Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বর্ষায় বাড়ে সংক্রমণের ঝুঁকি, ইমিউনিটি বাড়াতে খাদ্যতালিকায় রাখুন এই ফলগুলি
বাংলায় ইতিমধ্যেই ঢুকে পড়েছে বর্ষা। এই ঋতু একদিকে যেমন তাপ থেকে আমাদের স্বস্তি দেয়, অন্যদিকে এক মনোরম পরিবেশ তৈরি করে। তবে সাথে করেই নিয়ে আসে রোগ-ব্যাধিও। তাই এই আবহাওয়ায় আপনাকে নিতে হবে একটু বাড়তি যত্ন। বিশেষজ্ঞরা বলছেন, এই সময় খাবারের প্রতি বিশেষ যত্ন নিলে জলবাহিত রোগ, ব্যাকটেরিয়া সংক্রমণ ইত্যাদি থেকে নিরাপদ থাকা যায়।
বর্ষার মরশুমে সুস্বাস্থ্য বজায় রাখতে স্বাস্থ্যকর খাবার খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনি খাদ্যতালিকায় অবশ্যই কিছু ফল ও সবজি রাখতে পারেন। যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক, এই আবহাওয়ায় কী কী খাবেন-

- বরই বা আলুবোখারা
একটি গবেষণা অনুসারে, আপনি যদি বর্ষায় বরই ফল খান তবে তা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করবে। এই ঋতুতে ছোটখাটো রোগ এবং সংক্রমণ লেগেই থাকে। তবে তা থেকে সুরক্ষা পেতে আপনি এই ফল খেতে পারেন। কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, কে, কপার, ফাইবার, পটাশিয়াম ইত্যাদি রয়েছে। বরই খাওয়ার জন্য বর্ষাকাল সবচেয়ে ভালো। চিকিৎসা মহলের মতে, এটি কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি দেয়।
- আপেল
বর্ষাকালে আপেল ও ডালিম ফল খেলে তা নানাভাবে উপকার দেবে আপনাকে। আপেলের মধ্যেও রয়েছে ফাইবার ও ভিটামিন সি। একদিকে যেমন এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অন্যদিকে পেটের স্বাস্থ্যও ভালো রাখে।
- ডালিম
ডালিম অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ। এটি রক্ত তৈরি করে। পাশাপাশি ডালিম শরীরে রক্তশূন্যতা প্রতিরোধ করে এবং বর্ষাকালে আপনাকে ফিট রাখতে সাহায্য করে।
- লিচু
এই মরশুমে লিচু অনেকেই খেয়ে থাকেন। এতে প্রচুর জল পাওয়া যায়। লিচুর রস অ্যাসিড রিফ্লাক্স, ঠাণ্ডা এবং হজমের সমস্যা থেকে মুক্তি দেয়। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালে শ্বাসকষ্ট হলে লিচু খান, উপকার পাবেন। এছাড়াও এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
- নাশপাতি
বর্ষাকালে নিয়ম করে প্রতিদিন ১টি নাশপাতি খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে। তাই আপনার খাদ্যতালিকায় ফাইবার সমৃদ্ধ এই ফলটি অন্তর্ভুক্ত করুন।
- কালো জাম
জাম খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে ভালো। কারণ এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। জামে রয়েছে ক্যালসিয়াম, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে উপকারী। এটি পেটের স্বাস্থ্যও ভালো রাখতে সক্ষম। কারণ এই আবহাওয়ায় বেশিরভাগ মানুষই পেট সংক্রান্ত সমস্যায় ভোগেন। আপনি যদি বমি, বমি বমি ভাব, পেট ব্যথা এবং সংক্রমণ থেকে নিরাপদ থাকতে চান, তবে আপনি জাম খান। ভিটামিন সি এবং ফাইবার সহ আয়রন সমৃদ্ধ এই ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।



Click it and Unblock the Notifications