Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ঘুমের মধ্যে পায়ের পেশিতে টান ধরে? শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি হচ্ছে না তো?
Magnesium Deficiency Symptoms: শারীরবৃত্তীয় নানা কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রোটিন, ভিটামিনের পাশাপাশি বিভিন্ন খনিজেরও সমান প্রয়োজন। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালশিয়ামের মতো খনিজ বেশি প্রয়োজনীয় হলেও, ম্যাগনেশিয়ামের ভূমিকাও কিন্তু কম নয়। দেহের অভ্যন্তরে ঘটে চলা নানা ধরনের কার্যকলাপ সুষ্ঠু ভাবে পরিচালনা করতে সাহায্য করে এই খনিজ। তাই শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি হলেই নানা শারীরিক সমস্যা দেখা দেয়।
পেশিতে টান
ঘুমের মধ্যে কিংবা হাঁটচলা করার সময় পায়ের পেশিতে টান, কখনও আড়মোড়া ভাঙতে গিয়ে হঠাৎই পেশি শক্ত হয়ে গিয়ে টান ধরা - এমন সমস্যার মুখোমুখি কমবেশি সকলেই হন। সাধারণত আমরা এই ধরনের সমস্যাকে তেমন গুরুত্ব দিই না। চিকিৎসকেরা বলছেন, পেশিতে টান লাগার সমস্যা যদি নিয়মিত হয়, তা হলে তা ম্যাগনেশিয়ামের ঘাটতির লক্ষণ হতে পারে।
ম্যাগনেশিয়াম পেশি সংকোচন এবং শিথিলকরণে বিশেষ ভূমিকা পালন করে। শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি হলেই এই ভারসাম্য ব্যাহত হয়, যার ফলে পেশিতে টান ধরে।

অনিয়মিত হৃদস্পন্দন
হৃদস্পন্দনের একটি নির্দিষ্ট ছন্দ আছে। সুস্থ, স্বাভাবিক মানুষের হৃদযন্ত্র সেই ছন্দ মেনেই চলে। হৃদস্পন্দন ঠিক রাখা এবং রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য আমাদের শরীরে পর্যাপ্ত ম্যাগনেশিয়াম অপরিহার্য। ম্যাগনেশিয়ামের মাত্রা কমে গেলেই হৃদস্পন্দনের হার হঠাৎ কমে বা বেড়ে যেতে পারে। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় যা 'অ্যারিদমিয়া' নামে পরিচিত। এর ফলে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
উদ্বেগ, বিষণ্ণতা
স্নায়ুর কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্য করে ম্যাগনেশিয়াম। তাই শরীরে ম্যাগনেশিয়ামের মাত্রা কম হলেই বিভিন্ন স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে, যেমন - উদ্বেগ, অবসাদ, বিষণ্ণতা, খিঁচুনি, ইত্যাদি।
হাড়ের সমস্যা
হাড়ের স্বাস্থ্যের জন্য সবচেয়ে জরুরি হল ক্যালশিয়াম এবং ভিটামিন ডি। তবে বিভিন্ন গবেষণা থেকে জানা গিয়েছে, এই দু'টি উপাদানের পাশাপাশি হাড়ের যত্নে ম্যাগনেশিয়ামও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। শরীরে পর্যাপ্ত ম্যাগনেশিয়াম না থাকলে হাড় দুর্বল হয়ে যায়, অস্টিয়োপোরোসিসের ঝুঁকি বাড়ে।
ক্লান্তি, দুর্বলতা
পরিশ্রম করলে ক্লান্ত লাগা স্বাভাবিক। কিন্তু ভালো ভাবে ঘুমানোর পরও যদি ক্লান্ত লাগে, দুর্বল এবং অলস বোধ হয়, তা হলে তা ম্যাগনেশিয়ামের ঘাটতির কারণে হতে পারে।
ঠিকমতো ঘুম না হওয়া
ম্যাগনেশিয়াম আমাদের শরীরে বিভিন্ন হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে। ম্যাগনেশিয়ামের মাত্রা কম হলে স্ট্রেস হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয়, যার ফলে উদ্বেগ এবং দুশ্চিন্তা বাড়ে।
তাছাড়া, আমাদের ঘুমের পুরো চক্রটি নির্ভর করে মেলাটোনিন হরমোনের উপর। এই হরমোনের ভারসাম্য বিঘ্নিত হলে ঘুম আসতে চায় না। ম্যাগনেশিয়ামের ঘাটতিতে মেলাটোনিন হরমোন ক্ষরণে বাধা পড়ে, ফলে ঘুমে ব্যাঘাত ঘটে। অনিদ্রার সমস্যা দেখা দেয়।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications