দাঁতে গর্ত? অসহ্য যন্ত্রণা হচ্ছে? জেনে নিন মুখের যত্ন নেওয়ার সহজ টিপস

Oral Health Care Tips in Bengali: সুস্থ থাকতে গেলে সবার আগে উচিত দাঁত ও মাড়ির সঠিক যত্ন নেওয়া। চিকিৎসকদের কথায়, আমাদের মুখের স্বাস্থ্য গোটা শরীরের উপর বিরাট প্রভাব ফেলে। তাই আমাদের প্রত্যেকের উচিত মুখের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া। এক্ষেত্রে দাঁত এবং মাড়ি দুয়েরই খেয়াল রাখতে হবে।

দাঁতের স্বাস্থ্যের দিকে খেয়াল না রাখলে দৈনন্দিন জীবনে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়। সঠিক পরিচর্যার অভাবে মুখের ভিতরে অনেক সময়ে বিভিন্ন ব্যাক্টেরিয়ার জন্ম হয়। এর ফলে মুখে দুর্গন্ধ এবং নানা ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। আসুন জেনে নিন, দাঁত ও মুখের ভিতরের বিশেষ যত্ন নিতে কী কী করবেন -

Preventive tips to protect your oral health from infection

দাঁতের ইনফেকশনের কারণ

১) ঠিক মতো মুখ না ধুলে, দাঁত না মাজলে ক্যাভিটি, মাড়ির রোগ এবং ইনফেকশন-সহ অন্যান্য দাঁতের সমস্যা হতে পারে।

২) ডায়াবেটিস বা কোনও অটোইমিউন রোগ আছে, এমন রোগীদের দাঁতে ইনফেকশনের সম্ভাবনা বেশি থাকে।

দাঁতের সংক্রমণের সাধারণ লক্ষণ

-মাড়ি থেকে রক্তক্ষরণ
-পুঁজ বেরোনো
-মুখ থেকে দুর্গন্ধ
-মুখে বিশ্রী স্বাদ

আরও পড়ুন: রোজ দাঁত মাজুন নিম ডাল দিয়ে, দূর হবে দাঁত ও মাড়ির সকল সমস্যা!

মুখের ইনফেকশন প্রতিরোধে কী করবেন?

দাঁতকে সুস্থ ও সংক্রমণ-মুক্ত রাখার জন্য ভালো ওরাল হাইজিন অপরিহার্য। দেখে নিন দাঁত ও মাড়ি সুরক্ষিত রাখার কয়েকটি টিপস -

১) প্রতিদিন দু'বার দাঁত ব্রাশ করুন। ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করুন। ফ্লোরাইড দাঁতের এনামেলকে শক্তিশালী করে এবং দাঁতের ক্ষয় হতে দেয় না।

২) দিনে অন্তত একবার ফ্লস করুন। ফ্লসিং দাঁতের মাঝখান থেকে খাদ্য কণা অপসারণ করে।

৩) অ্যান্টিসেপটিক মাউথওয়াশ ব্যবহার করুন। এটি মুখের ব্যাকটেরিয়া মেরে ফেলতে সাহায্য করবে।

৪) চিনিযুক্ত, অতিরিক্ত ঠান্ডা পানীয় , বেশি গরম খাবার এবং স্টার্চযুক্ত খাবার এড়িয়ে চলুন। এগুলি বেশি খেলে ক্য়াভিটি এবং মাড়ির রোগ হওয়ার ঝুঁকি বাড়ে।

৫) দাঁত পরিষ্কার এবং পরীক্ষার জন্য সময়ে সময়ে ডেন্টিস্টের কাছে যান। এতে দাঁত বা মাড়িতে কোনও সমস্যা হওয়ার সঙ্গে সঙ্গেই ধরা পড়বে এবং দ্রুত চিকিৎসাও শুরু হবে। তাছাড়া, দাঁতের যে কোনও সমস্যা দেখা দিলেই প্রথমে চিকিৎসকের পরামর্শ নিন।

৬) শক্ত ব্রাশ ব্যবহার করলে দাঁতের এনামেল দ্রুত ক্ষয়ে যায়। নরম ব্রাশ দিয়ে মাজলেই দাঁত যত্নে থাকবে।

৭) দাঁত ভাল রাখতেও ধূমপান ও মদ্যপানের অভ্যাস ত্যাগ করা জরুরি।

Story first published: Saturday, December 17, 2022, 20:43 [IST]
X
Desktop Bottom Promotion