Health tips: বারবার হাত ধোয়ার অভ্যাস? কী মারাত্মক বিপদ ডেকে আনছেন জানেন?

By Bhagysree Sarkar

Health tips: প্রায় ৪ বছর কেটেছে করোনা মহামারী। এরপর থেকে মানুষ ধীরে ধীরে স্বাস্থ্য সচেতন হয়েছে। সেই সময় হাত ধোয়ার প্রবণতা আমাদের মধ্যে লক্ষ্য করা গিয়েছে। এটি একটি স্বাস্থ্যকর অভ্যাস (Hand washing is a healthy habit)। অনেক মানুষ খাওয়ার আগে হাত ধোয়ার জন্য জোর দিয়ে থাকে। কারণ হাত ধোয়া আমাদের হাতে উপস্থিত ব্যাকটেরিয়া দূর করে। কিন্তু ঘনঘন হাত ধোয়া (Hand washing) ডেকে আনে ত্বকের নানা সমস্যা। যা আপনাকে ধীরে ধীরে করে তুলবে অসুস্থ।

চিকিৎসকরা বলছেন, দৈনন্দিন জীবনে আমাদের বেশ কিছু খারাপ অভ্যাস রয়েছে। যা পরিবর্তন করা জরুরি। তবে কিছু বদঅভ্যাসও রয়েছে। এরমধ্যে খাবার খাওয়ার আগে হাত ধোয়ার ভালো অভ্যাস গড়ে তোলার কথা ছোট বয়স থেকেই শেখানো হয়। তবে অনেকে আবার বারবার হাত ধুয়ে বিপদ ডেকে আনে। আজ জেনে নিন বারবার হাত ধোয়ার কুফল সম্পর্কে। কারণ জেনে বা অজান্তে এই কাজ করে আপনি আপনারই হাতের ক্ষতি (Frequent hand washing causes health problems) করছেন।

Health tips

ছবি সৌজন্য- pexels

  • অ্যালার্জি হতে পারে

কিছু লোকের হাত ধোয়ার জন্য ব্যবহৃত সাবান এবং ক্লিনজার থেকে অ্যালার্জি হতে পারে। যা ত্বকে ফুসকুড়ি এবং জ্বালা সৃষ্টি করতে পারে। অনেকের জন্য ঘন ঘন হাত ধোয়ার অভ্যাস অনেক ক্ষতির কারণ হতে পারে। এমনকি এটি আপনার হাতে অ্যালার্জির কারণ হতে পারে।

  • হাতের শুষ্কতা বাড়ায়

বারবার হাত ধোয়ার ফলে ত্বকের শুষ্কতা হতে পারে। যার ফলে ত্বকে ফাটল ও শুষ্কতার সমস্যা দেখা দিতে পারে। তাই সাধারণ জল দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন। কারণ হ্যান্ড ওয়াশে অনেক ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়, যা আপনার ত্বকের অনেক ক্ষতি করে।

  • ত্বকের জ্বালা

হাত ধোয়ার জন্য ব্যবহৃত সাবান এবং ক্লিনজারে ত্বক পুড়ে যেতে পারে ও জ্বালা সৃষ্টি করতে পারে। তাই আপনার হাতের ক্ষতি করে এমন ক্লিনজার ব্যবহার করা এড়িয়ে চলা উচিত।

  • ত্বকের আর্দ্রতার অভাব

ঘন ঘন হাত ধোয়ার ফলে ত্বকের আর্দ্রতা কমে যেতে পারে। যার ফলে ত্বক শুষ্ক ও চুলকায়। ঘন ঘন হাত ধোয়া আপনার ত্বককে শুষ্ক করে তোলে।

হাত ধোয়ার জন্য হালকা সাবান ব্যবহার করুন-

হাত ধোয়ার জন্য হালকা সাবান ব্যবহার করুন, যাতে ত্বক পুড়ে না যায়। হাত ধোয়ার পর ত্বকে ময়েশ্চারাইজার লাগান, যা ত্বকে আর্দ্রতা জোগায়। হাত ধোয়ার ফ্রিকোয়েন্সি হ্রাস করুন এবং হাত নোংরা হলেই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। হাত ধোয়ার জন্য গরম জল ব্যবহার করবেন না। কারণ এতে ত্বক পুড়ে যেতে পারে।

Story first published: Saturday, December 28, 2024, 11:49 [IST]
X
Desktop Bottom Promotion