Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
স্মার্টফোনে আসক্তি ব্রেন ক্যানসারের ঝুঁকি বাড়ায়? কী বলছে হু-এর গবেষণা, জানুন
বর্তমান যুগ মুঠো ফোনেই বন্দি। এমন মানুষ দেখতে পাবেন না, যিনি ফোন ব্যবহার করেন না। সোশ্যাল মিডিয়ার দৌলতে সকলেই নিজের জীবনের নানান খুঁটিনাটি একাধিক প্ল্যাটফর্মে শেয়ার করছেন। শুধুমাত্র বয়স্ক বা প্রাপ্ত বয়স্করাই নয়, মুঠো ফোনের আবদ্ধ শিশুরাও। অনেক শিশুই মোবাইল ফোন না পেলে মুখে ভাতই দেয় না। আজকাল আমরা মোবাইলের স্ক্রিনের সামনেই বেশিরভাগ সময় কাটাই।
শিশু থেকে প্রাপ্তবয়স্ক, মানুষদের যুগের সঙ্গে তাল মিলিয়ে ফোনের ব্যবহারও বাড়ছে। তবে মোবাইলের অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের কারণে অনেক সময় একাধিক সমস্যা দেখা দেয়। অনেকেরই দাবি, অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহারে মস্তিষ্কের ক্যানসারও হতে পারে। তবে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তাদের গবেষণায় এই বিষয়ে আলোকপাত করেছে। আসুন জেনে নিই হু-এর সমীক্ষা কি বলছে-

হু-এর মতে, মোবাইল ফোন যতক্ষণ ব্যবহার করা হোক না কেন, এটির সাথে মস্তিষ্কের ক্যানসারের (সেলফোন এবং ব্রেইন ক্যানসার লিঙ্ক) কোনও সংযোগ নেই। গবেষণায়, গবেষকরা দেখেছেন যে, বছরের পর বছর মোবাইল ব্যবহার করা সত্ত্বেও, গ্লিওমা এবং লালা গ্রন্থি টিউমারের মতো ক্যানসারের ঝুঁকি বাড়েনি। এছাড়াও গবেষণায় দেখা গিয়েছে, মোবাইল ফোন এবং মস্তিষ্কের ক্যানসার বা অন্যান্য মাথা ও ঘাড়ের ক্যানসারের মধ্যে কোন যোগসূত্র নেই।
পাশাপাশি মোবাইল ফোনের ব্যবহার ক্রমাগত বাড়লেও ব্রেন টিউমারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বলা হয়েছে, এই গবেষণা এবং এর পর্যালোচনা গুরুত্বপূর্ণ। কারণ গত কয়েক বছর ধরে, মোবাইল ফোনের মতো ডিভাইস থেকে রেডিও তরঙ্গের ক্ষতি সম্পর্কে প্রচার করা হচ্ছে। জানা যায়, এক্ষেত্রে গবেষকরা ৫,০৬০ টি গবেষণা পরীক্ষা করেছেন। এই পর্যালোচনাটি শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার এবং ক্যানসারের মধ্যে কোনও যোগসূত্র খুঁজে পায়নি।



Click it and Unblock the Notifications