গরমে শরীরকে রোদের তাপ থেকে বাঁচাতে এই ৮টি নিয়ম মনে রাখুন

By Bhagysree Sarkar

এপ্রিল পড়তে না পড়তেই তাপের পরিমাণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আবহাওয়াতে যেরকম উত্তাপ সেরকমই আদ্রতা লক্ষ্য করা যাচ্ছে। তীব্র গরমে গা বেয়ে দরদর করে ঝরছে ঘাম। তবুও পেটের দায়ে রাস্তায় পা ফেলতে হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সচেতন হতে হবে। প্রচণ্ড উত্তাপ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের দেওয়া গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস নিচে উল্লেখ করা হল।

heatwaves
  • হাইড্রেটেড থাকতে হবে :

প্রচণ্ড দাবদাহে নিজের স্বাস্থ্যরক্ষার্থে সব থেকে গুরুত্বপূর্ণ হলো হাইড্রেটেড থাকা। তেষ্টা না পেলেও সারাদিনে প্রচুর জল খেতে হবে। অন্যদিকে অ্যালকোহল এবং ক্যাফিনযুক্ত পানীয় এড়িয়ে চলতে হবে।

  • ঠাণ্ডা থাকতে হবে :

উত্তাপ থেকে বাঁচতে সরাসরি রোদের তাপ এড়িয়ে চলতে হবে। বাড়িতে শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশ বা এয়ার কন্ডিশনড একসেস না থাকলে লাইব্রেরী, শপিং মল বা কমিউনিটি সেন্টার এর মত পাবলিক স্থানের কথা ভাবতে পারেন। সেখানে সময় কাটাতে পারেন। এতে শরীর ঠাণ্ডা থাকবে।

  • সঠিক পোশাক নির্বাচন করুন :

সুতি বা লিনেন জাতীয় কাপড়ের ঢিলে ঢালা পোশাক পড়ুন যাতে উপযুক্ত পরিমানে বাতাস পরিবহন সম্ভব হয়। যা আপনার শরীরের উত্তাপ কমাতে সাহায্য করবে। সঙ্গেই হালকা রং-এর পোশাক পরাও ভালো এই সময়।

  • বাইরের কাজকর্ম সীমিত রাখুন :

চেষ্টা করুন রোদ পড়লে বাইরে বেরোতে, বা দরকারি কাজে বাইরে বেরোলেও সময় সময় ছায়াতে বিশ্রাম নিতে হবে।

  • সান স্ক্রিন ব্যবহার করুন :

উচ্চ এসপিএফ সহ সান স্ক্রীন ব্যবহার করে ত্বককে সানবার্ন বা অন্য দীর্ঘমেয়াদি ক্ষতি থেকে রক্ষা করুন।

  • অতিরিক্ত তেল মশলাদার খাবার এড়িয়ে চলুন:

গরমে সহজে হজম হবে এমন খাবার খান। খাদ্যতালিকায় প্রচুর পরিমাণে হাইড্রেট করবে এমন ফল ও শাকসবজি যোগ করুন। চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন।

  • স্বাস্থ্যের দিকে নজর রাখুন:

ছোট হোক বা প্রাপ্ত বয়স্ক, এই গরমে সবার উপর নজর রাখতে হবে। কারণ তাপপ্রবাহ দিন দিন বাড়ছে, ফলে যেকোনও সময় শরীর খারাপ হবার আশঙ্কা রয়েই যায়। তাই শরীর ঠাণ্ডা রাখার চেষ্টা করুন।

  • হিটস্ট্রোকের লক্ষণগুলি মনে রাখুন:

মাথা ঘোরা, মাথা ব্যাথা, যখন তখন বমি বমিভাব, হঠাৎ হৃদস্পন্দন বেড়ে যাওয়া, ক্লান্তি বোধ করা হিটস্ট্রোকের লক্ষণ। এইরকম লক্ষণ দেখলেই সরাসরি যোগাযোগ করুন স্বাস্থ্যকেন্দ্রে।

Story first published: Wednesday, April 17, 2024, 19:38 [IST]
X
Desktop Bottom Promotion