Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
যৌনাঙ্গে জ্বালা, দুর্গন্ধ? এই ৫ যৌনাঙ্গের সমস্যা কখনই উপেক্ষা করবেন না!
শরীরের বাকি সব অঙ্গের যত্নের মতোই যৌনাঙ্গের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। গোপনাঙ্গের পরিষ্কার পরিচ্ছন্নতা বিভিন্ন গুরুতর রোগভোগ থেকেও আমাদের দূরে রাখে।
যৌনাঙ্গ সর্বদা আবৃত থাকার কারণে অনেক সময়ই আমরা সে দিকে খুব একটা নজর দিই না। দিনের পর দিন অযত্ন করার ফলে যৌনাঙ্গে দুর্গন্ধ, ইনফেকশন, চুলকানি ও জ্বালার সমস্যা বাড়ে।

আজকের এই আধুনিক জীবনযাত্রায় এখনও বহু মহিলা যৌনাঙ্গের পরিচ্ছন্নতা নিয়ে খোলাখুলি কথা বলতে দ্বিধাবোধ করেন। অনেকেই বিষয়টি নিয়ে বেশ অস্বস্তিতে পড়ে যান। এমনকী কোনও সমস্যা হলে নিজেরাও ঠিক বুঝে উঠতে পারেন না কি করবেন। ছোটো ছোটো সমস্যা অবহেলা করলে, সেখান থেকেই বাড়ে জটিলতা।
দুর্গন্ধের সমস্যা
ভ্যাজাইনা বা যোনি থেকে অপ্রীতিকর আঁশটে দুর্গন্ধ হওয়া ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস (bacterial vaginosis) এর লক্ষণ হতে পারে। যোনিতে ব্যাকটেরিয়ার অত্যধিক বৃদ্ধি এবং pH ব্যালেন্সের ভারসাম্যহীনতার কারণে এই সমস্যা ঘটে।
আর, যোনি থেকে যদি সবুজ রঙের স্রাবের সঙ্গে দুর্গন্ধ বেরোয়, তাহলে তা এসটিআই (Sexually transmitted infections) এর উপসর্গ হতে পারে। তবে নিজে থেকে কোনও পদক্ষেপ নেবেন না। এই সব সমস্যা দেখা দিলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যান।
অনিয়মিত স্রাব
যৌনাঙ্গ থেকে হলদেটে স্রাব বেরোলে তা ইস্ট বা ফাঙ্গাল ইনফেকশনের লক্ষণ হতে পারে। অত্যধিক আঁটসাঁট অন্তর্বাস পরা বা অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে এমনটা হতে পারে। পর্যাপ্ত জল পান এবং স্বাস্থ্যকর ডায়েট এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। এক্ষেত্রে উচ্চ চিনিযুক্ত খাবার এবং অ্যালকোহল কম খাওয়াই ভালো।
ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া - এতেই এই সব সমস্যা থেকে মুক্তি মেলে। এ ছাড়া, সুতির ঢিলেঢালা অন্তর্বাস ব্যবহার করলেও এই ধরনের ইনফেকশনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে।
পিরিয়ড ছাড়াই রক্তপাত
পিরিয়ড না হলেও রক্তপাত বা রক্তের দাগ দেখা গেলে তা হরমোনের ভারসাম্যহীনতার লক্ষণ হতে পারে। যৌন মিলনের পর রক্তপাত সার্ভিকাল ক্যান্সারের লক্ষণ হতে পারে। তবে রক্তপাত হলেই তা যে ক্যান্সারের লক্ষণ, এমনটা কিন্তু নয়। সঠিক রোগ নির্ণয়ের জন্য অবশ্যই স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যান।
চুলকানি এবং লালচে ভাব
অনেক সময় যৌনাঙ্গের চারপাশে ও ভিতরে চুলকানি, জ্বালা ও লালচে হয়ে যায়। এমনটা যৌনাঙ্গের শুষ্কতার কারণে হতে পারে। এ ছাড়া, চুলকানি বা লালচে ভাব ইস্ট সংক্রমণ, এসটিআই অথবা ব্যাকটেরিয়া ভ্যাজিনোসিসের লক্ষণও হতে পারে।
জ্বালা করা
যৌনাঙ্গে জ্বালা হওয়া এবং মূত্রত্যাগের সময় জ্বালা, যন্ত্রণা মূত্রনালীর সংক্রমণ (urinary tract infection) এর লক্ষণ হতে পারে। ইস্ট, ব্যাকটেরিয়া বা যৌনবাহিত সংক্রমণও (এসটিআই) হতে পারে। সঠিক রোগ নির্ণয় করতে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। বোল্ডস্কাই বাংলা এর সত্যতা যাচাই করেনি বা কাউকে মানতে বাধ্য করছে না। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেবেন।



Click it and Unblock the Notifications

