Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
চোখে কম দেখছেন? ঠোঁট শুকিয়ে যাচ্ছে? শরীরে ডায়াবোটিস বাসা বাঁধেনি তো?
ডায়াবেটিস এখন কেবল বয়স্কদেরই নয়, কম বয়সীদের শরীরেও হানা দিচ্ছে। অনিয়মিত খাওয়াদাওয়া, অতিরিক্ত ওজন, অপর্যাপ্ত ঘুম, শরীরের যত্ন না নেওয়া, এমন অনেক কারণে ডায়াবেটিসের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। ডায়াবেটিসকে অনেক চিকিৎসকই 'সাইলেন্ট কিলার' বলে থাকেন। এটি আমাদের শরীরে ধীরে ধীরে গুরুতর জটিলতা সৃষ্টি করে। ডায়াবেটিসের হাত ধরেই হৃদ্রোগ, কিডনির সমস্যা, দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যাওয়ার মতো নানা সমস্যা দেখা দেয়।

ডায়াবেটিস যত তাড়াতাড়ি শনাক্ত করা যাবে, ততই ভাল। দেরি হলে এর মাত্রা আরও বেড়ে যেতে পারে। তখন বিপদ আরও ঘনিয়ে আসে। ডায়াবেটিস হয়েছে কি না, তা সব সময় বাইরে থেকে বোঝা যায় না। এর জন্য আমাদের শারীরিক লক্ষণগুলির দিকে কড়া নজর রাখা প্রয়োজন। সকালের দিকে কয়েকটি লক্ষণ দেখলেই বুঝতে পারবেন আপনি ডায়াবেটিসে আক্রান্ত কি না।

শুষ্ক মুখ
ডায়াবেটিসের কারণে মূলত সকালের দিকে বেশ ভাল রকম শুকিয়ে যায় ঠোঁট ও মুখ। সেই সঙ্গে প্রবল তেষ্টা পায়। আপনি যদি প্রায়ই সকালে ঘুম থেকে ওঠার পরে শুষ্ক মুখ বা অত্যন্ত তৃষ্ণার্ত বোধ করেন, তবে এটি ডায়াবেটিসের লক্ষণ হতে পারে। দেরি না করে অবিলম্বে রক্তে শর্করার মাত্রা টেস্ট করান।

বমি বমি ভাব
প্রায়ই সকালের দিকে বমি বমি ভাব হওয়া ডায়াবেটিসের আরও একটি লক্ষণ। রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির কারণে এমনটা হতে পারে। প্রায় প্রতি দিন যদি এমন হতে থাকে, তা হলে অবশ্যই ব্লাড সুগার টেস্ট করান।

ঝাপসা দৃষ্টি
সকালে ঘুম থেকে ওঠার পরে সব কিছু ঝাপসা দেখেন? প্রায়ই যদি এমনটা হয় তবে অবশ্যই রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করান। সব সময় চোখের কোনও সমস্যা থেকেই এমনটা হচ্ছে, তা কিন্তু নাও হতে পারে। তাই, কোনও রকম ঝুঁকি না নিয়ে সরাসরি চিকিৎসকের কাছে যান।

অসাড় পা
উচ্চ রক্তে শর্করার ফলে স্নায়ু ক্ষতিগ্রস্থ হতে পারে। পা এবং পায়ের পাতার স্নায়ুগুলি প্রায়ই ডায়াবেটিক নিউরোপ্যাথির কারণে প্রভাবিত হয়। প্রায়ই যদি সকালে হাত, পা অসাড় বোধ করেন তাহলে অবিলম্বে ব্লাড সুগার টেস্ট করান।
এছাড়াও, প্রতিদিনই ঘুম থেকে ওঠার পর যদি বিভ্রান্তি, অজ্ঞানতা, ক্লান্তি বোধ করেন তবে তা ডায়াবেটিসের সংকেত হতে পারে।



Click it and Unblock the Notifications