিয়ামের ঘাটতিতে দাঁতের ক্ষয় থেকে শুরু করে দাঁত পড়ে যাওয়ার সমস্যা দেখা দেয়।
- পেঁয়াজ ও রসুন
পেঁয়াজ ও রসুন বাঙালীদের রান্নাঘরে পাওয়া যায় খুব সহজেই। এসব ছাড়া রান্না করা বেশ কঠিন। এই পেঁয়াজ ও রসুন আমাদের দাঁতের জন্যও বেশ উপকারী। পেঁয়াজ ও রসুন দুটোই মুখের ব্যাকটেরিয়ার কারণে হওয়া মাড়ির প্রদাহ, দাঁতের ক্ষয়, ক্যাভিটি ইত্যাদি দূর করতে সাহায্য করে।
- সবুজ শাক-সবজি
শাক-সবজি যে আমাদের সুস্থ থাকতে কতটা সাহায্য করে তা সবারই জানা। নানা রকম সবুজ শাক, যেমন- লেটুস, পালং শাক ইত্যাদিতে আছে ফোলাট। যা দাঁতের অ্যানামেল শক্ত করে এবং সেই সাথে মাড়ির রোগ ও প্রদাহ কমায়। অন্যান্য ফোলাট ধরনের খাবারের মধ্যে রয়েছে ডাল, অ্যাসপারাগাস ও কালো মটর ইত্যাদি। এছাড়াও সবুজ শাক-সবজিতে থাকে প্রচুর ভিটামিন ও খনিজ উপাদান। সেই সঙ্গে ক্যালোরি থাকে সামান্যই। যা আমাদের দাঁত ভালো রাখতে সাহায্য করে।
- গাজর
গাজর ফাইবার সমৃদ্ধ। প্রতিবার খাবার খাওয়ার পর কয়েক টুকরো কাঁচা গাজর খেলে তা মুখের ভেতরের লালা বৃদ্ধি করে, যা ক্যাভিটির ঝুঁকি কমায়। ফাইবারের পাশাপাশি এটি ভিটামিন এ- এরও একটি সমৃদ্ধ উৎস।



Click it and Unblock the Notifications